শনিবার ● ২৬ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » নবীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্টান শেষে থানা কক্ষের ভেতরে দুই ছাত্রলীগ নেতার বসা নিয়ে হাতাহাতি : গাড়ি ভাংচুর
নবীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্টান শেষে থানা কক্ষের ভেতরে দুই ছাত্রলীগ নেতার বসা নিয়ে হাতাহাতি : গাড়ি ভাংচুর
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জের নবীগঞ্জে “কমিউনিটি পুলিশিং ডে” অনুষ্টান শেষে নবীগঞ্জ থানা কক্ষের ভেতরে দুই ছাত্রলীগ নেতার সিটে বসা নিয়ে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র নবীগঞ্জ নতুন বাজার মোড়ে ছাত্রলীগ দাবীদার এক নেতার একটি প্রাইভেট কার ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষনিক ভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
জানাযায়, আজ শনিবার দুপুরে নবীগঞ্জে “কমিউনিটি পুলিশিং ডে” অনুষ্টান শেষে উক্ত অনুষ্টানের প্রধান অতিথি গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদ এমপিসহ অতিথিবৃন্দ আপ্যায়নের জন্য নবীগঞ্জ থানা কক্ষে যান। এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়ছল তালুকদার ও ছাত্রলীগ নেতা দাবীদার শামিনুর মিয়ার মধ্যে সিটে বসা নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। তাৎক্ষনিক ভাবে এমপি গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদ ও উপস্থিত আওয়ামীলীগ নেতৃবৃন্দ বিষয়টি মিমাংশা করে দেন। পরবর্তীতে ছাত্রলীগ নেতা দাবীদার উপজেলার ফুটারমাটি গ্রামের গজল মিয়ার ছেলে শামিনুর মিয়া তার প্রাইভেট কার (ঢাকা মেট্র গ-১২-৭৩৫৯) যোগে বাড়ী ফেরার পথে শহরের নতুন বাজার মোড়ে পৌছামাত্রই আগে থেকে ওৎপেতে থাকা ছাত্রলীগের কিছু উশ্খৃংল নেতাকর্মী তার উপর হামলা করে। এ সময় শামিনুরের প্রাইভেট কারটি ভাংচুর করা হয়। এ সময় খবর পেয়ে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেয়। এ ব্যাপারে শামিনুর মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ফয়ছলের নেতৃত্বে কিছু নেতাকর্মী আমার গাড়ী ভাংচুর করেছে। এ ঘটনায় আমি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। এক প্রশ্নের জবাবে তিনি নিজেকে ছাত্রলীগ নেতা দাবী করেন। এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়ছল তালুকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এই হামলার বিষয়ে কিছু জানিনা। কে বা কাহারা হামলা করেছে আমার জানানেই। এ ঘটনায় নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এখনও লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।
পুলিশের সাথে জনগনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে প্রধানমন্ত্রীর কমিউনিটি পুলিশিং পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয় : মিলাদ গাজী
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: পুলিশের সঙ্গে কাজ করি, মাদক জঙ্গী সন্ত্রাসমুক্ত দেশ গড়ি, এই শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের নবীগঞ্জে পালিত হয়েছে “কমিউনিটি পুলিশিং ডে”। এ উপলক্ষে আজ শনিবার সকালে নবীগঞ্জ থানা পুলিশের আয়োজনে বিশাল বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রথমে র্যালীটি শহরের প্রধান সকল সড়ক প্রদক্ষিন করে পরে থানা প্রাঙ্গনে র্যালী শেষে আলোচনা সভায় যোগ দেন। থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমানের সভাপতিত্বে এবং এস আই সমিরন চন্দ্র দাশ এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ গাজী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, ইউপি চেয়ারম্যান আবু সিদ্দিক, আবু সাঈদ এওলা মিয়া, আলী আহমদ মুসা, আব্দুল মুহিদ চৌধুরী, মহিবুর রহমান হারুন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, রেজভী আহমদ খালেদ, প্যানেল মেয়র এটিএম সালাম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা হোসেন,সাধারন সম্পাদক ছইফা রহমান কাকলী, পৌর কাউন্সিলর আব্দুস সালাম, জাকির হোসেন, কবির মিয়া রোকেয়া বেগম, প্রেসক্লাব সাবেক সভাপতি এম এ আহমদ আজাদ, সাবেক সাধারন সম্পাদক মোঃ সারোয়ার শিকদার, মোঃ আলমগীর মিয়া, এম,মুজিবুর রহমান, মহিবুর রহমান চৌধুরী তছনু, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ পৌর আওয়ামীলীগ সাংগঠনিক ওহি দেওয়ান চৌধুরী উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়ছল তালুকদার প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভার ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর সদস্য, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে শাহনেওয়াজ মিলাদ গাজী বলেন, এক সময় মানুষের ধারনা ছিল থানা পুলিশের কাছে আসা সম্ভব নয়, আজ সেই ধারণা পাল্টে গেছে। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি পুলিশিং এর স্বীকৃতি দিয়ে সাধারন মানুষের সাথে পুলিশের দুরত্ব কমিয়ে দিয়ে বন্ধুত্ব বাড়িয়ে দিয়েছেন। পুলিশের সাথে জনগনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। নবীগঞ্জে “কমিউনিটি পুলিশিং ডে তে এমপি মিলাদ আরো বলেন, দেশ এগিয়ে চলছে, দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না। তাই বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলাদেশ গড়তে সকলে একযোগে কাজ করতে হবে। এমপি তার বক্তব্য নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) উত্তম কুমার দাশের উপর সন্ত্রাসী হামালার নিন্দা জানান এবং সন্ত্রাসীদের গ্রফতার করে দৃষ্টান্তমূলক শাস্তিরর দাবি জানান। হআলোচনা সভা শেষে থানা পুলিশের আয়োজনে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। র্যালীতে নবীগঞ্জ হোমল্যান্ড স্কুল,নবীগঞ্জ জেকে মডেল উচ্চ বিদ্যালয়, হীরা মিয়া গার্লস হাই স্কুলের শতাধিক ছাত্রীরা অংশগ্রহন করে।





ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা