রবিবার ● ১৩ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » ঢাকা » বিটিভিতে চিত্রয়নহল কাব্য বিলাস এর ‘প্রতিদান’
বিটিভিতে চিত্রয়নহল কাব্য বিলাস এর ‘প্রতিদান’
বিনোদন প্রতিনিধি :: বাবলী নামের হতদরিদ্র মেয়ে নিজের আদম্য ইচ্ছায় জীবনে প্রতিষ্ঠিত হবার গল্প নিয়ে ভিন্নধারার নাটক ‘প্রতিদান’ এর চিত্রায়ণ শেষ হল বাংলাদেশ টেলিভিশনে।
রাহুল রাজ এর রচনা ও নির্দেশনায় দেশের অন্যতম শিশু-কিশোর নাট্য দল কাব্য বিলাস নাট্য গোষ্ঠী পরিবেশন করে নাটকটি।
আগামী ১৪ অক্টোবর দুপুর ২.৪৫ মিনিটে বাংলাদেশ টেলিভশন ও বিটিভি ওয়াল্ডে প্রচারিত হবে নাটকটি। দলের পক্ষে চাঁদনী নূর জানান, প্রতিদান নাটকটি ভিন্নতায় ভরা। বাবলীর চরিত্রটি ছিল খুবই চ্যালেঞ্জিং। হতদরিদ্র পরিবারে জন্ম নিয়ে নানা প্রতিকুলতার মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করে নারীদের ভিন্ন রূপ বাস্তবিক ভাবে ফুটিয়ে তুলেছে শিশু শিল্পী জেনিষা। এছাড়াও অন্যসব চরিত্রের অভিনয়ে দর্শক বিনোদনের সাথে সামাজিক সচেতনতার বিভিন্ন দিক উপলব্ধী করতে পারবে।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে, মো: নাঈম, পারিষা, জেনিষা, রিজন, চাঁদনী, মেহেদী, মামুন, শশী, শৈহেলী, রাসেল, মনিকা, মিষ্টি, আশরাফ, হিরাসহ আরো অনেকে।
উল্লেখ্য ‘প্রতিভার প্রতিক্ষায় নতুনের জয়গান’ এই শ্লোগানে কাব্য বিলাস নাট্য গোষ্ঠী বিগত ১৪ বছর যাবৎ নিয়মিত অপ সাংস্কৃতিক রোধে দেশ ও আর্ন্তজাতিক পর্যায়ে সমাজ সচেতন ও ভিন্ন ধারা নাটক মঞ্চায়ন করে যাচ্ছে।





পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা