শিরোনাম:
●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
রাঙামাটি, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৩ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে রাবিপ্রবি’র প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক সভা অনুষ্ঠিত
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে রাবিপ্রবি’র প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক সভা অনুষ্ঠিত
রবিবার ● ৩ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে রাবিপ্রবি’র প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক সভা অনুষ্ঠিত

---সংবাদ বিজ্ঞপ্তি :: রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের তথ্য কর্মকর্তা প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আজ রবিবার ৩ নভেম্বর রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (রাবিপ্রবি) এর অস্থায়ী প্রধান কার্যালয়ে “রাবিপ্রবি’র স্থাপন” শীর্ষক প্রকল্পের বাস্তব অগ্রগতি পর্যালোচনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (বিমক) এর সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন। সভাপতিত্ব করেন রাবিপ্রবি এর উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (বিমক) এর পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক ড. ফেরদৌস জামান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মো. আব্দুল আলীম, রাবিপ্রবি’র রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার চাকমা, রাবিপ্রবি’র পরিচালক (হিসাব) মো. মাসুদুর রহমান ও রাবিপ্রবি কর্মকর্তাবৃন্দ।
সভার শুরুতে জাতীয় চার নেতার স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় ও তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য নেতৃত্ব, জাতীয় চার নেতা ও মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এ বাংলাদেশ পেয়েছি, প্রধান অতিথির বক্তব্যে বিমক এর সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন একথা বলেন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সুখী, সমৃদ্ধ, দুর্নীতিমুক্ত ও উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য বিভিন্ন রুপকল্প হাতে নিয়েছেন। রুপকল্পসমূহ বাস্তবায়নে নতুন প্রজন্মকে পরিশ্রম করতে হবে এবং এ রুপকল্পসমূহ বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের বিশাল ভূমিকা রয়েছে, একথা বলেন তিনি। শিক্ষার্থীদের মেধাবী ও যোগ্য করে গড়ে তুলতে শিক্ষকদের গবেষণার প্রতি বিশেষ নজর দেওয়ার আহবান জানান বিমক এর সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন ।
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশ্ব ও এশিয়ার মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করবে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন এবং সেলক্ষ্যে সকলকে কাজ করার আহবান জানান। তিনি পাহাড়ের বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে এ বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণের পরামর্শ প্রদান করেন।
রাবিপ্রবি এর উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা রাঙামটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যত পরিকল্পনাসমূহ সভায় উপস্থাপন করেন।
সভা শেষে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন প্রতিনিধিদলটি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেন এবং পরিদর্শন শেষে স্থায়ী ক্যাম্পাসে বৃক্ষরোপন করেন।





আর্কাইভ