শিরোনাম:
●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন
রাঙামাটি, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৭ আগস্ট ২০১৯
প্রথম পাতা » পাবনা » জীবনের ঝুঁকি নিয়ে চলাচল
প্রথম পাতা » পাবনা » জীবনের ঝুঁকি নিয়ে চলাচল
মঙ্গলবার ● ২৭ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জীবনের ঝুঁকি নিয়ে চলাচল

---চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: পাবনার চাটমোহর উপজেলার নতুন বাজার খেয়াঘাট থেকে অষ্টমনিষা রাস্তার ওপর বিলচলন ইউনিয়নের পৈলানপুর গ্রামে সেতু না থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন মানুষসহ যানবহন। জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে এ এলাকার জনসাধারনের দির্ঘ ৪ বছর কাঁঠের সেতু দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন চলতে হয়েছে কয়েক হাজার মানুষের। কাঁঠের সেতু ভেঙ্গে যাবার পর, মাটি দিয়ে ভরাট করে সরু রাস্তা দিয়ে পার হতে গিয়ে দূর্ঘটনার শিকার হচ্ছেন যাত্রীরা। প্রতিদিন মানুষ, যানবহনে মির্জাপুর, অষ্টমনিষা থেকে চাটমোহর শহরে এ পথে চলাচল করছে। কিন্তু এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন মাথা ব্যাথা নেই। এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন দপ্তরে সেতু নির্মাণের জন্য ধরনা দিলেও কোন কাজ হচ্ছে না।
নতুন বাজার খেয়াঘাট পৌরসভার একটি গুরুত্বপূর্ণ বাজার যেখান থেকে সিএনজি, অটভ্যান, অটরিক্্রা, বোরাখ, মটরসাইকেল যানবাহনগুলো জাবরকোল, পৈলানপুর, জালেশ্বর, নুননগর, অষ্টমনিষা, মির্জাপুর, পর্যন্ত পৌছেছে। নুননগর পাবার আগে বড়াল নদী ঘেষে পৈলানপুর কবরস্থান সংলগ্ন পাঁকা ব্রিজটি ৪ বছর আগে ভেঙ্গে স্বাভাবিক যোগাযোগ বিছিন্ন হয়ে পড়ে। এলাকাবাসী তৈরি করেন কাঁঠের সেতু বেশ কিছু দিন আগে সেটাও ভেঙ্গে গেলে মাটি দিয়ে ভড়াট করা হয় সেতুটি। কিন্তু বর্ষা ও অতি বৃষ্টির কারণে মাটি ধসে গিয়ে ভাঙ্গনের সৃষ্টি হয়। ঝুঁকি নিয়ে চলছে জনসাধারণ ও যানবাহন।
অপর দিকে পাবনা পানি উন্নয় বোর্ড অফিস ২০১৬ সালের শুরুর দিকে নদী থেকে বাঁধ অপসারণ করতে আসে। নতুন বাজার খেয়াঘাটের বাঁধ দেখতে। এসময় স্থানীয় জনসাধারন তাদের যোগাযোগের অসুবিধার কথা ভেবে বাঁধ অপসারণে বাধা দেয়। সেসময় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তরা সেখানে দ্রুত সেতু নির্মাণের উদ্যোগ নেয়ার কথা বলে জনসাধারনকে আশ্বস্ত করে বাঁধ কেটে নদী অবমুক্ত করেন। তখন এলাকাবাসী নদী পারাপারে জন্য পাবনা-৩ এলাকার সংসদ সদস্যের সহযোগিতায় কাঁঠের সেতু নির্মাণ করে। এদিকে কর্তাদের দেয়া প্রতিশ্রুতির সাড়ে তিন বছর পার হলেও নদীতে সেতু নির্মাণ হয়নি। ফলে নদীর উত্তর পাড়ের চাটমোহর উপজেলার অন্তত ২০ টি গ্রামের জনসাধারণ প্রতিদিন এই নড়বড়ে কাঠেঁর সেতু দিয়ে যানবাহনে যাতায়াত করছে। এর মধ্যে রয়েছে প্রথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ।
পাবনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কে এম জহুরুল হক জানান, জনসাধারণের অসুবিধার কথা ভেবে ওই স্থানে সেতু নির্মাণের ব্যাপারে তার দপ্তর খুবই আগ্রহী। তিনি আরো বলেন নতুন বাজার খেয়াঘাট বড়ল নদীর ওপর ব্রিজ হবে। কিন্তু এতো বড় সেতু নির্মাণে জাতীয় সিদ্ধান্ত ছাড়া সম্ভব নয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)