শনিবার ● ২ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবি’র প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে বিমক এর প্রতিনিধিদল রাঙামাটিতে
রাবিপ্রবি’র প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে বিমক এর প্রতিনিধিদল রাঙামাটিতে
সংবাদ বিজ্ঞপ্তি :: রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আজ শনিবার ২ নভেম্বর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (বিমক) এর তিন সদস্যের একটি প্রতিনিধিদল রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) স্থাপন প্রকল্পের বাস্তব অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করতে দুই দিনের সফরে রাঙামাটি শহরে এসেছেন।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (বিমক) এর সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক ড. ফেরদৌস জামান এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মো. আব্দুল আলীম রাঙামাটি সফর করছেন।
রাঙামাটি সফরের প্রথম দিন বিকালে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) এর উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমাসহ প্রতিনিধিদলটি রাঙামাটি’র নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে অবস্থিত বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ এর সমাধিস্থল পরিদর্শন ও পুষ্পস্তবক অর্পণ করবেন।
রবিবার ৩ নভেম্বর সকালে রাবিপ্রবি’র অস্থায়ী প্রধান কার্যালয়ে “রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন” শীর্ষক প্রকল্পের অগ্রগতি বিষয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হবে।
এরপর প্রতিনিধিদলটি রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস ও ঝগড়াবিল স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে।





জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা
মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা
নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি
পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা