রবিবার ● ১৮ আগস্ট ২০১৯
প্রথম পাতা » ঢাকা » ফেসবুকে যুক্ত হলো চাকমা ভাষা
ফেসবুকে যুক্ত হলো চাকমা ভাষা
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশি ভাষা হিসেবে বাংলার পাশাপাশি যুক্ত করা হয়েছে চাকমা ভাষা।
ফেসবুকে চাকমা ভাষা যুক্ত করতে দীর্ঘদিন থেকে কাজ করেছেন জ্যোতি চাকমা। বছরখানেক আগে ফেসবুককে নিজেদের ভাষা যুক্ত করতে অনুরোধ করে লিখিত আবেদন করেন তিনি। এরপর চাকমা ভাষাকে যুক্ত করে ফেসবুক কর্তৃপক্ষ।
বাংলাদেশ, ভারতসহ বিশ্বের অন্যান্য দেশ মিলিয়ে অন্তত ১০ থেকে ১৫ লাখ চাকমা ফেসবুক ব্যবহারকারী রয়েছে। ফেসবুকে চাকমা যোগ হওয়ায় এখন থেকে চাকমা ভাষায় পোস্ট, মন্তব্য করা যাবে।
ফেসবুকের দেয়া এ স্বীকৃতি চাকমা সম্প্রদায়ের জন্যে বেশ আনন্দের খবর বলে উচ্ছ্বাস প্রকাশ করেন জ্যোতি চাকমা। তিনি বলেন, ফেসবুক সাম্প্রতিক এই আপডেট আমাদের জানায়নি। আমরা নিজেরাই এটা দেখতে পাই। গুগল ট্রান্সলেটে চাকমা ভাষা যুক্ত করার ব্যাপারেও এখন আমরা কাজ করছি যাচ্ছি বলে জানান তিনি।
এটি ব্যবহার করতে আগে ফেসবুকে ভাষাটি সেট করে নিতে হবে। ব্যবহারকারী নিজের হোম পেজ থেকে উপরের ডান দিকের টুলবার থেকে সেটিং অপশনে যেতে হবে। সেখানে ক্লিক করলে বাম দিকে আরো অনেক অপশন আসবে। সেখান থেকে ‘ল্যাঙ্গুয়েজ এন্ড রিজিয়ন’ অপশন আসবে। সেখানে ক্লিক করলে ডান দিকে রিজিয়ন অপশন আসবে। ওই স্থানে এডিটে ক্লিক করলে বাংলাদেশি হিসেবে দুটি ভাষা দেখাবে। একটি বাংলা, অন্যটি চাকমা। আগ্রহীদের চাকমা ভাষাটি সিলেক্ট করতে হবে। এর মাধ্যমে চাইলেই চাকমা ভাষায় যে কোনো পোস্ট, মন্তব্য শেয়ার করা যাবে অনায়াসে।





রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন