শিরোনাম:
●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা
রাঙামাটি, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৬ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » ভালোবাসার প্রতি শ্রদ্ধাস্বরুপ রাঙামাটিতে নির্মিত হচ্ছে লাভ পয়েন্ট
প্রথম পাতা » কৃষি » ভালোবাসার প্রতি শ্রদ্ধাস্বরুপ রাঙামাটিতে নির্মিত হচ্ছে লাভ পয়েন্ট
শনিবার ● ১৬ জানুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভালোবাসার প্রতি শ্রদ্ধাস্বরুপ রাঙামাটিতে নির্মিত হচ্ছে লাভ পয়েন্ট

---
ষ্টাফ রিপোর্টার :: আমেরিকা প্রবাসী আলাউদ্দিন পাটোয়ারী ও তার স্ত্রী আইরীন সুলতানা লিমা’সহ পৃথিবীর সব ভালোবাসার প্রতি শ্রদ্ধাস্বরুপ দেশে এই ১ম বারের মতো রাঙামাটিতে নির্মিত হচ্ছে লাভ পয়েন্ট৷ ১৬ জানুয়ারী শনিবার সকালে শহরের পুলিশ প্রশাসনের পলওয়েল পার্কে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই লাভ পয়েন্টের ভিত্তি প্রস্তর স্থাপন করেন৷ এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ সামসুজ্জামান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তফা জামান, জেলা পুলিশ সুপার সাঈদ তরিকুল ইসলাম, পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন’সহ সামাজিক সাংস্কৃতিক, সাংবাদিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন৷
ভিত্তি প্রস্তর স্থাপন শেষে সচিব বলেন, রাঙামাটি জেলা পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় জায়গা৷ ভালোবাসার প্রতীক হিসেবে এটাকে করা হয়েছে৷ পর্যটকরা যখন শুনবে এখানে একটি লাভ পয়েন্ট করা হয়েছে তখন এটাকে দেখতে আরো আগ্রহী হবে৷ লাভ পয়েন্ট নাম করনের সত্যিকারের ইতিহাসকে প্রচার করা আপনাদের দায়িত্ব৷ আগামীতে পার্বত্য অঞ্চলের পর্যটন বিকাশে আরো বিভিন্ন পদক্ষেপ মন্ত্রনালয় থেকে গ্রহণ করা হবে বলে তিনি জানান৷
উল্লেখ্য, গত ২০১৪ সালের ১৯ মার্চ বুধবার রাঙামাটির কাপ্তাই হ্রদে নৌ ভ্রমনে গিয়ে আকষ্মিক ঘুর্ণিঝড়ের কবলে পড়ে আমেরিকা প্রবাসী আলাউদ্দিন পাটোয়ারী ও তার স্ত্রী আইরীন সুলতানা লিমা কাপ্তাই হ্রদের পলওয়েল পার্কের এলাকায় তলিয়ে যায়৷ ঘটনার পর পরই কাপ্তাই নৌবাহিনীর ও ফায়ার সার্ভিসের ডুবুরী দল দুই দিন ধরে তাদের উদ্ধারে ব্যাপক তল্লাশি করলেও তাদের সন্ধান পায়নি৷ ঘটনার তিনদিন পর ২২ মার্চ ২০১৪ সালে শনিবার সকালে নিখোঁজ দম্পতির লাশ ঐ স্থানেই একে অপরকে জড়ানো মৃত অবস্থায় ভেসে ওঠে৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)