শিরোনাম:
●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
রাঙামাটি, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৫ আগস্ট ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » ব্যবসায়ী জামিরুল হত্যা মামলায় আরও ২ জন গ্রেফতার
প্রথম পাতা » খুলনা বিভাগ » ব্যবসায়ী জামিরুল হত্যা মামলায় আরও ২ জন গ্রেফতার
সোমবার ● ৫ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্যবসায়ী জামিরুল হত্যা মামলায় আরও ২ জন গ্রেফতার

---ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের কুবিরখালী গ্রামে ব্যবসায়ী জামিরুল ইসলাম হত্যাকান্ডে ব্যবহৃত বন্দুক ও ছিনাইতাইকৃত মোটর সাইকেল উদ্ধার করেছে ডিবি পুলিশ। সেই সাথে গ্রেফতার করেছে আরও দুই জনকে। গ্রেফতারকৃত হলো-চুয়াডাঙ্গার নবীনগর গ্রামের মৃত. সামাদ মালিথার ছেলে নাসির উদ্দিন (৪০) ও ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত আওলাদ আলীর ছেলে আজিজুল ইসলাম। রবিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ সোমবার দুপুরে পুলিশ সুপার মো. হাসানুজ্জামান প্রেস কনফারেন্সে জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১৯ এপ্রিল রাতে সদর উপজেলার কুবিরখালী গ্রামে জামিরুলকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন নিহতের মামা মোশাররফ হোসেন মুছা অজ্ঞাতদের আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করে। পুলিশ তদন্ত শেষে এ ঘটনার মুল পরিকল্পনাকারী গোলাপ মেম্বরসহ ৪ জনকে গ্রেফতার করে। তারা হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্ধি দিয়েছে। তাদের স্বীকারোক্তি মোতাবেক ডিবি পুলিশ রোববার রাতে চুয়াডাঙ্গার নবীনগর গ্রামের নাসির উদ্দিনের বাড়ি থেকে মোটর সাইকেলটি উদ্ধার করা হয়। গ্রেফতার করা নাসির উদ্দিনকে। একই রাতে ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আজিজুল ইলামের বাড়ি থেকে হত্যাকান্ডে ব্যবহৃত বন্দুক ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয় ও গ্রেফতার করা হয় তাকে। এ মামলায় প্রধান আসামী বোরহান এখনও পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

ঝিনাইদহে জেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল ইসলামের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে খাদ্য বিভাগ
ঝিনাইদহ :: অভ্যন্তরীন চাল সংগ্রহে মিলারদের কাছ থেকে টনপ্রতি ৫’শ ও ৬’শ টাকা ঘুষ নেওয়া ঝিনাইদহ জেলা খাদ্য নিয়ন্ত্রক নকীব সাদ সাইফুল ইসলামের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে খাদ্য বিভাগ। সোমবার দুপুরে খাদ্য অধিদপ্তরের অভ্যন্তরীন নিরীক্ষা বিভাগের অতিরিক্ত পরিচালক আমজাদ হোসেন এ তদন্ত করেন। তিনি জেলা খাদ্য বিভাগের অফিসে গিয়ে মিলারদের সাথে কথা বলেন এবং তাদের অভিযোগ শোনেন। তিনি বলেন, ১ সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিটি। মিলারদের সাথে কথা বলা হয়েছে। তদন্তের বিষয়ে বিভিন্ন উপজেলার মিলারদের বক্তব্য নেওয়া হয়েছে। দ্রুত এই তদন্ত রিপোর্ট জমা দেওয়া হবে। উল্লেখ্য, চলতি বছরের ২৫ এপ্রিল থেকে অভ্যন্তরীন চাল সংগ্রহ শুরু হওয়ার পর থেকে জেলা খাদ্য নিয়ন্ত্রক মিলারদের কাছ থেকে সদর উপজেলায় ৫’শ টাকা ও অন্যান্য উপজেলায় ৬’শ টাকা করে ঘুষ গ্রহণ করে।

কালীগঞ্জে পরীক্ষার খাতা নিরীক্ষণে অবহেলার দায়ে ২ শিক্ষিকা বরখাস্ত
ঝিনাইদহ :: ঝিনাইদহ কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ২০১৮ সালে অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষার খাতা মূল্যায়ন ও নিরীক্ষণে অবহেলা করায় তাদের বহিষ্কার করেছে ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। গত ৩১ জুলাই এক অফিস আদেশে কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রুবিনা খাতুন ও পাপিয়া খাতুনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ১ আগস্ট থেকে তাদের এই বহিষ্কার আদেশ কার্যকর করা হয়েছে। তবে পাপিয়া খাতুন বর্তমানে হাটবাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছেন। বহিষ্কারের বিষয়ে বলা হয়, ২০১৮ সালে সমাপনী পরীক্ষায় বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে উত্তরপত্র মূল্যায়নের দায়িত্বে ছিলেন রুবিনা খাতুন এবং নিরীক্ষক ছিলেন পাপিয়া খাতুন। তারা উভয়ে পরীক্ষার্থী আরাফাত সিদ্দিক অহনের (রোল নম্বর ৩৯৩০) বালাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে উত্তরপত্র মূল্যায়ন ও নিরীক্ষণের দায়িত্ব পালন করেছেন। কিন্তু ওই বিষয়ের মোট নম্বরের ঘরে যোগফল ৯৬ এর স্থলে ৭৬ লেখা হয়েছে। পরে দু’জনের কেউ তা সংশোধন করে নাই। ফলে ওই শিক্ষার্থীর ফলাফল বিপর্যয় ঘটেছে। আরও বলা হয়, তাদের এরূপ কার্যকলাপ সরকারি দায়-দায়িত্ব পালনে অবহেলা জনিত অসাদাচরণের সামিল এবং শাস্তিযোগ্য অপরাধ বিধায় আপনাকে সরকারি কর্মচারী শৃংখলা ও আপীল বিধি ২০১৮ এর ২(আ) এবং ৩(খ) অনুযায়ী দায়িত্বে অবহেলা জনিত অসদাচরণের দায়ে অভিযুক্ত করা হল এবং একই বিধিমালার ১২এর উপবিধি(১) মোতাবেক সাময়িক ভাবে বরখাস্ত করা হল। অফিস আদেশে বলা হয়, সাময়িক ভাবে বরখাস্তকালীন সময়ে তারা কর্মস্থলেই অবস্থান করবেন এবং কর্তৃপক্ষের পূর্বানুমতি ব্যতীত অন্যত্র যেতে পারবেন না। অন্য কোন চাকুরি বা পেশা গ্রহন করতে পারবেন না। তবে তারা বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। তাদের বহিষ্কার আদেশ ১ অগাস্ট হতে কার্যকর হয়েছে। ছাত্র অহনের পিতা পরীক্ষার নম্বর ফর্দ ভুল দেখে বিভিন্ন দপ্তরে ছুটাছুটি করেন। কিন্তু তাতে কোন লাভ না হওয়ার কারণে শেষ পর্যন্ত ঘটনাটি পত্রপত্রিকায় প্রকাশিত হলে প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তাদের টনকনড়ে। ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. আক্তারুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)