শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে নিষিদ্ধ কারেন্ট জাল অবাধে বিক্রি হচ্ছে
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে নিষিদ্ধ কারেন্ট জাল অবাধে বিক্রি হচ্ছে
রবিবার ● ১ সেপ্টেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাটমোহরে নিষিদ্ধ কারেন্ট জাল অবাধে বিক্রি হচ্ছে

---পাবনা প্রতিনিধি ::পাবনার চাটমোহর উপজেলার অমৃতকুন্ডা (রেলবাজার), মির্জাপুর ও শরৎগঞ্জ হাটে নিষিদ্ধ কারেন্ট জাল অবাধে বিক্রি হচ্ছে। এসব জাল দিয়ে নদী, খাল-বিলে দেশী প্রজাতির মাছ অবাধে নিধন করা হচ্ছে।
বিশেষ করে ছোট ছোট বোয়াল মাছ নিধনের উৎসব চলছে। বর্ষার শুরু থেকেই এসব জাল দিয়ে মাছ ধরা শুরু হয়েছে। পানি নেমে যাওয়ার পর তা আরো বেড়েছে। সরেজমিন পরিদর্শন করে দেখা যায় ছোট ছোট ডিঙি নৌকা নিয়ে কারেন্ট জাল পেতে মাছ ধরা হচ্ছে। রবিবার অমৃতকুন্ডা হাটে গিয়ে দেখা যায়, ৮/১০ জন বিক্রেতা কারেন্ট জালের বাজার বসিয়েছেন।

তারা প্রকাশ্যে এই জাল বিক্রি করছেন। একই অবস্থা মির্জাপুর হাটের। কেউ চটে বসে আবার কেউ দাঁড়িয়ে থেকে এই কারেন্ট জাল বিক্রি করছেন। প্রতি রবিবার ও বৃহস্পতিবার এ দুটি হাটে লক্ষাধিক টাকার কারেন্ট জাল বিক্রি হয় বলে জানালেন ব্যবসায়ীরা।

গুরুদাসপুরের জাল বিক্রেতা আলতাব হোসেন বলেন, কারেন্ট জাল বিক্রি অবৈধ কিনা জানি না। দীর্ঘদিন ধরেই তো এই জাল বিক্রি করছি। মাঝে মধ্যে ম্যাজিস্ট্রেট ও পুলিশ এসে হাটে থেকে জাল নিয়ে যায়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান বললেন, আমরা নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করার জন্য অভিযান অব্যাহত রেখেছি। ইতোমধ্যে হাট ও বিল থেকে কারেন্ট জাল ও বাদাই জাল আটক করে পোড়ানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার জানান, নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।

পাবনায় ট্রাক চাপায় পথচারী নিহত

পাবনা প্রতিনিধি :: পাবনা সদর উপজেলার জাফরাবাদে ট্রাক চাপায় এক পথচারী নিহত হয়েছে। আজ রবিবার সকাল দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাছেন আলী (৫০) সাঁথিয়া তলট গ্রামের গহের আলীর ছেলে।

মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল খালেক জানান, রবিবার সকালে কাশিনাথপুর থেকে গম বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো- ট-১১-০৮১৪) পাবনার দিকে যাচ্ছিল।

পথিমধ্যে পাবনা-ঢাকা মহাসড়কের সদর উপজেলার জাফরাবাদ নামক স্থানে ট্রাকটি ওই পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)