শিরোনাম:
●   বাংলাদেশ - ভারত সীমান্তে ভারতের পুশইন তৎপরতা বন্ধে কুটনৈতিক উদ্যোগ নেবার আহবান ●   কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা ●   শৈশবের স্মৃতিতে সুবিদখালী রহমান ইসহাক পাইলট বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : বাড়িঘরে হামলা- লুটপাট ●   পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি ●   ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ●   রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার ●   রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার ●   বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের ভিতর থেকে সরকারি সেগুন গাছ কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের ●   গাড়ির জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক ●   রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ ●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় ●   খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন ●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার
রাঙামাটি, মঙ্গলবার, ২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৭ আগস্ট ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে ছাত্রদলের পদপ্রত্যাশী ৪৯ নেতাকর্মী সিভি জমা দিয়েছেন
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে ছাত্রদলের পদপ্রত্যাশী ৪৯ নেতাকর্মী সিভি জমা দিয়েছেন
শনিবার ● ১৭ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে ছাত্রদলের পদপ্রত্যাশী ৪৯ নেতাকর্মী সিভি জমা দিয়েছেন

---বিশ্বনাথ প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেটের বিশ্বনাথ উপজেলা শাখার নতুন কমিটি গঠনের সভাপতি-সাধারণ সম্পাদক-সাংগঠনিক সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত আহবান করেছিল জেলা ছাত্রদল। জীবনবৃত্তান্ত জমা দেওয়ার শেষ দিন ছিল। এরই মধ্যে উপজেলা ছাত্রদলের সভাপতি-সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে দলের গুরুত্বপূর্ণ পদপ্রত্যাশী ৪৯ নেতাকর্মী জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন উপজেলা ছাত্রদল নেতারা। উপজেলা ছাত্রদলের সভাপতি-সম্পাদক-সাংগঠনিক সম্পাদক পদে ৪৯ প্রার্থী পৃথক পৃথক ভাবে সিলেট জেলা ছাত্রদলের কাছে তাদের জীবনবৃত্তান্ত (সিভি) জমা দিয়েছেন। বৃহস্পতিবার সিভি জমার শেষ দিনে তারা জেলা ছাত্রদলের দায়িত্বপ্রাপ্ত নেতার কাছে জীবনবৃত্তান্ত জমা দেন। জেলা ছাত্রদলের দায়িত্বপ্রাপ্ত নেতারা জানান সভাপতি পদে ১৩জন, সাধারণ সম্পাদক পদে ২৫জন ও সাংগঠনিক সম্পাদক পদে ১১জন বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের পদপ্রত্যাশী নেতারা তাদের জীবনবৃত্তান্ত জমা দেন। যাচাই-বাছাই শেষে শিগগিরই বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের নতুন কমিটি দেয়া হবে বলে জানিয়েছেন জেলা ছাত্রদল নেতারা। জেলা ছাত্রদলের কাছে সিভি জমা দেয়া বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের পদপ্রত্যাশীরা হলেন-সভাপতি পদে আবদুর রহমান খালেদ, শেখ ফরিদ, শাহ আমির উদ্দিন, আবদুল মুমিন রুহেল, আবদুল বাছির, রুমেল আলী, শেখ আবদুস শহীদ আলেক্স, মোহাম্মদ শাহজাহান, নাজিম উদ্দিন, শামছুল ইসলাম মাসুদ, জুনেদ আহমদ, এনামুল হক, সুনু মিয়া, সাধারণ সম্পাদক পদে ইমরান আহমদ সুমন, শিব্বির আহমদ, সাঈদ আহমদ, জুনেদ আহমদ জুনু, দিলোয়ার হোসেন সজীব, আবদুল কাইয়ুম, একে রাজু, শাহ টিপু, নাজমুল হোসাইন মুন্না, বদরুল ইসলাম বাপ্পী, মাসুদ আহমদ, আবদুর রহমান, জাকির মিয়া, আবদুল মুমিন, বকুল আহমদ, মিজান আহমদ, রুবেল মিয়া, ফখরুল ইসলাম মুহিন, আবু তাহের মিছবাহ, ওয়াশিম উদ্দিন, ফয়ছল আহমদ, আহমেদ দুলাল মিয়া, আজিজুর রহমান, আলম খান, জুবেল আহমদ, সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ আলী, আখতার আহমদ, আসাদ আহমদ, জাকির হোসেন ডন, সুলতান আহমদ, নূর উদ্দিন আহমেদ সামী, এমদাদ আহমদ, জিতু আহমদ সোহাগ, ময়নুল ইসলাম, শাহিন আহমদ, আবদুস সালাম জুনেদ ।
জানাগেছে, দীর্ঘদিন পর সিলেটের বিশ্বনাথ ছাত্রদলের আহবায়ক কমিটি ভেঙে পূর্নাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানাগেছে। ঈদুল আযহার পর উপজেলা ছাত্রদলের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হতে পারে এমটাই শুনা যাচ্ছে। ইতি মধ্যে উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে সাতটি ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে। ইউনিয়ন কমিটি গঠনের পরপরই উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটি ভেঙে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে এমটাই সূত্রে জানাযায়।
