শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৯ আগস্ট ২০১৯
প্রথম পাতা » জাতীয় » কাশ্মীর ইস্যুতে বাংলাদেশের অভ্যন্তরে কেউ জল ঘোলা করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : র‌্যাব মহাপরিচালক
প্রথম পাতা » জাতীয় » কাশ্মীর ইস্যুতে বাংলাদেশের অভ্যন্তরে কেউ জল ঘোলা করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : র‌্যাব মহাপরিচালক
শুক্রবার ● ৯ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাশ্মীর ইস্যুতে বাংলাদেশের অভ্যন্তরে কেউ জল ঘোলা করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : র‌্যাব মহাপরিচালক

---ভারতের কাশ্মীর ইস্যুতে বাংলাদেশের অভ্যন্তরে কেউ জল ঘোলা করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে ঈদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন হুঁশিয়ারি দেন।

কাশ্মীরকে কেন্দ্র করে দেশের অভ্যন্তরে উগ্রবাদে বিশ্বাসীরা মাথা চাড়া দিয়ে উঠতে পারে কি না- জানতে চাইলে বেনজীর বলেন, কাশ্মীর ইস্যু ভারতের অভ্যন্তরীণ বিষয়, এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। আমাদের দেশে আল্ট্রা ইসলামিস্টের সংখ্যাটা খুব বেশি না। তারা ২৪ ঘণ্টা আমাদের নজরদারীতে আছে।‘‘যে বিষয়টা আমাদের সঙ্গে কোনো সংশ্লিষ্ট নয়, সে বিষয় নিয়ে কোনো সুস্থ বুদ্ধি সম্পন্ন মানুষের দেশের জল ঘোলা করার কোনো কারণ দেখি না। কেউ জল ঘোলা করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

যা আমার দেশের সমস্যা নয়, আমার দেশের বিষয় নয়, সে বিষয় নিয়ে কেউ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করলে কিংবা কোনো ঝামেলার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’’

গত সোমবার ভারতের সংবিধানে ৩৭০ ধারা বলে জম্মু ও কাশ্মীরকে যে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল তা বাতিল করা হয়। পাশাপাশি রাজ্যটিকে ভেঙে লাদাখ ও জম্মু-কাশ্মীর নামে দুটি আলাদা কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষণা করা হয়।

এই ঘোষণায় ভারতের পাশাপাশি প্রতিবেশি দেশ পাকিস্তানেও উত্তেজনা ছড়িয়েছে। এরই মধ্যে পাকিস্তান ভারতের সাথে কূটনীতিক যোগাযোগ ছিন্ন করেছে। স্থগিত করেছে দ্বিপাক্ষিক বাণিজ্য, রেল ও বিমান যোগাযোগ।

ঈদ নিরাপত্তার বিষয়ে র‌্যাব ডিজি বলেন, সামনেই আমাদের দুইটি বড় ইভেন্ট ঈদুল আজহা এবং ১৫ আগস্ট রয়েছে। ঈদ উপলক্ষ্যে ঈদ পূর্ববর্তী-ঈদের দিন এবং ঈদের পরবর্তি নিরাপত্তার বিষয়ে আলাদা আলাদা নিরাপত্তা পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী পুরো পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।‘‘এবারের ঈদে অন্যান্য নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি গরুর হাটের বিষয়টি রয়েছে। হাটে ক্রেতা-বিক্রেতার নিরাপত্তা নিশ্চিত করতে দেশজুড়ে র্যাব কাজ করছে। হাটে জালটাকা ও অজ্ঞানপার্টির তৎপরতা রোধে র‌্যাব তৎপর রয়েছে।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রতিটি বাস-লঞ্চ টার্মিনাল ও ট্রেন স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা র্যাব মনিটরিং করছে। তবে উত্তর পূর্বাঞ্চলে বন্যার জন্য এবার অনেক সড়ক ও রেলপথ ক্ষতিগ্রস্থ হয়েছে। সে কারণে যান চলাচলে কোথাও কোথাও ধীরগতি রয়েছে। তবে যতটুকু সম্ভব ঈদযাত্রা স্বাভাবিক রাখতে আমরা কাজ করছি।’’

সারা দেশের মহাসড়কে ৪২টা দুর্ঘটনাপ্রবণ এলাকা শনাক্ত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘সেসব স্থানে যেন দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, তা আমাদের নজরদারী রয়েছে। তবে এ বিষয়ে চালকদের ভূমিকার পাশাপাশি যাত্রীতেরও দায়িত্ব রয়েছে ‘

বেনজীর জানান, জাতীয় ঈদগাহসহ গুরুত্বপূর্ণ সকল ঈদগাহের নিরাপত্তায় আমাদের সিসিটিভি মনিটরিং থাকবে, ডগ স্কোয়াডের মাধ্যমে সুইপিং করা হবে।

তিনি বলেন, ঢাকা শহরে প্রায় ৫০ হাজার পশু কোরবানী হয়। যত্রতত্র কোরবানী করে শহরটাকে নোংরা করবেন না। সময় এসেছে পুরো প্রক্রিয়াটা অর্গানাইজড করার। এজন্য সঠিক প্রক্রিয়া অনুসরণ করলে শহরটা পরিস্কার থাকবে।

‘‘ডেঙ্গুর বিষয়ে ব্যক্তি পর্যায়ে সকলে সচেতন থাকলে চ্যালেঞ্জটা কঠিন হবে না। সবাই নিজের বাড়ি-এলাকা পরিস্কার রাখলেই সমস্যার সমাধান সম্ভব। র‌্যাবে প্রত্যেকটা ব্যাটালিয়নে একজনকে ডেঙ্গুর বিষয়ে অ্যাসাইন করা হয়েছে। তিনি প্রত্যেকদিন সার্বিক বিষয়গুলো মনিটরিং করছেন। প্রতিটা প্রতিষ্ঠানে এমন একজনকে দায়িত্ব দিয়ে মনিটরিং করলে বিষয়টা সহজ হয়ে যাবে।’’





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)