রবিবার ● ১ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » খেলা » আটঘরিয়া পৌরসভার উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
আটঘরিয়া পৌরসভার উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
পাবনা প্রতিনিধি :: পাবনার আটঘরিয়ায় বীর মুক্তিযোদ্ধা মরহুম আজিজুর রহমান ফনি মিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন হয়েছে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক জনাব কবীর মাহমুদ।
গতকাল শুক্রবার বিকেলে আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান হাবিব।
আটঘরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম রতনের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তানভীর ইসলামের সার্বিক তত্বাবধানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আকরাম আলী, দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোহাঈম্মীন হোসেন চঞ্চল।
খেলায় টাঙ্গাইল জেলা দল-৩ ও রাজশাহী জেলা দল-৩ গোলে সমতা হলে ট্রাইব্রেকারে টাঙ্গাইল জেলা দলকে ৪-২ গোলে পরাজিত করে রাজশাহী জেলা দল।





কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ
জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা
ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা
রাঙামাটিতে আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু