শিরোনাম:
●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ
রাঙামাটি, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১১ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আইন আর শাস্তি দিয়েও দুর্নীতি কমানো যাচ্ছে না : দুদক সচিব
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আইন আর শাস্তি দিয়েও দুর্নীতি কমানো যাচ্ছে না : দুদক সচিব
বুধবার ● ১১ সেপ্টেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আইন আর শাস্তি দিয়েও দুর্নীতি কমানো যাচ্ছে না : দুদক সচিব

---কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: দুর্নীতি দমন কমিশন-দুদক’র সচিব মোঃ দিলোয়ার বখত বলেছেন, ‘আইন আর শাস্তি দিয়েও দুর্নীতি কমানো যাচ্ছে না। অনেকক্ষেত্রে পরিবার থেকেই অসদুপায় অবলম্বনে অনুপ্রাণিত করে। তাই আমরা নিজেরা সোচ্চার না হলে দুর্নীতি কমবে না’।
আজ বুধবার সকালে তিনি পাহাড়ি জেলা রাঙামাটির কাউখালী উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত দুদক’র গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
সচিব বলেন, জাতীয় শুদ্ধাচার কৌশল শুধু সরকারি কর্মচারিদের জন্য নয়। এটা সকলের জন্য। শুদ্ধাচার কৌশল চর্চা করলে দেশ এমনিতেই দুর্নীতিমুক্ত হবে।
‘নাগরিক সেবা ও সুবিধাদি প্রাপ্তির ক্ষেত্রে উদ্বুত সমস্যাদি শ্রবণ ও নিষ্পত্তি, স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে দুদক এ গণশুনানি’র আয়োজন করে।
অভিযোগকারিদের সুরক্ষা নিশ্চিত করার ঘোষণা দেন সচিব। বলেন, ‘আমরা দেখেছি, জনগণ তথ্য চায় না। অথচ তথ্য অধিকার আইনে তথ্য দিতে বাধ্য সরকারি দপ্তরগুলো।
এ কর্মকর্তা বলেন, ‘২০০৪ সালে দুদক আইন প্রনয়ন করা হয়। মানুষের আগ্রহের কারণে অভিযোগ নিতে হটলাইন (১০৬) নম্বর চালু কারেছি। এতে যে কেউ অভিযোগ দিতে পারেন। এছাড়া ডাকযোগেও অভিযোগ গ্রহণ করি। দুদক বেনামি পিটিশন ফেলে দেয় না। সুনির্দিষ্ট অভিযোগ থাকলে যাচাই-বাছাই করে ব্যবস্থা নিই’।
গণশুনানিতে বাছাই করা ১৮টি অভিযোগের শুনানী হয়েছে। এরমধ্যে মাত্র ৫টির অভিযোগকারি গণশুনানীতে উপস্থিত ছিলেন। আর ১৩টিই ছিলো বেনামী। এরমধ্যে রাঙামাটি জেলা পরিষদের প্রাথমিক শিক্ষক নিয়োগে ৮-১০ লাখ টাকা ঘুষ গ্রহণ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ‘সোলার প্রজেক্ট’র সুবিধাভোগিদের কাছ থেকে ৭-১০ হাজার টাকা ঘুষ গ্রহণ, লাইসেন্স প্রাপ্তিতে ‘বিআরটিএ’র ঘুষ গ্রহণ, পেনশন প্রাপ্তিতে ২% হিসাব রক্ষণ অফিসে উৎকোচ গ্রহণ, পিআইও, এলজিইডি, বিদ্যুৎ বিভাগ, হাসপাতালসহ বেশ কয়েকটি সেবাখাতের অনিয়ম দুর্নীতি বিষয়ে অভিযোগ উঠে। তবে এসব অভিযোগ বিষয়ে অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন সচিব।
অনুষ্ঠান শেষ ঘোষণা হলে সচিবের কাছে ক্ষোভ প্রকাশ করে জনৈক আব্দুর রব সওদাগর জানান, ‘অভিযোগ বক্স’ এ দেওয়া তার অভিযোগটি লুকিয়ে ফেলেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে বিষয়টিও তদন্তের নির্দেশ দেন সচিব। তবে গণশুনানিতে অংশ নেয়া বেশ কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, স্থানীয় রাজনৈতিক চাপ ও নিরাপত্তার কারণে তারা নিজেদের অভিযোগ জানান নি।
অনুষ্ঠানে বক্তব্য রাখে দুদকের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মাহমুদ হাসান, রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শারমিন আলম, সহকারি পুলিশ সুপার জুনায়েত কাউছার, উপজেলা চেয়ারম্যান সামশুদ্দোহা চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শতরূপা তালুকদার। পরে দুদক সচিব কাউখালীর ঘাগড়া উচ্চ বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন করেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন
মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন
রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত
কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু
কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন
মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা
কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু
মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ

আর্কাইভ