শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৯ আগস্ট ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গোবিন্দগঞ্জে হাতকড়াসহ ছিনিয়ে নেয়া আসামি বন্ধুকযুদ্ধে নিহত
প্রথম পাতা » গাইবান্ধা » গোবিন্দগঞ্জে হাতকড়াসহ ছিনিয়ে নেয়া আসামি বন্ধুকযুদ্ধে নিহত
শুক্রবার ● ৯ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গোবিন্দগঞ্জে হাতকড়াসহ ছিনিয়ে নেয়া আসামি বন্ধুকযুদ্ধে নিহত

---গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাতকড়াসহ পুলিশের হাত থেকে গ্রেফতারকৃত ছিনিয়ে নেয়া একাধিক মামলার আসামি চিনু মিয়া (৩৮) পুলিশের সাথে সাপগাছি হাতিয়াদহ বাঁধের উপর শুক্রবার রাত সাড়ে ৩টায় বন্ধুকযুদ্ধে নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। নিহত চিনু মিয়া ওই উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথ গ্রামের মৃত নুরু ইসলামের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র আইন, হত্যা চেষ্টা, প্রতারণা, চাঁদাবাজি, অগ্নিসংযোগ ও নাশকতাসহ ১৮টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান নিশ্চিত করে জানান, হাতকড়াসহ ছিনিয়ে নেয়া আসামী চিনু মিয়াকে পুনঃরায় গ্রেফতার করতে পুলিশ ব্যাপক তৎপরতা শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কাটাখালি এলাকায় অবস্থান নেয়। চিনু ও তার সহযোগিরা কাটাখালিতে পৌঁছিলে পুলিশ তাদের আটকের চেষ্টা করে। এ সময় চিনু মিয়া ও তার সহযোগী সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এমতাবস্থায় আত্মরক্ষাথে পুলিশও পাল্টা গুলি ছুড়তে বাধ্য হয়। এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই চিনু মিয়া নিহত হয়।
উল্লেখ্য,গত ৭ আগষ্ট বুধবার দিনগত রাত আনুমানিক ৮ টার দিকে ১৮ টি মামলার পলাতক ওয়ারেন্টভুক্ত আসামী চিনু মিয়াকে গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বনাথপুর হতে আটক করে থানায় নিয়ে আসার পথে চিনু মিয়ার সহযোগীরা এসময় পুলিশের উপর হামলা করে হাতকড়া পড়া অবস্থায় আসামী চিনু মিয়া কে ছিনিয়ে নেয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)