শিরোনাম:
●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
রাঙামাটি, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৩ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে সড়ক দুর্ঘটনায় নিহত-২ : আহত-১৩
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে সড়ক দুর্ঘটনায় নিহত-২ : আহত-১৩
রবিবার ● ১৩ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আলীকদমে সড়ক দুর্ঘটনায় নিহত-২ : আহত-১৩

---হাসান মাহমুদ, আলীকদম (বান্দবরান) প্রতিনিধি :: বান্দরবানের আলীকদম-থানচি সড়কের ১৫ কিলো এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে আহত হয়েছে ১৩ জন। আজ রবিবার সকাল ১১টা ৩০মিনিটের সময় থানচি থেকে আলীকদম হয়ে পেকুয়া টৈটং অভিমূখে ছেড়ে আসা চাঁদের গাড়ি নং- লট ৩৬ গাড়িটি খাড়া পাহাড়ি পথ বেয়ে উঠতে গিয়ে হঠাৎ পিছনের দিকে যেতে থাকলে এদুর্ঘটনা ঘটে। গাড়িটি পেছনের দিকে যেতে থাকলে গাড়ির চালক গাড়ি থেকে লাফিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনা স্থলে পেকুয়া উপজেলার টোইটং এলাকায় মো. দিদার হোসেন (২৫) নিহত হন।
পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনী গিয়ে ঘটনা স্থলে দিয়ে আহতদের আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালে আনার পর আব্দুর রশিদ এর ছেলে আবু তালেব (২২) যান।---

আহতরা হলেন : একই এলাকার মোস্তাক আহামদ এর ছেলে নুরুল ইসলাম (৩০), আবু তাহরে এর ছেলে জিয়াবুল কবির (২৩), আব্দুর রশিদ এর ছেলে মো. তালেব (২২), দুলাল মিয়ার ছেলে মো. জয়নাল আবেদীন (২৮), মৃত শমসের আলম এর ছেলে মো. আলী (২৫), মৃত নজির আহামদ এর ছেলে আবু তাহের (৫২), মোঃ শাহ আলম এর ছেলে মো. জোবায়ের (২৮) নুরুল হক এর ছেলে মো. শহিদুল্লাহ (৩২), নুরুল ইসলাম এর ছেলে রেজাউল করিম (৪৫), বদর আলম এর ছেলে জাফর আহামদ (৪৫), জফুর আহমদ এর ছেলে আছত আলী (৩০), নুরুল ইসলাম এর ছেলে আব্দুর রশিদ (২১), আলী হোসেন এর ছেলে মো. কাইছার (২২) এবং বাঁশখালী উপজেলার আব্দুর রশিদ এর ছেলে মো. আবু তাহের (৪৫)। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রেপার করা হয়। রেপারকৃতদের মধ্যে আশংকাজনক অবস্থায় রয়েছে ৪ জন।
আলীকদম হাসপাতালের ডাঃ কামরুল হাসান বলেন, দুর্ঘঠনার কবলে পড়েন মোট মোট ১৫ জন। তার মধ্যে তার মধ্যে একজন ঘটনাস্থলে মারা যান, একজন হাসপাতালে আনার পর মারা যান। বাকি তের জনকে আমরা সর্বাত্মক ভাবে চেষ্টা করেছি যাতে অন্তত প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা যায়। তার মধ্যে এক জন্য আশঙ্কাজন রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার অফিসার্স ইনচার্জ কাজী রকিব উদ্দিন বলেন, গাড়িটির কোন কাগজপত্র ছিলনা। চালককেও আমরা ধরতে পারিনি। তার আগেই চালক এবং গাড়ির এসিসট্যেন্ট পালিয়ে যায়। মূলতঃ চালকের অদক্ষতার ও অতি গতিতে গাড়ি চালানোর কারণেই এধরণের ঘটনা ঘটেছে। আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

আলীকদম আন্তর্জাতিক দুর্যোগ প্রসমন দিবস পালিত

আলীকদম :: বান্দরবানের আলীকদম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের ব্যবস্থাপনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রসমন দিবস পালিত হেয়েছে। আজ রবিবার সকাল ১০ টায় আলীকদম উপজেলা পরিষদ চত্বর থেকে এউপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি আলীকদম সরকারী উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় ফায়ার সার্ভিস আলীকদম ইউনিট অগ্নি নির্বঅপন ও ফায়ারম্যান লীফ্ট এর মহড়া প্রদর্শন করেন। পরে আলীকদম উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলীকদম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনছুর রহমান এর সভাপতিত্বে ও আলীকদম রিসোর্স সেন্টারের সহকারী পরিচালক মো. আলমগীর এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, উপজেলা ইঞ্জিনিয়ান, আলীকদম থানার উপ-পরিদর্শক মো. মহিউর রহমান, উপজেলা কমান্ডের মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আব্দুল মান্নান, আলীকদম প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, ও ছাত্র-ছাত্রী প্রমূখ।





আর্কাইভ