শুক্রবার ● ১১ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » ঢাকা » বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা : বহিস্কার-১৯
বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা : বহিস্কার-১৯
আবরার ফাহাদ হত্যার ঘটনাকে কেন্দ্র করে বুয়েট ছাত্রদের আন্দোলনের মুখে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হলো বুয়েটের ছাত্ররাজনীতি। একইসাথে আবরার হত্যার ঘটনায় এজাহারভুক্ত ১৯ শিক্ষার্থীকে বুয়েট থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার পর আজ শুক্রবার বিকালে বুয়েট ভিসি ড. সাইফুল ইসলাম এই ঘোষণা দেন।
১০ দফা দাবি মেনে নেয়ার ঘোষণাও দিয়েছেন ভিসি। এই ঘটনার পর নিজের অনুপস্থিতির জন্য ছাত্রদের কাছে ক্ষমা চান অধ্যাপক সাইফুল ইসলাম।
শিক্ষার্থীদের ১০ দফা দাবি মানার জন্য আজ শুক্রবার দুপুর ২টা পর্যন্ত সময়সীমা দিয়েছিলেন শিক্ষার্থীরা। পরে বিকালে ছাত্রদের সঙ্গে বৈঠকে বসেন ভিসি।
গত ৭ অক্টোবর রাতে একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে আবরার ফাহাদকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় আবরারের বাবার দায়ের করা মামলায় ১৯ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় ইতিমধ্যে ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদও করছে আইনশৃঙ্খলা বাহিনী। দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সূত্র : যমুনা টিভি





উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান
জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে
৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী