শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৫ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রুমায় দিন দুপুরে ৬জন পাড়াবাসীকে অপহরণ করলো মগ লিবারেশন পার্টির সন্ত্রাসীরা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রুমায় দিন দুপুরে ৬জন পাড়াবাসীকে অপহরণ করলো মগ লিবারেশন পার্টির সন্ত্রাসীরা
রবিবার ● ১৫ সেপ্টেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রুমায় দিন দুপুরে ৬জন পাড়াবাসীকে অপহরণ করলো মগ লিবারেশন পার্টির সন্ত্রাসীরা

---বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের রুমা উপজেলার সদর ইউনিয়নের সামা খাল পাড়া থেকে দিনদুপুরে ৬জন বাড়াবাসীকে অপহরণ করে নিয়ে গেছে পাহাড়ের অস্ত্রধারী সন্ত্রাসীরা। আজ রবিবার ১৫ সেপ্টেম্বর  দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার রুমা উপজেলার সামা খাল পাড়ায় ১০ থেকে ১২ জনের একটি অস্ত্রধারী পাহাড়ি সন্ত্রাসী গ্রুপ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শৈমং মারমা (শৈবং) তার পাড়ায় এসেছে কিনা খোঁজ নেন। এসময় চেয়ারম্যান শৈমং মারমা (শৈবং)কে না পেয়ে তারা পাড়ার ৬জন পাড়াবাসিকে দিন দুপুরে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। স্থানিয়দের ধারণা মগ লিবারেশন পার্টির সদস্যরা এই অপহরণের ঘটনা ঘটাতে পারে। অপহৃতদের মধ্যে তিন জনের নাম পাওয়া গেছে তারা হলেন- চবা থুই মারমা (৩৮) মং হ্রি অং মারমা (৪০) মং চহ্লা মারমা (৩৫)।
রুমা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শৈমং মারমা (শৈবং) জানান, পাহাড়ের একটি সন্ত্রাসী গ্রুপ আমাকে খোঁজার জন্য পাড়ায় হানা দিলে আমাকে না পেয়ে আমার পাড়ার ৬জনকে অপহরণ করে নিয়ে গেছে। তাদের উদ্ধারে যৌথবাহিনী মাঠে নেমেছে।
এবিষয়ে রুমা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি উহ্লা চিং মারমা বলেন, রুমা সদর ইউনিয়নের সামাখাল পাড়া থেকে ৬ জনকে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায় এই ঘটনাটি মগ লিবারেশন পার্টি ঘটাতে পারে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম চৌধুরী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে মুঠোফোনে বলেন, রুমার সামা খাল পাড়া থেকে ৬জন পাড়াবাসীকে অপহরণ করা হয়েছে। এলাকাবাসীদের ধারণা এই ঘটনা মগ লিবারেশন পার্টি ঘটাতে পারে। অপহৃদের উদ্ধারে সেনাবাহিনীসহ আমারা অভিযানে নেমেছি বিস্তারিত পরে জানানো হবে।
প্রসঙ্গত, গত মাসের ১৯ তারিখে রুমা উপজেলার মুন্নয়াম পাড়ায় যাত্রী নামিয়ে দিয়ে আসার পথে মিনজিরি পাড়া রাস্তার মূখ থেকে মগ লিবারেশন পার্টি পরিচয়ে এক দল পাহাড়ি অস্ত্রধারী সন্ত্রাসী তিন জীপ চালককে অপহরণ করে নিয়ে যাওয়ার পরে মুক্তিপন নিয়ে চারদিন পর ছেড়ে দেয়। এঘটনার ১ মাসের মধ্যে সদর ইউনিয়নের সামাখাল পাড়া থেকে দিন দুপুরে ৬ জন বাড়াবাসীকে অপহরণ করে নিয়ে যায় পাহাড়ের অস্ত্রধারী সন্ত্রাসীরা।





আর্কাইভ