শিরোনাম:
●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ ●   নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান ●   আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি : জুঁই চাকমা
রাঙামাটি, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২১ আগস্ট ২০১৯
প্রথম পাতা » জনদুর্ভোগ » চাটমোহর পৌর শহর, সড়ক তো নয় যেন জলাশয়
প্রথম পাতা » জনদুর্ভোগ » চাটমোহর পৌর শহর, সড়ক তো নয় যেন জলাশয়
বুধবার ● ২১ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাটমোহর পৌর শহর, সড়ক তো নয় যেন জলাশয়

---চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: পাবনার চাটমোহর পৌরসভার সকল সড়কই বর্তমানে চলাললের অযোগ্য হয়ে পড়েছে। একইসাথে উপজেলার অধিকাংশ সড়ক চলাচলের অযোগ্য। চাটমোহর পৌরসভার প্রধান সড়কটি দেখলে যে কেউ মনে করবে এটা সড়ক নয়, যেন জলাশয়। দীর্ঘদিন সংস্কারের অভাবে চাটমোহর বাসস্ট্যান্ড হতে হাসপাতাল পর্যন্ত সড়কের অধিকাংশ জায়গা খানা খন্দে ভরপুর। সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। অনেক আগেই পিচ, পাথর ও খোয়া উঠে মাটি বের হয়ে সড়কে তৈরি হয়েছে এই জলাশয় সাদৃশ্য বড় বড় গর্তের। গত কয়েক দিনের বৃষ্টিপাতে সে গর্তগুলোতে পানি জমে থাকায় দুর্ভোগের শিকার হচ্ছেন চলাচলকারী যানবাহন ও সাধারণ মানুষ। পানি জমে থাকার কারণে গর্তের গভীরতা বুঝতে পারছেন না যানবাহন চালকরা। ফলে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। পৌরবাসী বারবার সড়ক সংস্কারের দাবি জানালেও তা গ্রাহ্য করছে না পৌর কর্তৃপক্ষ। বরং বারবার পৌর মেয়র প্রতিশ্রুতিই দিয়ে চলেছেন। এই সংস্কার হচ্ছে, হবে বলে। কিন্তু বাস্তবায়নের লক্ষণ নেই। চাটমোহর বাসস্ট্যান্ড হতে পুরাতন বাজার হয়ে হাসপাতাল সড়কটির যেন কোন অভিভাবক নেই। পৌরসভা বলছে সড়কটি-সড়ক ও জনপথ বিভাগের। তাই তাদের কিছু করার নেই। সড়ক ও জনপথবিভাগ বলেছে সংস্কার হবে দ্রুতই। তাও হচ্ছে না। সড়কটি জনগুরুত্বপূর্ণ হওযায় এলাকাবাসী সংস্কারের দাবি জানিয়েও কোন ফল পাচ্ছে না। কারণ এ ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ নেই সংশ্লিষ্টদের। সরোজমিন ঘুরে দেখা গেছে, পৌর শহরের মধ্যে চাটমোহর পুরাতন বাজার থেকে উপজেলা পরিষদ এলাকা হয়ে নতুন বাজার হাইস্কুল মোড়, জিরো পয়েন্ট থেকে বোঁথর ব্রিজ, শাহী মসজিদ মোড় থেকে ভাদুনগর বাইপাস, সাহাপাড়া থেকে পাপলা ক্লাব হয়ে স্টার মোড়সহ বিভিন্ন মহল্লার অভ্যন্তরীণ সড়কগুলোতে তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দকের। সামন্য বৃষ্টিতেই পানি জমে যায়। দীর্ঘদিন ধরে ভাঙ্গাচোরা এই সকল সড়ক সংস্কার করছে না পৌর কর্তৃপক্ষ। এতে দুর্ভোগের শিকার হচ্ছেন যানবাহন চালক ও সাধারণ মানুষ। ব্যবসা বাণিজ্যে দেখা দিয়েছে মন্দাভাব। এ সড়কের পাশেই রয়েছে বেশ কয়েকটি স্কুল-কলেজ-মাদরাসা, ব্যাংক ,থানা, পোস্ট অফিস, হাসপাতালসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান।

এদিকে এলজিইডি এবং সড়ক ও জনপথ বিভাগের রাস্তাগুলোরও বেহাল দশা। চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সড়কগুলো। দু’একটি সড়কের সংস্কার কাজ শুরু হলেও তা চলছে ধীরগতিতে। চাটমোহর বাসস্ট্যান্ড থেকে হরিপুর হয়ে সোন্দভা বাসস্ট্যান্ড, নতুন বাজার হতে পার্শ্বডাঙ্গা, চাটমোহর থেকে হান্ডিয়াল হয়ে মান্নাননগর পর্যন্ত রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

এদিকে পৌর শহরসহ উপজেলার বেশির ভাগ সড়কের এমন বেহাল অবস্থা নিয়ে গত কয়েক দিন ধরে ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে সমালোচনা। ক্ষোভে ফুঁসে উঠেছেন এলাকাবাসী।

চাটমোহর পৌর সভার মেয়র মির্জা রেজাউল করিম দুলাল বলেন, পৌরসভার মধ্যে কিছু রাস্তার কাজ শুরু হয়েছিল কিন্তু বৃষ্টির কারণে সব কাজ বন্ধ হয়ে গেছে। বৃষ্টি কমলে আবারও কাজ শুরু হবে।
সড়ক সংস্কারের ব্যাপারে পাবনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সমীরণ রায় বলেন, বেশ কিছু রাস্তা প্রকল্পের মধ্যে আছে। কাজ গুরু হয়েছে। কিন্তু বৃষ্টির কারণে এখন কাজ বন্ধ রয়েছে। বৃষ্টি কমলে ফের সংস্কার কাজ শুরু হবে।





জনদুর্ভোগ এর আরও খবর

আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ
জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ
কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ
আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে
দীর্ঘ  ১৮ বছরেও চালু  হয়নি মোরেলগঞ্জে পানগুছি নদীর ফেরিঘাট দীর্ঘ ১৮ বছরেও চালু হয়নি মোরেলগঞ্জে পানগুছি নদীর ফেরিঘাট
সড়ক সংস্কারের অভাবে বাড়ছে দুর্ঘটনা, সড়কহীন সেতুতে বাড়ছে ভোগান্তি সড়ক সংস্কারের অভাবে বাড়ছে দুর্ঘটনা, সড়কহীন সেতুতে বাড়ছে ভোগান্তি
পুটিয়াখালী-গাজীরহাট ব্রিজের বেহাল দশা পুটিয়াখালী-গাজীরহাট ব্রিজের বেহাল দশা
মোরেলগঞ্জে কালভার্টটি যেন মরণ ফাঁদ :  জনদুর্ভোগ মোরেলগঞ্জে কালভার্টটি যেন মরণ ফাঁদ : জনদুর্ভোগ
ঘোড়াঘাটে খানাখন্দে ভরা সড়ক জনদুর্ভোগ চরমে ঘোড়াঘাটে খানাখন্দে ভরা সড়ক জনদুর্ভোগ চরমে
রাউজানে জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে আসা লোকজনদের চরম ভোগান্তি রাউজানে জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে আসা লোকজনদের চরম ভোগান্তি

আর্কাইভ