শিরোনাম:
●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
রাঙামাটি, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২১ জুলাই ২০১৯
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুর রিপোর্টার্স ক্লাবের বার্ষিক নৌকা ভ্রমণ
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুর রিপোর্টার্স ক্লাবের বার্ষিক নৌকা ভ্রমণ
রবিবার ● ২১ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুর রিপোর্টার্স ক্লাবের বার্ষিক নৌকা ভ্রমণ

---গাজীপুর জেলা প্রতিনিধি :: বর্ষায় নদী পথে প্রকৃতির সৌন্দর্য্য উপভোগ করতে অনুষ্ঠিত হয়েছে গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে বার্ষিক নৌকা ভ্রমণ ও আনন্দ উৎসব।

গতকাল ২০ জুলাই (৫ শ্রাবণ) শনিবার গাজীপুরের ঐতিহাসিক চিলাই হয়ে বালু নদীর পাড়ে বেরাইদে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী ওই উৎসব।

সকাল ১০টায় গাজীপুর মহানগরের কানাইয়া বাজার সংলগ্ন চিলাই নদীর পাড়ে একটি ইঞ্জিনচালিত নৌকায় পরিবার পরিজন ও অতিথিদেরকে নিয়ে উঠেন সাংবাদিকেরা। শুরু হয় নদীপথ ভ্রমণ। কবিতা আবৃত্তি-নাচ-গান আর বাদ্যযন্ত্রের তালে তালে প্রকৃতির মাঝে সাংবাদিকদের আনন্দ উল্লাসে মুহূর্তগুলো ফুঁটে ওঠে।

পূবাইল বাজার-নাগরী উলুখলা-তেরমুখ-পূর্বাচল উপশহর তিনশ’ ফিট ব্রীজ-ইছাপুরা বালুচর হয়ে নৌকা প্রবেশ করে বালু নদীতে। একপর্যায়ে দুপুর সোয়া ১টায় ঢাকা উত্তর সিটির ৪২ নম্বর ওয়ার্ডের বেরাইদ চিনাদী ত্রিশ ফিট রোড নদীর পাড়ে নৌকা নোঙর করা হয়। এসময় কেউ কেউ নদীতে সাঁতার কাটেন আর ফুটবল খেলেন। তারপর সেখানে দুপুরের খাওয়া দাওয়া শেষ করা হয়।

গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. রোমান শাহ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ ফরিদের পরিচালনায় অনুষ্ঠিত নৌকা ভ্রমণে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মুক্ত বলাকা পত্রিকার সম্পাদক মো. আলমগীর হোসেন, সাপ্তাহিক ভাওয়াল পত্রিকার সম্পাদক মো. মনিরুজ্জামান, গাজীপুর প্রেস ক্লাবের অর্থ সম্পাদক মো. কামাল হোসেন বাবুল, বাংলাদেশ কবিকন্ঠের ভারপ্রাপ্ত সভাপতি মো. কামরুজ্জামান (কামরুল), সহ সভাপতি আহমেদ নজরুল, নির্বাহী সদস্য ডাঃ আনোয়ারা আহমেদ. সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার চন্দন সরকার রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা ও গাজীপুর জর্জ কোর্টের এডভোকেট মো. লাবীব উদ্দিন, উপদেষ্টা ও বাংলাদেশ কৃষি ব্যাংক গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া শাখার ম্যানেজার মো. আক্তারুজ্জামান, উপদেষ্টা ও মোল্লাহ ড্রাইভিং ট্রেনিং সেন্টারের পরিচালক ও প্রধান প্রশিক্ষক মো. শাহীন হোসেন মোল্লাহ, কার্যকারী সভাপতি মো. শফিকুল ইসলাম (জিতু), সিনিয়র সহ-সভাপতি মো. আক্তার হোসেন খান, নির্বাহী সদস্য মো. বায়েজীদ হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম (সবুজ), সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মো. মকবুল হোসেন, সাবেক দপ্তর সম্পাদক মুহাম্মদ আতিকুর রহমান (আতিক) প্রমুখ।

খাওয়া দাওয়া শেষে বিকাল পৌনে ৪টায় রওয়ানা হয়ে সন্ধ্যা ৭টায় পুনারায় কানাইয়া বাজার সংলগ্ন চিলাই নদীর ঘাটে এসে নৌকা ভ্রমণের সমাপ্তি ঘটে।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

আর্কাইভ