শিরোনাম:
●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
রাঙামাটি, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » ঢাকা » অধিকার আদায়ে দেশব্যাপী শ্রমজীবীদের সংগ্রাম জোরদার করার ডাক : সাইফুল হক
প্রথম পাতা » ঢাকা » অধিকার আদায়ে দেশব্যাপী শ্রমজীবীদের সংগ্রাম জোরদার করার ডাক : সাইফুল হক
শুক্রবার ● ১ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অধিকার আদায়ে দেশব্যাপী শ্রমজীবীদের সংগ্রাম জোরদার করার ডাক : সাইফুল হক

---ঢাকা প্রতিনিধি :: সরকার গরীব-মেহনতিদের সমর্থন চায়, কিন্তু অধিকার দেয় না মন্তব্য করে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও খেতমজুর ইউনিয়নের সভাপতি সাইফুল হক বলেছেন, ভোটের অধিকার না থাকায় গরীবেরা আরো নিঃস্ব হয়েছে, তাদের রাজনৈতিক-সামাজিক গুরুত্ব কমে গেছে। সরকারের কথিত উন্নয়ন গ্রামীণ জীবনমান বৃদ্ধি করেনি অধিকার আদায়ে গ্রামাঞ্চলে লড়াই-সংগ্রাম জোরদার করতে হবে।

আজ শুক্রবার সকাল ১১ টায় বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের জাতীয় কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও খেতমজুর ইউনিয়নের সভাপতি সাইফুল হক এই মন্তব্য করেন।

তিনি বলেন, ভোটের অধিকার হরণ করে গরীবদেরকে আরো নিঃস্ব, মর্যাদাহীন ও দুর্বল করা হয়েছে। ভোটের অধিকার না থাকায় কৃষক- খেতমজুরসহ শ্রমজীবী- মেহনতি মানুষের রাজনৈতিক ও সামাজিক গুরুত্ব কমে গেছে। তিনি বলেন, সরকার ক্ষমতায় থাকার জন্য গরীবদের সমর্থন চায়, কিন্তু তাদেরকে অধিকার দিতে চায় না। তিনি বলেন, দেশে চরম দারিদ্র বেড়েই চলেছে, ধনী-দরিদ্রের বৈষম্যও তীব্র হচ্ছে। ২০ লাখ পরিবারের মাসে গড় আয় মাত্র ৭৪৬ টাকা। গরীবদের তুলনায় ধনীরা ১১৯ গুন বেশী আয় করছে। সরকারের কথিত উন্নয়নের রাজনীতি এক দেশে দুই অর্থনীতি, দুই সমাজ কায়েম করেছে। খেতমজুরসহ মেহনতি মানুষের একাংশের অবস্থা এতই ভয়ংকর যেকোন দুর্যোগে আবার তারা দারিদ্রসীমার নীচে নেমে যাচ্ছে।তাদের জন্য বরাদ্দ করা সামাজিক সুরক্ষা কর্মসূচিসমূহ বেশুমার দুর্নীতি ও দলবাজির কারণে ব্যর্থতায় পর্যবসীত হয়েছে। তিনি গ্রামীণ প্রকল্পের চুরি-দুর্নীতি-দলীয়করণরোধে ইউনিয় পর্যায়ে গণতদারকি ব্যবস্থা কার্যকর করার দাবি জানান। একই সাথে তিনি খেতমজুরদের জন্য কর্মসংস্থান নিশ্চয়মতা স্কীম ও পল্লী রেশনিং ব্যবস্থা চালুর আহ্বান জানান। তিনি অধিকার আদায়ে দেশব্যাপী খেতমজুরসহ গ্রামীণ শ্রমজীবী ও উৎপাদক চাষীর সংগঠন ও সংগ্রাম জোরদার করার ডাক দেন।

তোপখানা রোডে বিএমএ ভবন সংলগ্ন চত্ত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

খেতমজুর ইউনিয়নের সভাপতি সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে সংহতি বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, কৃষক ও খেতমজুর সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুস সাত্তার, কৃষক ও খেতমজুর ফ্রন্টের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাংলাদশে কৃষক ও খেতমজুর ফোরামের আহ্বায়ক আলমগীর হোসেন, শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী, বিপ্লবী শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক আবু হাসান টিপু, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি অরবিন্দু বেপারী বিন্দু, বিপ্লবী ছাত্র সংহতির রফিকুল ইসলাম অভি ও বিপ্লবী কৃষক সংহতির সভাপতি আনছার আলী দুলাল প্রমুখ।

সমাবেশ পরিচালনা করেন খেতমজুর নেতা আকবর খান। শোক প্রস্তাব পাঠ করেন সজীব সরকার রতন।

জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে কাউন্সিলের উদ্বোধনী অধিবেশন শুরু হয়।

উদ্বোধনী অধিবেশনে অন্যান্য বক্তারা বলেন, সরকারের কথিত উন্নয়নের ছোয়া কৃষক খেতমজুরদের জীবনমানের উন্নয়ন ঘটাতে পারেনি। স্থানীয় সরকারেও কৃষক খেতমজুরদের প্রতিনিধিত্ব নেই। ভূমিগ্রাসীরা এখনও অধিকাংশ খাস জমি দখল করে আছে। গ্রামাঞ্চলে জুলুম-নির্যাতনেও গ্রামের গরীবদেরকে হয়রানির শিকার হতে হয়। বক্তারা এই অবস্থা পরিবর্তনে গ্রামীণ খেতমজুর, ভূমিহীন ও কৃষককে প্রতিবাদ প্রতিরোধে জেগে ওঠার আহ্বান জানান।

সমাবেশ শেষে খেতমজুরদের বাঁচার দাবিতে বর্ণাঢ্য র‌্যালী ঢাকার রাজপথ প্রদক্ষিণ করে।

বিকেলে সেগুনবাগিচায় স্বাধীনতা হলে খেতমজুর ইউনিয়নের কাউন্সিল অধিবেশন শুরু হয়।





ঢাকা এর আরও খবর

সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ
রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি
৩০ জুলাই  জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে
মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট
নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা
গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)