শিরোনাম:
●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয়
রাঙামাটি, শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১১ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধা মটর মালিক সমিতির সংবাদ সম্মেলন
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধা মটর মালিক সমিতির সংবাদ সম্মেলন
বুধবার ● ১১ সেপ্টেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধা মটর মালিক সমিতির সংবাদ সম্মেলন

---গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির আসন্ন ২০১৯-২০২২ সালের নির্বাচনে ব্লু-বুকের মাধ্যমে ভোটার করার দাবি জানিয়েছেন সদস্য হতে বঞ্চিত হওয়া মটর মালিকরা। এর অন্যথা হলে জেলা মটর মালিক সমিতির কার্যালয় বন্ধ করে দেয়াসহ পরিবহন সেক্টরে নানা অরাজকতা সৃষ্টি হতে পারে বলে তারা আশংকা করছেন।
গাইবান্ধা প্রেস ক্লাবে আজ বুধবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সদস্য হতে বঞ্চিত হওয়া মটর মালিকরা এ আশংকা প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উলে¬খ করা হয়, বিআরটিএ প্রদত্ত মালিকানা সনদ (ব্লু-বুক) ধারী ৪০/৫০ জন মটর মালিক সদস্য হওয়ার জন্য জেলা মটর মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে আবেদন করেন। কিন্তু স্মার্ট কার্ড ব্যতীত তাদের সদস্য করা হবে না বলে জানানো হয়। অথচ সমিতির গঠনতন্ত্র অনুযায়ী বৈধ বব্লু-বুকধারী মালিকরা ডি ফর্মের মাধ্যমে সদস্য হতে পারবেন। বর্তমান সরকার ডিজিটাল প্রযুক্তিতে ব্লু বুককে স্মার্ট কার্ডে রূপান্তরিত করায় স্মার্ট কার্ড প্রদান করা সরকারের পক্ষে সময় সাপেক্ষ ব্যাপার। এ জন্য ব্লু-বুক হিসেবে প্রথমে বাস মালিকদের বাস চালানোর জন্য একটি একনলেজমেন্ট ¯ি¬প প্রদান করা হয়। এছাড়া আদালত একনলেজমেন্ট ¯ি¬পধারী বৈধ বাস মালিকদেরকে বৈধ ব্লু-বুকধারী মালিক হিসেবে রায় দিয়েছেন। কিন্তু আদালতের রায় ও সমিতির গঠনতন্ত্র উপেক্ষা করে বর্তমান নেতৃবৃন্দ মনগড়াভাবে আসন্ন নির্বাচনের লক্ষ্যে গত ৮ সেপ্টেম্বর স্থানীয় একটি পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে ভোটার নিয়োগ করছেন।
সংবাদ সম্মেলনে আরও উলে¬খ করা হয়, নির্বাচন করলেও ২০১৬ সালের চুড়ান্ত ভোটার তালিকায় ৬২ জন ভোটার ছিল। সেই সময়ও স্মার্ট কার্ডের দোহাই দিয়ে প্রায় ২২ জন বৈধ মালিককে ভোটার তালিকায় নাম অন্তর্ভূক্ত করা হয়নি। বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক মো. আব্দুল মালেক নাপু এর স্ত্রী ও ভাইকে একনলেজমেন্ট ¯ি¬প দিয়ে ভোটার হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে। কিন্তু এই একনলেজমেন্ট ¯ি¬প দিয়ে অন্যদের সদস্য করতে রাজি নন তারা। সমিতির গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক বৈধ মালিকদে সমিতির সদস্য করতে পারেন। আর নির্বাচন পরিচালনা কমিটি সেই সদস্য তালিকা হতে ভোটার তালিকা প্রণয়ন করবেন। কিন্তু বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ইচ্ছেমত নিজেরাই ভোটার তালিকা তৈরী করছেন। কোনো অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগেই এব্যাপারে সংশি¬ষ্ট কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আবু তাহের মো. সদরুল আমিন, মো. জাহাঙ্গীর আলম, মো. গোলাম রব্বানী, মো. এমরান কবীর শামীম, মো. সাদা মিয়া, মো. ইকবাল কবীর তুহিন, মো. মাসুদ রানা. সাজু সরকার, মো. আলম।

গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত -১২
গাইবান্ধা :: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত: ১২ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার অবিরামপুর ব্রীজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুমাইয়া পরিবহনের যাত্রীবাহী একটি বাস গাইবান্ধা থেকে বগুড়া যাচ্ছিল। পথে অবিরামপুর এলাকায় বাসটি দ্রুত গতিতে মালবাহী একটি ট্রাককে ওভারটেক করার সময় বাসটি অবিরামপুর ব্রীজের নীচে খাদে পড়ে যায়। এতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই রিক্সা-ভ্যান চালকসহ ১২ জন বাসযাত্রী আহত হন।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন শর্মা জানান, গুরুতর আহত ছয়জনকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে মেডিকেল অফিসার ডাঃ শুভ জানান, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মঙ্গলবারই তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)