সোমবার ● ১২ আগস্ট ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » ঈদ উপলক্ষে মহালছড়ি জোনে প্রীতিভোজ
ঈদ উপলক্ষে মহালছড়ি জোনে প্রীতিভোজ
মহালছড়ি প্রতিনিধি :: পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে প্রীতিভোজের আয়োজন করেছে খাগড়াছড়ির মহালছড়ি সেনাজোন। আজ ১২ আগষ্ট সোমবার দুপুর সাড়ে ১২ টায় জোন সদরে এ প্রীতিভোজের আয়োজন করা হয়। এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মেহেদী হাসান, পিএসসি, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দত্ত, মহালছড়ি ভাইস চেয়ারম্যান মো: জসিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সুইনুচিং চৌধুরী, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, মুবাছড়ি ইউপি চেয়ারম্যান বাপ্পী খীসা ও প্রবীণ শিক্ষাবীদ শাহাজান পাটোয়ারী স্থানীয় সাংবাদিকসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।
প্রীতিভোজ অনুষ্ঠানে জোন অধিনায়ক লে: কর্ণেল মেহেদী হাসান পিএসসি উপস্থিত সকলের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এবং তিনি বলেন, সকলের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতে জোনের পক্ষ থেকে প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। এই ঈদের আনন্দ সবাই যাতে উপভোগ করতে পারে এবং কেউ যেন বিশৃংখলা সৃষ্টি করতে না পারে সেজন্য সবাইকে সচেষ্ট থাকার আহবান জানান।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১