শিরোনাম:
●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ ●   নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান ●   আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি : জুঁই চাকমা ●   ঝালকাঠিতে স্বর্ণালংকারের জন্য বন্ধুর মাকে হত্যা : যুবক আটক ●   খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই ●   মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ●   কাউখালীতে ইউফিডিএফের আস্তানা গুরিয়ে দিয়েছে সেনাবাহিনী ●   ঝালকাঠিতে জেলেদের মাঝে ৬০ টি বাছুর বিতরণ ●   ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক ●   মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২ ●   ২০১৮ ও ২০২৪ সালের মত ছকে বাঁধা নির্বাচন হলে গণতন্ত্র আর রক্ষা করা যাবেনা : জুঁই চাকমা
রাঙামাটি, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২২ আগস্ট ২০১৯
প্রথম পাতা » অপরাধ » আত্রাইয়ে স্ত্রী নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার
প্রথম পাতা » অপরাধ » আত্রাইয়ে স্ত্রী নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার
বৃহস্পতিবার ● ২২ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে স্ত্রী নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার

---আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::  নওগাঁর আত্রাইয়ে যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতনের অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে আত্রাই থানা পুলিশ।

জানা যায়, ২০১৫ সালে রাণীনগর উপজেলার বালুভরা গ্রামের শুকবর আলীর কন্যা সুমাইয়াতুজ্জামিয়ার (৩০) বিয়ে হয় আত্রাই উপজেলার আটগ্রামের মৃত শমসের আলীর ছেলে শুকুর আলীর (৩৮) সাথে। বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে যৌতুকের দাবিতে স্বামী শুকুর আলী ও তার পরিবারের লোকজন সুমাইয়াকে নির্যতন করতো। এরই এক পর্যায় যৌতুকের ৩ লাখ টাকাও পরিশোধ করে মেয়ের বাবা। পরে সে আরও ৫ লাখ টাকা যৌতুক দাবি করে। গৃহবধূ ওই টাকা দিতে অস্বীকার করলে তাকে আবারও মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়।

এদিকে স্বামী ও তার পরিবারের নির্যাতনে অতিষ্ঠ হয়ে গৃহবধূ সুমাইয়া নওগাঁ কোর্টে একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, গৃহবধূ সুমাইয়া কর্তৃক দায়ের করা মামলার প্রেক্ষিতে আত্রাই থানা পুলিশ গতকাল বুধবার সন্ধ্যায় আসামি শুকুর আলীকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। আজ বৃহস্পতিবার তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





আর্কাইভ