শিরোনাম:
●   পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর ●   ঝালকাঠির দুই সংসদ সদস্যের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা ●   ১৮০ দিনের কর্মসূচি দৃশ্যমান করা ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর ●   কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ●   কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এর শ্রদ্ধা ●   রাবিপ্রবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ●   আমের মুকুলে সেজেছে ঈশ্বরগঞ্জ : বাম্পার ফলনের সম্ভাবনা ●   একুশ মানেই অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান : চুয়েট ভিসি ●   ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   নেতৃত্ব নয়, সেবক হয়ে ব্যবসায়ীদের পাশে থাকতে চান হাজী মিল্টন রহমান ●   নবীগঞ্জে জঙ্গল থেকে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী ●   কাউখালীতে ব্রাকের কীটনাশকযুক্ত মশারী বিতরণ ●   গোলাপগঞ্জে কলার বাজারে ক্রেতারা দিশেহারা ●   ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ চিকিৎসক যোগদান ●   আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ●   মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী র‌্যালি ●   সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   কেপিএম স্কুলের ছাত্র জাহেদ উর রহমান এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ●   ঝালকাঠিতে চা বানাতে গিয়ে আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধার ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা ●   কাউখালীতে পাগলা কুকুরের কামড়ে বহুজন আক্রান্ত ●   ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার ●   আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা ●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি?
রাঙামাটি, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৩ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » ঢাকা » তামাক কোম্পানিতে সরকারের অংশীদারিত্ব রেখে তামাকমুক্ত বাংলাদেশ অর্জন সম্ভব নয়
প্রথম পাতা » ঢাকা » তামাক কোম্পানিতে সরকারের অংশীদারিত্ব রেখে তামাকমুক্ত বাংলাদেশ অর্জন সম্ভব নয়
বুধবার ● ২৩ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তামাক কোম্পানিতে সরকারের অংশীদারিত্ব রেখে তামাকমুক্ত বাংলাদেশ অর্জন সম্ভব নয়

---ঢাকা :: তামাক কোম্পানিতে সরকারের অংশীদারিত্বের সুযোগ নিয়ে তামাক নিয়ন্ত্রণ বিষয়ক কার্যক্রমে প্রতিনিয়ত হস্তক্ষেপ করছে তামাক কোম্পানি। এ অবস্থা চলতে থাকলে ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ অর্জন সম্ভব হবেনা। গবেষণায় প্রাপ্ত ফলাফল অনুযায়ী বাংলাদেশে আর্টিক্যাল ৫.৩ বাস্তবায়নের অগ্রগতি মোটেও সন্তোষজনক নয়। ৩৩টি দেশের মধ্যে যে ৩টি দেশে তামাক কোম্পানির হস্তক্ষেপ সবচেয়ে বেশি বাংলাদেশ তার মধ্যে একটি। বাংলাদেশের চেয়ে খারাপ অবস্থানে রয়েছে মাত্র দুটি দেশ, জাপান এবং জর্ডান। আজ ঢাকায় প্রকাশিত ‘তামাক কোম্পানির হস্তক্ষেপ সূচক: এফসিটিসি আর্টিক্যাল ৫.৩ বাস্তবায়ন প্রতিবেদন, বাংলাদেশ ২০১৯’ গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে একইসাথে ‘প্রজ্ঞা তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতা পুরস্কার ২০১৯’ এর বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে দেয়া বক্তব্যে মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে তামাকমুক্ত করার যে ঘোষণা দিয়েছেন তা বাস্তবায়নের লক্ষ্যে তথ্য মন্ত্রণালয় যা কিছু করা দরকার তা করবে। সেইসাথে তিনি এই গবেষণার তথ্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদের সাথেও শেয়ার করার আহ্বান জানান। অনুষ্ঠানের গেস্ট অব অনার সাবের হোসেন চৌধুরী এমপি বলেন, আমাদের সংবিধানে জনস্বাস্থ্য সুরক্ষা এবং মানুষের বেঁচে থাকার অধিকারের কথা বলা হয়েছে। কিন্তু তামাকের কারণে এই অধিকারগুলো ক্ষুণ্ণ হচ্ছে। সুতরাং আইনগত, নৈতিক এবং অর্থনৈতিক যুক্তিতেও তামাক নিয়ন্ত্রণ করা দরকার। বিশেষ অতিথির বক্তব্যে মুহাম্মদ রুহুল কুদ্দুস বলেন, রাষ্ট্রপতির হাতে তামাক কোম্পানির শেয়ার থাকা অসম্মানজনক। সুতরাং যেকোন উপায়ে সরকারের হাতে তামাক কোম্পানির যতটুকু শেয়ার আছে তা প্রত্যাহার করতে হবে। বৈশ্বিক তামাক কোম্পানির হস্তক্ষেপ সূচক ২০১৯ এর গবেষক এবং লেখক ড. মেরি আসুন্তা বলেন, “যত তাড়াতাড়ি সরকারি কর্মকর্তাদের জন্য কোড অব কন্ডাক্ট গ্রহণ এবং বাস্তবায়ন করা হবে, ততই তাড়াতাড়ি সরকার এর সুফল পাবে। এটি তামাক কোম্পানির হস্তক্ষেপ থেকে কর্মকর্তাদের সুরক্ষা দেবে এবং অপ্রয়োজনীয় যোগাযোগ নিয়ন্ত্রণে সাহায্য করবে। তামাক কোম্পানি যেন কোন ভাবেই সংসদ সদস্য এবং সরকারি কর্মকর্তাদের ব্যবহার করতে না পারে তা এই কোড অব কন্ডাক্ট দ্বারা নিশ্চিত করতে হবে।”

গবেষণায় আর্টিক্যাল ৫.৩ এর কার্যকর বাস্তবায়নের মাধ্যমে তামাকমুক্ত বাংলাদেশ অর্জন করতে বহুজাতিক তামাক কোম্পানি থেকে সরকারের শেয়ার প্রত্যাহারের ব্যাপারে জোর সুপারিশ করা হয়। ফলাফলে বলা হয় বহুজাতিক তামাক কোম্পানিতে সরকারের ৯.৪৮% শেয়ার এবং কোম্পানির পরিচালনা পর্ষদে উচ্চ পর্যায়ের ৪-৬ জন সরকারি কর্মকর্তা মনোনীত থাকায় তামাক কোম্পানির পক্ষে বিগত বছরে সরকারের প্রশাসনযন্ত্রে অবাধে প্রবেশ করে তামাক নিয়ন্ত্রণ পদক্ষেপসমূহে হস্তক্ষেপ করা সহজ হয়েছে। একইসাথে তামাক কোম্পানির ব্যবসা সম্প্রসারণ এবং তামাক নিয়ন্ত্রণে অবদান রাখার ক্ষেত্রে সরকারের অবস্থান পরস্পরবিরোধী। গবেষণার ফলাফলে দেখা গেছে, জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল (জেটিআই)-কে বাংলাদেশে ব্যবসা করার অনুমতি প্রদান, বিশেষ আদেশ জারির মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক বিএটিবিকে ২ হাজার কোটি টাকার বেশি কর অব্যাহতি প্রদান এবং ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ধোঁয়াবিহীন তামাকপণ্যের এক্স-ফ্যাক্টরি প্রাইস প্রথা বাতিল করে খুচরা মূল্য নির্ধারণ করার পর চূড়ান্ত বাজেটে সেই অবস্থান থেকে সরে এসে ট্যারিফ ভ্যালুর ওপর কর নির্ধারণ করা প্রভৃতি কারণে হস্তক্ষেপ সূচকে প্রাপ্ত স্কোর প্রায় একইরকম রয়ে গেছে। এছাড়া বিড়ি মালিক সমিতির দাবির প্রেক্ষিতে বিগত অর্থবছরের চূড়ান্ত বাজেটে বিড়ির দামে কোন পরিবর্তন করা হয়নি। তামাক কোম্পানির সিএসআর কর্মসূচিতে সরকারি কর্মকর্তাগণের সক্রিয় অংশগ্রহণ, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি) এর অর্থ প্রদান এবং পুরস্কার প্রদান অনুষ্ঠানকে কেন্দ্র করে তামাক কোম্পানি ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে অপ্রয়োজনীয় যোগাযোগ প্রভৃতির কারণে এফসিটিসি আর্টিকেল ৫.৩ প্রতিপালনে সরকারের অবস্থান দুর্বল হয়েছে। তবে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল এফসিটিসি আর্টিকেল ৫.৩ এর আলোকে দুটি খসড়া আচরণবিধি প্রণয়ন করেছে, একটি জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল (এনটিসিসি) এর জন্য, অন্যটি সরকারের বিভিন্ন সংস্থায় কর্মরত সকল কর্মকর্তাবৃন্দের জন্য, যা অত্যন্ত ইতিবাচক। খসড়া দুটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।

গবেষণায় তামাক কোম্পানির সাথে যোগাযোগ বা আলোচনার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য আর্টিক্যাল ৫.৩ এর গাইডলাইনের আলোকে প্রণীত খসড়া আচরণবিধি চূড়ান্তকরণ, তামাক কোম্পানির সাথে অপ্রয়োজনীয় যোগাযোগ বন্ধ করার পাশাপাশি জনস্বাস্থ্য নীতিসমূহ সুরক্ষায় সকল যোগাযোগের তথ্য প্রকাশের জন্য সরকার কর্তৃক উদ্যোগ গ্রহণ, তামাক কোম্পানিকে প্রদত্ত সকল সুবিধা প্রত্যাহারসহ তামাক ব্যবসায় নতুন বিনিয়োগ নিষিদ্ধ করার সুপারিশ করা হয়েছে।

