সোমবার ● ২৩ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক
আত্রাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রবিবার সকালে উপজেলার সৈয়দপুর মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, উপজেলার সৈয়দপুর গ্রামের আলতাব হোসেনের ছেলে আরাফাত হোসেন (২৮), ভঁরতেতুলিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে সাজ্জাদ হোসেন (৩০) ও জাতোপাড়া গ্রামের মৃত আব্দুল আলিমের ছেলে সাইদুর রহমান (৪৫) ।
এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার সকালে আরাফাত, সাজ্জাদ ও সাইদুর নামে তিন মাদক ব্যবসায়ী উপজেলার সৈয়দপুর এলাকায় মাদকসহ অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের তিন আটক করে। এ সময় তাদের কাছে থাকা ২০পিচ ইয়াবা উদ্ধার করে।
তিনি আরো জানান তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়োন্ত্রণ আইনে একটি মামলা রেকর্ড করা হয়েছে। তাদেরকে রবিবার সকালে নওগাঁ জেল হাজতে প্রেরন করা হয়েছে।





আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম
আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব
আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ
আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি
আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার
আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল
আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার