শিরোনাম:
●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২২ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » খেলা » খেলাধুলার জন্য গঠিত বেশিরভাগ ক্লাব এখন অনৈতিক কাজে লিপ্ত : জুঁই চাকমা
প্রথম পাতা » খেলা » খেলাধুলার জন্য গঠিত বেশিরভাগ ক্লাব এখন অনৈতিক কাজে লিপ্ত : জুঁই চাকমা
রবিবার ● ২২ সেপ্টেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খেলাধুলার জন্য গঠিত বেশিরভাগ ক্লাব এখন অনৈতিক কাজে লিপ্ত : জুঁই চাকমা

---ষ্টাফ রিপোর্টার :: জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর পক্ষ থেকে রাঙামাটি ভলক্যান ক্লাবের ফুটবল খেলোয়াড়দের জন্য জার্সি বিতরণ করা হয়েছে।
আজ ২২ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর রাঙামাটি শহরের হাসপাতাল রোডস্থ কার্যালয়ে এক অনারম্বর অনুষ্টানের মাধ্যমে পত্রিকাটির বার্তা সম্পাদক জুঁই চাকমা রাঙামাটি ভলক্যান ক্লাবের কর্মকর্তাদের হাতে ১৮ সেট জার্সি তুলে দেন। এসময় জুঁই চাকমা বলেন আমাদের সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রধান সম্পাদক ও প্রকাশক নির্মল বড়ুয়া মিলন খেলাধুলার জন্য সব সময় নিবেদিত প্রাণ। কিন্তু খেলাধুলার জন্য গঠিত বেশিরভাগ ক্লাবগুলো এখন অনৈতিক কাজে লিপ্ত রয়েছে, খেলাধুলার পরিবর্তে ক্লাবগুলিতে চলে জুয়া আর মদের আসর। আমি চাই খেলাধুলার মাধ্যমে আমাদের যুবসমাজ অপরাধমুক্ত থাকুক, খেলাধুলার মাধ্যমে সৎ ও সুষ্টু সমাজ বিনির্মানে ভলক্যান ক্লাবের সদস্যরা অবদান রাখুক। ভলক্যান ক্লাবের অগ্রযাত্রায় এই ক্রীড়া সরঞ্জাম শুভেচ্ছা টোকেন মাত্র। ক্রীড়া ক্ষেত্রে যেসকল সংগঠন-ক্লাব অবদান রাখবে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম পরিবার সব সময় ক্রীড়া সংগঠনসমূহের পাশে থাকবে।
রাঙামাটি ভলক্যান ক্লাবের আহবায়ক রহমত উল্যাহ জার্সি গ্রহণ করে পৃষ্ঠপোষক সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রধান সম্পাদক ও প্রকাশক নির্মল বড়ুয়া মিলন, রাঙামাটি ভলক্যান ক্লাবের যুগ্ম আহবায়ক মো. রাসেল, সদস্য সচিব মো. সাইফুল ইনলাম, সহকারী সচিব শরিফুল ইসলাম শাকিল ও সদস্য মো. শহিদ প্রমুখ।
আসন্ন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ জুনিয়র অনুর্ধ্ব-১৬ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০১৯ উপলক্ষ্যে রাঙামাটি ভলক্যান ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম উল্লেখিত ক্রীড়া সরঞ্জাম প্রদান করা হয়।
উল্লেখ্য, এবারের রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ জুনিয়র অনুর্ধ্ব-১৬ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০১৯ প্রতিযোগীতায় জাগরণী ক্লাব, ফিউচার স্পোর্টিং ক্লাব, বি এম স্পোর্টিং ক্লাব, রাঙামাটি ফুটবল একাডেমী, লাল সবুজ স্পোর্টিং ক্লাব, বরকল উপজেলা ক্রীড়া সংস্থা, রাঙামাটি ব্লু স্কাই ক্লাব, রংধনু স্পোর্টিং ক্লাব, বড়গাঙ স্পোর্টিং ক্লাব, রাঙামাটি মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্র, বাঘাইছড়ি উপজেলা ক্রীড়া সংস্থা, নবীন সংঘ ক্লাব, কিল্যামুড়া একাদশ, রসুলপুর ব্রাদার্স, বিলাইছড়ি উপজেলা ক্রীড়া সংস্থা ও রাঙামাটি ভলক্যান ক্লাবসহ ১৬টি দল অংশ গ্রহণ করছে। চলতি মাসের শেষ সপ্তাহে উক্ত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ জুনিয়র অনুর্ধ্ব-১৬ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০১৯ রাঙামাটি চিংহ্লা মারী ষ্টেডিয়ামে শুরু হওয়ার কথা রয়েছে।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ জুনিয়র অনুর্ধ্ব-১৬ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০১৯ অংশ গ্রহনের লক্ষে রাঙামাটি ভলক্যান ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর পক্ষ থেকে ক্রীড়া সরঞ্জাম বিতরণ শেষে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর দ্বিতীয় প্রকাশনা “বিজু ফুল” রাঙামাটি ভলক্যান ক্লাবের কর্মকর্তাদের শুভেচ্ছাস্বরুপ প্রদান করা হয়।





খেলা এর আরও খবর

নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড়
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)