শিরোনাম:
●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাঙামাটি, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৩ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » অনলাইন পোর্টাল হঠাত্‍ বন্ধ
প্রথম পাতা » চট্টগ্রাম » অনলাইন পোর্টাল হঠাত্‍ বন্ধ
বুধবার ● ১৩ জানুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অনলাইন পোর্টাল হঠাত্‍ বন্ধ

---
সাপ্তাহিক আলোকিত চট্টগ্রাম নামক সাপ্তাহিক পত্রিকা সরকারী রেজি নং : চ-৪৩৫ এর অনুকুলে একটি অনলাইন সংস্করন বিগত ০৫ বছর থেকে বর্তমান পর্যন্ত প্রায় ৫০ লক্ষ পাঠক নিয়ে অনলাইনটি চলমান থাকলেও হঠাত্‍ করে গত ০৭/০১/২০১৬ইং থেকে ওয়েব সাইটটি কোন কারণ ছাড়াই বন্ধ হয়ে গেছে৷ ক্লাডোরা নামক একটি ইনোবেশন এন্ড এক্সিলেন্স থেকে  www.alokitochattagram.com হোসটিং ডোমেন ও ডিজাইন ঐ প্রতিষ্ঠানের আই.টি বিশেষজ্ঞ  সুরঞ্জিত বড়ুয়া মাধ্যমে চালু করা হয়েছিল৷ উল্লেখিত তারিখে হঠাত্‍ করে ওয়েবসাইটটি বন্ধ হয়ে যায় এ বিষয়ে ক্লালাডোরা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেও কোন সমাধান মিলছেনা৷ অনলাইন পোটাল আলোকিত চট্টগ্রাম ডট কম প্রকাশক ও সম্পাদক এম. জামাল উদ্দিন আই.টি বিশেষজ্ঞ সুরঞ্জিত বড়ুয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কি কারণে ওয়েবসাইটটি বন্ধ হয়েছে, তিনি এ বিষয়ে জানেন না, অন্যদিকে কোন ওয়েব হ্যাকারের কবলে পড়েছে কিনা সে সম্পর্কেও তিনি জানেন না৷ জনপ্রিয় অনলাইন এর পাঠকমহল নিয়মিত ওয়েবসাইট এর সংবাদগুলো পড়তেন এবং প্রতিদিন শত শত পাঠক ফেসবুক এ মন্তব্য এবং শেয়ারের করতেন৷ সাপ্তাহিক আলোকিত চট্টগ্রাম নামক পত্রিকা দৈনিক প্রথম আলো কর্তৃপক্ষ বিগত ২০০১ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রথম আলোর ভীতরে প্রকাশ করতেন এবং উল্লেখিত অনলাইনটি ব্যবহার করার সুযোগ খুজছিলেন বলে জানান পত্রিকার সম্পাদক৷ ২০১২ সালে দৈনিক প্রথম আলো কর্তৃপক্ষকের বিরুদ্ধে চট্টগ্রামের সিনিয়র সহকারী জজ আদালতে সাপ্তাহিক আলোকিত চট্টগ্রাম প্রকাশক ও সম্পাদক একটি নিষেধাজ্ঞা মামলা করেছেন৷ মামলা নং-২৪/১২, উক্ত মামলা করার পর দৈনিক প্রথম আলো কর্তৃপক্ষ আলোকিত চট্টগ্রাম ক্রোড়পত্র আলোকিত চট্টগ্রাম প্রকাশনা বন্ধ করে অন্য নাম আমার চট্টগ্রাম চালু করেন৷ বর্তমান বন্ধ হওয়া ওয়েব সাইটটি কোন ধরনের ষড়যন্ত্রের মুখে পড়েছে কিনা বিষয়টি খতিয়ে দেখতে মাননীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন অনলাইন পোর্টাল আলোকিত চট্টগ্রাম ডট কম এর প্রকাশক ও সম্পাদক এম. জামাল উদ্দিন৷ উল্লেখ্য বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয় একটি ঘোষনা দিয়েছিলেন প্রতিটি অনলাইনের মালিকরা নিবন্ধন করতে, সেই নিয়ম পালন করতে গত ০৬/১২/২০১৫ইং আলোকিত চট্টগ্রাম ডট কম প্রকাশক ও সম্পাদক এম. জামাল উদ্দিন প্রধান তথ্য কর্মকর্তা, তথ্য অধিদপ্তর, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবরে বাংলাদেশ ডাক বিভাগ, চট্টগ্রাম অঞ্চল হতে রেজিষ্টার্ডযোগে আবেদন দাখিল করেছেন৷ ওয়েব সাইট নির্মানকারী প্রতিষ্টান আই টি বিশেষজ্ঞ সুরনজিত্‍ বড়ুয়ার মুঠোফোন নাম্বার ০১৯৭২-৩৩২২২২ এ বার বার যোগাযোগ করা হলেও তিনি ওয়েবসাইটটির সমস্যা সমাধানে কোন সহযোগীতা না করায় অনলাইন পোর্টাল আলোকিত চট্টগ্রাম ডট কম প্রকাশক সম্পাদক এম জামাল উদ্দিন ওয়েব সাইট নির্মানকারী প্রতিষ্টানের ভিজিটিং কার্ডে উলেস্নখ ঠিকানায় গিয়ে তাদের কাউকে পায়নি বরংwww.cladora.com প্রতিষ্ঠানের ঠিকানায় কোন অফিসের অস্বিত্ব পাননি বলে তিনি এ প্রতিবেদককে জানিয়েছেন৷বাংলাদেশে কয়েক হাজার অনলাইন পোর্টাল রয়েছে সবাইকি কখনো এধনের সমস্যায় পড়েছেন কিত্‍৷ বাংলাদেশের বেশ কিছু অনলাইন পোর্টাল সম্পাদকদের সংগঠন থাকলেও কেউ কেন প্রতিবাদ জানাচ্ছেনা তাও সকল পাঠকদের প্রশ্ন৷ (প্রেস বিজ্ঞপ্তি)

 উপরোক্ত বিষয়ে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টালএসোসিয়েশন (বনপা)এর কৈফিয়ত

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টালএসোসিয়েশন (বনপা)নিউজ পোর্টাল মালিকদের স্বার্থ সংরক্ষনের বাংলাদেশে একমাত্র সংগঠন । যে কোন  নিউজ পোর্টাল মালিকের যদি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টালএসোসিয়েশন (বনপা) সদস্য পদ না থাকে সে সব নিউজ পোর্টাল মালিকদের জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে উপরের সমস্যদি নিয়ে করার কিছুই থাকে না বলে জানান বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টালএসোসিয়েশন (বনপা)’র কেন্দ্রীয় কমিটির সভাপতি শামসুল আলম স্বপন।

তবে উপরের উল্লেখিত বিষয়টি নিয়ে বনপা’র কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সহমর্মিতা জানানো হয়।





আর্কাইভ