গত ৩০ জুলাই সিলেট জেলা ও মহানগর শাখার কার্যনির্বাহী কমিটির এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিলেট জেলা ছাত্রদলের আওতাধীন সকল উপজেলা, পৌর ও কলেজ শাখা এবং মহানগর আওতাধীন সকল কলেজ ও ওয়ার্ড শাখার গুরুত্বপূর্ণ পদপ্রত্যাশী নেতৃবৃন্দকে ছবিসহ তাদের রাজনৈতিক সংপ্তি জীবন বৃত্তান্ত (সিভি) আগামী ১৫ আগস্টের মধ্যে জেলা ও মহানগর দায়িত্বশীল নেতৃবৃন্দের কাছে জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়।
জেলা ও উপজেলা ছাত্রদলের একাধিক সূত্রে জানিয়েছে, খুব শিগগিরই উপজেলা ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে পারে। ফলে বিশ্বনাথ ছাত্রদলের নেতাকর্মীরা মনে করছেন শিগগিরই উপজেলা ছাত্রদলের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে। এতে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে পাচ্ছে। তবে উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটি ভেঙে নতুন কমিটি নিয়ে আলোচনার বিষয় কারা আসছেন নেতৃত্বে?
‘নিখোঁজ’ বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধান ও আগামী দিনের আন্দোলন কে সামনে রেখে ঢেলে সাজানোর জন্য ছাত্রদলের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া চলছে বলে দলের একাধিক নেতা জানান। উপজেলায় দীর্ঘদিন ধরে ছাত্রদলের আহবায়ক কমিটি দিয়ে চলছে ছাত্রদল। আহবায়ক কমিটির মেয়াদ ছিল ৩ মাস। কিন্তু প্রায় সাড়ে সাড়ে ৪ বছর পেরিয়ে যাওয়ার পরও সেই আহবায়ক কমিটি দিয়েই খুঁড়িয়ে চলছে বিশ্বনাথ উপজেলা ছাত্রদল। পূর্ণাঙ্গ কমিটি না থাকায় বর্তমানে উপজেলা ছাত্রদলের একধরনের স্থবিরতা বিরাজ করছে। হতাশায় আচ্ছন্ন হয়ে পড়ছেন নেতাকর্মীরা। তবে এবার নতুন কমিটি গঠন হলে বিশ্বনাথে ছাত্রদল আরও চাঙ্গা হবে বলে তৃনমূল নেতাকর্মীরা জানান।
দলীয় সূত্রে জানা যায়, ২০১৪ সালে ২২ ডিসেম্বর বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির গঠন করা হয়। মতিউর রহমান সুমনকে আহবায়ক ও প্রথম সদস্য আলাল আহমদকে করে বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের ৩১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোধন দেয় সিলেট জেলা ছাত্রদল। এই কমিটির মেয়াদ ছিল ৩ মাস। এ সময়ের মধ্যেই সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার দায়িত্ব ছিল আহবায়ক কমিটির। কিন্তু ৩ মাসের স্থলে প্রায় সাড়ে ৪ বছর পেরিয়ে যাওয়ার পরও সম্মেলনের মুখ দেখেননি উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। পূর্ণাঙ্গ কমিটিও তাই ঘোষিত হয়নি। উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটি গঠনের পরপরই ছাত্রদল দু-ভাগে বিভক্ত হয়ে পড়ে। ছাত্রদলের কমিটি গঠনের পর সংর্ঘষ-মামলার ঘটনাও ঘটে। এরকিছু দিন পর কয়েকভাগে বিভক্ত হয়ে পড়ে ছাত্রদল। বর্তমানে চার বিভাগে বিভক্ত রয়েছে বিশ্বনাথ ছাত্রদল।
উপজেলা ছাত্রদলের নতুন কমিটি শিগগিরই হতে যাচ্ছে এমন খবরে মুখরিত হয়ে উঠেছে পুরো উপজেলা ছাত্রদল। কমিটি গঠন হওয়ার আশংকায় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে প্রাণচাঞ্চল্য। আর এ কমিটিতে স্থান পেতে অ’ছাত্ররা মরিয়া হয়ে উঠেছেন। কমিটিতে ভাল পদ পেতে উচ্চতর নেতাদের নিকট তদবীর আর দৌড়াঝাপে শুরু হয়েছে। কিন্তু কে আসবেন ছাত্রদলের নতুন কমিটিতে। কে হবেন সভাপতি আর সাধারণ সম্পাদক। ইতিমধ্যে এনিয়ে দলের মধ্যে প্রতিযোগীতা শুরু হয়েছে। নেতৃত্বের লড়াইয়ে টিকে থাকতে অনেক মেধাবী ছাত্রনেতারা উর্ধ্বতন নেতাদের সঙ্গে যোগাযোগ করবেন।
স্থানীয় ছাত্রদল নেতারা জানান, ইলিয়াস আলী ‘নিখোঁজ’ হওয়ার পর যারা হামলা-মামলার ও নির্যাতনের স্বীকার হয়েছেন তাদের দিয়ে কমিটি গঠন করতে হবে। এমন কমিটি গঠিত হউক যাতে আগামী সকল আন্দোলন সংগ্রামে কমিটিতে স্থান পাওয়া নেতারা, যাতে মাঠে সরব উপস্থিত লক্ষ করা যায়। আদুভাই, অছাত্র ও বিবাহিত নেতাদের নিয়ে কমিটি গঠন করা হলে, এর কেসারত দিতে হবে ছাত্রদল নেতাদের।
এব্যাপার সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন নাদিম বলেন, সিলেট জেলা ছাত্রদলের আওতাধীন সকল উপজেলা, পৌর ও কলেজ শাখার গুরুত্বপূর্ণ পদপ্রত্যাশী নেতৃবৃন্দকে ছবিসহ তাদের রাজনৈতিক সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত (সিভি) ১৫ আগস্ট (গতকাল বৃহস্পতিবার) মধ্যে জেলা নেতৃবৃন্দের কাছে জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়। শুধু বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের পদপ্রত্যাশী সভাপতি-সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ৪৯ নেতাকর্মী সিভি জমা দিয়েছেন। যাচাই-বাছাই শেষে শিগগিরই বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের নতুন কমিটি দেয়া হবে বলে জানান তিনি।

