বুধবার ● ১৬ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » পার্বত্য চট্রগ্রামে চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান চলবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পার্বত্য চট্রগ্রামে চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান চলবে : স্বরাষ্ট্রমন্ত্রী
খাগড়াছড়ি প্রতিনিধি :: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন পার্বত্য চট্রগ্রামেও টেন্ডার, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান চলবে। এবং তা নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। শান্তি স্থাপনের জন্য যখন যে পদক্ষেপ প্রয়োজন তখন সেই পদক্ষেপ নেয়া হবে।
আজ বুধবার ১৬ অক্টোবর সকালে জেলার রামগড় উপজেলায় থানা ভবন উদ্বোধন কালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।
এসময় মন্ত্রী আরো বলেন, শান্তি শৃংখলা বজায় রাখতে সারাদেশে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ টেন্ডারবাজরা যতই প্রভাবশালী হউক না কেন কেউ আইনের হাত থেকে রেহায় পাবে না।
এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ির সাংসদ ও ট্রাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম, পুলিশের চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস ও পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান প্রমুখ।
থানা ভবনটি সাত কোটি পয়ত্রিশ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করেন গণপূর্ত বিভাগ। থানা ভবন উদ্বোধন শেষে দুপুরে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তিনি।





আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১