শিরোনাম:
●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত
রাঙামাটি, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ২ ডিবি পুলিশ নিহত
প্রথম পাতা » নওগাঁ » নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ২ ডিবি পুলিশ নিহত
শুক্রবার ● ১ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ২ ডিবি পুলিশ নিহত

---নওগাঁ প্রতিনিধি :: নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার হজরতপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাসির উদ্দিন (৩৬) ও কনস্টেবল মনির হোসেন (৩৫) নিহত হয়েছেন।
গতকাল (৩১ অক্টোবর) রাতে ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন এলাকায় বিশেষ অভিযান শেষে ১১৩ বোতল ফেনসিডিলসহ এক যুবককে আটক করে ফেরার পথে উপজেলার হজরতপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এএসআই বাসির উদ্দিনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলায় এবং কনস্টেবল মনির হোসেনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায়। তারা গত দুই বছরের অধিক সময় নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশে কর্মরত ছিলেন।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সামসুদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমানের নেতৃত্বে ৮/৯ জনের ডিবি পুলিশের একটি দল ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন এলাকা অভিযান চালায়। অভিযানে নওগাঁর সাপাহার উপজেলার ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক নুর আলম পিংকীকে (৩০) আটক এবং তার কাছ থেকে ১১৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
তিনি বলেন, বিশেষ অভিযান শেষে আসামি নুর আলম পিংকীকে নিয়ে উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান পুলিশ ফোর্সসহ মাইক্রোবাসে এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাসির উদ্দিন ও কনস্টেবল মনির হোসেন মোটরসাইকেল যোগে ধামইরহাট উপজেলা সদরে ফিরছিলো। ফেরার পথে ধামইরহাট উপজেলার হজরতপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ডিবি পুলিশে কর্মরত ওই দুই পুলিশ সদস্যকে স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে রাতেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বাস্থ্য কমপ্লেক্রে পরিদর্শন করেন।





আর্কাইভ