শিরোনাম:
●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ●   খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা ●   আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি ●   ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ●   রাঙামাটির বাঘাইছড়িতে ৩০ কার্টুন বিদেশী সিগারেট উদ্ধার করেছে ২৭ বিজিবি ●   বাকৃবিতে আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল এর উদ্বোধন ●   রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান ●   রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে ●   কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি ●   হামে প্রায় পাঁচশো শিশুর মর্মান্তিক মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হবে ●   রাঙামাটিতে সওজ বিভাগের ওয়াল থাকায় প্রাণে রক্ষা পায় ৩৮ জন যাত্রী ●   মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
রাঙামাটি, রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৬ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে বিদ্যুতের লোডশেডিংয়ে মানুষের ভোগান্তি
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে বিদ্যুতের লোডশেডিংয়ে মানুষের ভোগান্তি
শনিবার ● ২৬ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাটমোহরে বিদ্যুতের লোডশেডিংয়ে মানুষের ভোগান্তি

---পাবনা প্রতিনিধি :: পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ আওতাধীন ৬ উপজেলায় ৩ সপ্তাহ যাবৎ বিদ্যুতের অতিরিক্ত লোডশেডিংয়ে মানুষের ভোগান্তি বেড়েছে। বিদ্যুতের লোডশেডিংয়ে গ্রাম গঞ্জে গড়ে ৭/৮ ঘন্টা বিদ্যুৎ থাকছে না। বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে খুব দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরবে এমনটাই বলছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

চাটমোহর ও ফরিদপুর সোমবার সকাল থেকে সারাদিন প্রায় ১০/১২ বার লোডশেডিং করা হয়েছে। যা একেবারেই অস্বস্তিকর।

দেখা গেছে, গত এক মাস পূর্বেও পাবনা পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ সরবরাহ আশানুরুপ ছিল। সম্প্রতি কোন কারণ ব্যতিরেকে আবারও বিদ্যুৎ লোডশেডিং শুরু হয়েছে। দিনের বেলায় প্রখর তাপে ভ্যাপসা গরমে জনমনে নাভিস্বাসে উঠেছে।

বিদ্যুৎ লোডশেডিং দিনের তুলনায় রাতের বেলায় বেশি হচ্ছে। ফলে মানুষ গরমে হাসফাঁস পরিস্থিতির মধ্যে বিনিন্দ্র রজনী পার করছে। এক্ষেত্রে সবচেয়ে বেশি অসুবিধায় পড়েছে ছোট ছোট শিশু ও বয়ঃবৃদ্ধ মানুষ। এছাড়া বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে মিল কলকারখানার বৈদ্যুতিক মেশিন সামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যেও স্থবিরতা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে কাপড়ের দোকানে, ওয়েল্ডিং কারখানাসহ বিভিন্ন ধরনের মিল কলখানা উৎপাদিত পণ্য সঠিক সময়ে সরবরাহ করতে পারছে না বলে ভূক্তভোগীরা জানিয়েছেন।

লোডশেডিং বিষয়ে চাটমোহর ব্যবসায়ী সমিতির নেতা শেখ সালাহ উদ্দিন ফিরোজ বলেন, বিদ্যুতের লোডশেডিংয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছে ব্যবসায়ীরা। মিল কল কারখানাখানায় ঘন ঘন লোডশেডিংয়ে ইলেকট্রিক যন্ত্রাংশা পুড়ে যাচ্ছে।

এব্যাপারে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ জেনারেল ম্যানেজার প্রকৌশলী মাশফিকুল হাসান বলেন, সমিতিতে নিরবিচ্ছিন্ন ভাবে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে ৩৫/৩৬ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। সরবরাহ পাচ্ছি প্রয়োজন অনুয়ায়ী একেবারেই অপ্রতুল। পূর্বে থেকে অনেকটাই বিদ্যুৎ সরবরাহ ভালো। দ্রুত লোডশেডিং স্বাভাবিক অবস্থায় আসবে।





আর্কাইভ