প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) ২০১৮ সাল থেকে গবেষণার মাধ্যমে ‘তামাক কোম্পানির হস্তক্ষেপ সূচক’ প্রকাশ করে আসছে। গবেষণায় সরকার তামাক কোম্পানির হস্তক্ষেপসমূহ কিভাবে আমলে নেয় এবং সেগুলো মোকাবিলায় কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে তা এফসিটিসি আর্টিক্যাল ৫.৩ গাইডলাইনের আলোকে মূল্যায়ন করা হয়। সূচকে স্কোর যত বেশি, হস্তক্ষেপ তত বেশি। ২০১৯ হস্তক্ষেপ সূচকে বাংলাদেশের স্কোর ৭৭, যা গতবছর ছিল ৭৮। অর্থাৎ আর্টিক্যাল ৫.৩ বাস্তবায়নে সরকারের অগ্রগতি/স্কোর এবছরও সন্তোষজনক নয়। এই কর্মকাণ্ডে সার্বিক সহযোগিতা প্রদান করেছে গ্লোবাল সেন্টার ফর গুড গভার্নেন্স ইন টোব্যাকো কন্ট্রোল (জিজিটিসি), থামাসাত ইউনিভার্সিটি, থাইল্যান্ড; স্টপ (স্টপিং টোব্যাকো অর্গানাইজেশনস অ্যান্ড প্রোডাক্টস) প্রজেক্ট ; এবং ইনিস্টিটিউট অব গ্লোবাল টোব্যাকো কন্ট্রোল (আইজিটিসি), জনস্ হপকিন্স ইউনিভার্সিটি, ইউএসএ।

প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা) যৌথভাবে আজ ২৩ অক্টোবর ২০১৯, বুধবার, সিরডাপ অডিটরিয়ামে এই অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে ‘প্রজ্ঞা তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতা পুরস্কার ২০১৯’ এর বিজয়ী হিসেবে সেরা প্রিন্ট/অনলাইন মিডিয়া বিভাগে সুহাদা আফরিন, স্টাফ রিপোর্টার, দৈনিক প্রথম আলো ও শরীফ সুমন, সিনিয়র করেসপন্ডেন্ট (রাজশাহী), বাংলানিউজ২৪.কম এবং সেরা টিভি রিপোর্ট বিভাগে মামুন আবদুল্লাহ, রিপোর্টার, সময় টেলিভিশন পুরস্কার পেয়েছেন। বিজয়ীরা প্রত্যেকে ৫০ হাজার টাকা, একটি সনদ এবং ক্রেস্ট উপহার হিসেবে পেয়েছেন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ, এমপি। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সাবের হোসেন চৌধুরী এমপি, সভাপতি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং অনারারি প্রেসিডেন্ট, ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ড. মেরি আসুন্তা, হেড অব গ্লোবাল রিসার্চ অ্যান্ড অ্যাডভোকেসি, জিজিটিসি, থামাসাত ইউনিভার্সিটি, থাইল্যান্ড এবং মুহাম্মদ রুহুল কুদ্দুস, বাংলাদেশ কান্ট্রি কো-অর্ডিনেটর, গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর, সিটিএফকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রাক্তন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এছাড়াও অনুষ্ঠানে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়; ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস; দি ইউনিয়ন, ভাইটাল স্ট্র্যাটেজিসসহ তামাকবিরোধী সংগঠনসমূহের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এটিএন বাংলার প্রধান প্রতিবেদক ও এন্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স- আত্মা’র কো-কনভেনর নাদিরা কিরণ এর সঞ্চালনায় অনুষ্ঠানে গবেষণা ফলাফল উপস্থাপন করেন প্রজ্ঞা’র হেড অব টোব্যাকো কন্ট্রোল মো: হাসান শাহরিয়ার।





ঢাকা এর আরও খবর

পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
১৮০ দিনের কর্মসূচি দৃশ্যমান করা ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর ১৮০ দিনের কর্মসূচি দৃশ্যমান করা ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর
কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এর শ্রদ্ধা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এর শ্রদ্ধা
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
নেতৃত্ব নয়, সেবক হয়ে ব্যবসায়ীদের পাশে থাকতে চান হাজী মিল্টন রহমান নেতৃত্ব নয়, সেবক হয়ে ব্যবসায়ীদের পাশে থাকতে চান হাজী মিল্টন রহমান
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা
ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক
ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম  ও মাদকের বিরুদ্ধে ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে
২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক

আর্কাইভ