বিশ্বনাথ বাজারে পরিচ্ছন্নতা অভিযান ও মশা নিধনে ঔষধ প্রয়োগের কর্মসুচী গ্রহন

বিশ্বনাথ প্রতিনিধি :: পরিস্কার পরিচ্ছন্ন বিশ্বনাথ গড়ার লক্ষে বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদ ও সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থার এক সভা আজ ১৭ আগষ্ট বিকাল ৪ঘটিকায় সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের আহবায়ক ফজল খানের সভাপতিত্বে ও সচেতন সমাজ কল্যান সংস্থার সদস্য সচিব আব্দুল বাতিনের পরিচালনায় বক্তব্য রাখেন বিশ্বনাথ পুরান বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি মো. মনির হোসেন, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, মো. আশিক আলী, মোহাম্মদ আলী শিপন, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম, বদরুল ইসলাম মহসিন, সংগঠক শেখ ফজর রহমান, শেখ কাওছার আলী, সচেতন বিশ্বনাথ সমাজ কল্যান সংস্থার যুগ্ন আহবায়ক মো. রাসেল, বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের যুগ্ন আহবায়ক এস বি শেবু, সদস্য সাজু আহমদ, বিশ্বনাথ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সাবেক সিনিয়র রোভার মেট মো. সাইফুল ইসলাম, আমিনুল ইসলাম, রুজেল আহমদ প্রমুখ। সভায় আগামী ২৬ আগষ্ট হাজী শেখ তাহির আলী শাহ ফাউন্ডেশনের অর্থায়নে বিশ্বনাথ বাজারের বিভিন্ন স্থানে ময়লা আবর্জনা পরিস্কার, মশা নিধনে ঔষধ প্রয়োগ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষে মাইকিংসহ লিফলেট বিতরণের কর্মসুচী গ্রহন করা হয়।





প্রধান সংবাদ এর আরও খবর

কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু
ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)