শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৩ আগস্ট ২০১৯
প্রথম পাতা » ধর্ম » বর্ণাঢ্য আয়োজনে বিশ্বনাথে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন
প্রথম পাতা » ধর্ম » বর্ণাঢ্য আয়োজনে বিশ্বনাথে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন
শুক্রবার ● ২৩ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বর্ণাঢ্য আয়োজনে বিশ্বনাথে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন

---বিশ্বনাথ প্রতিনিধি :: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটের বিশ্বনাথে পালন করা হয়েছে পার্থ সারথী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। এউপলক্ষ্যে উপজেলা শ্রীশ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও শোভাযাত্রা আয়োজনের পাশাপাশি বিতরণ করা হয়েছে প্রসাদ। উপজেলা পরিষদ প্রাঙ্গনে আজ শুক্রবার সকাল ১০টায় আলোচনা সভার মাধ্যমে শুরু হয় জন্মাষ্টমী পালনের কার্যক্রম। আলোচনা সভা শেষে একই স্থান থেকে শোভাযাত্রা শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সওজের ডাকবাংলা প্রাঙ্গনে এসে শেষ হয়।
শোভাযাত্রা পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। সভায় বক্তারা বলেন, শ্রীকৃষ্ণের ‘জন্ম ও কর্ম’ থেকে শিক্ষার্জন করে আমাদেরকে মানবতার কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাংলাদেশের মাটি ও মানুষের উন্নয়নে কাজ করাই বাঙালী হিসেবে আমাদের প্রধান দায়িত্ব ও কর্তব্য। ‘ধর্ম যার যার আর রাষ্ট্র সবার’ নীতি বাঙালীরা মেনে চলেন বলেই সকল ধর্মের মানুষের ধর্মীয় অনুষ্ঠানে সবাই উপস্থিত থাকেন।
উপজেলা শ্রীশ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি শংকর দাস শংকুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কানু রঞ্জন দে ও যুগ্ম সম্পাদক বিভাংশু গুন বিভুর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মূসা, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নবেন্দু জ্যোতি দে, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সহ সভাপতি রুপক কুমার দে, সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমর, জেলা পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী সদস্য নিশি কান্ত পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজিত কুমার পাল, সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশ, জন্মাষ্টমী উদযাপন পরিষদের উপদেষ্টা রনজিৎ গোস্বামী, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বাবুল কান্তি দাশ, উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য। সভার শুরুতে গীতা পাঠ করেন সাবেক শিক্ষক নেহার রঞ্জন চক্রবর্তী।
বক্তব্য রাখেন উপজেলা শ্রীশ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক নন্দ লাল বৈদ্য, কাজল মালাকার, সাংগঠনিক সম্পাদক নেপাল দে, কোষাধ্যক্ষ শুভরাজ চন্দ, উপজেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক বিভাষ দে, বিভিন্ন সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন শশাংক বৈদ্য (কালীগঞ্জ), সুবিনয় মালাকার (বৈরাগী বাজার), নির্মল চন্দ্র সরকার (কৃপাখালী), মিহির বৈদ্য (কালীগঞ্জ কালীবাড়ি), বাবুল কান্তি দাশ মেঘল (ইলিমপুর), অজিত দেব (ধীতপুর), রিপন চন্দ্র দাশ (টেংরা), অজিত দেব (ইসকন), অজয় দেব (জানাইয়া), প্রমেশ পাল (সমসপুর), নকুল বর্ধন (দশঘর), বিজন দাশ (বাবুনগর), নিরঞ্জন মনি বিশ্বাস (পুরাণ হাবড়া), শিমুল দাশ (শ্রীকৃষ্ণ যুব সংঘ), সুমন দেব (সনাতনী), পুলক সিংহ (রাধা-গোবিন্দ যুব সংঘ)।
শোভাযাত্রা ও সভায় উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি পিনাক চক্রবর্তী, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উপদেষ্টা করুণাময় চক্রবর্তী, জ্যোতির্ময় দে মতি, অনাথ রাম বৈদ্য, মতি লাল দাশ, আরতি রাণী দাশ, সুড়শী রাণী দেব, বিদ্যাভূষন চক্রবর্তী, দেবব্রত চক্রবর্তী দেবু, রমা কান্ত দাশ, নন্দ লাল সরকার, বিরেশ চন্দ্র দে, পরিমল চন্দ্র দাশ, রবিন্দ্র কুমার দাশ, দিবস দেব, লনি দাশ, ডাঃ শ্রীকান্ত দেবনাথ, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিখিল পাল, সংগঠক দিপক দে, সুধাংশু ধর বাচ্চু, জ্যোতিস দাশ, স্বপন আচার্য্য, রিপন দাশ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য নূর উদ্দিন, সাংবাদিক অসিত রঞ্জন দেব, জাহাঙ্গীর আলম খায়ের, যুবলীগ নেতা সায়েদ আহমদ, রাজু আহমদ খান প্রমুখ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।





ধর্ম এর আরও খবর

নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির  বরণোৎসব সম্পন্ন ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
নুনছড়ি পাড়া ওয়্যালুওয়াইন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন নুনছড়ি পাড়া ওয়্যালুওয়াইন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন
কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন
কর্ণফুলী নদীতে প্রতিমা বির্সজনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গা পুজা কর্ণফুলী নদীতে প্রতিমা বির্সজনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গা পুজা
ঘোলা পানিতে কেউ যেন মাছ শিকার না করতে পারে : জুঁই চাকমা ঘোলা পানিতে কেউ যেন মাছ শিকার না করতে পারে : জুঁই চাকমা
গৌতম বুদ্ধের ছয়টি স্মৃতি বিজড়িত আষাঢ়ী পূর্ণিমা গৌতম বুদ্ধের ছয়টি স্মৃতি বিজড়িত আষাঢ়ী পূর্ণিমা
ঈশ্বরগঞ্জে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
রাঙামাটিতে বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা উদযাপন রাঙামাটিতে বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা উদযাপন

আর্কাইভ