বুধবার ● ৬ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে কঠিন চীবর দান উৎসবে সারা বিশ্বের জন্য শান্তি ও মঙ্গল কামনা
রাউজানে কঠিন চীবর দান উৎসবে সারা বিশ্বের জন্য শান্তি ও মঙ্গল কামনা
আমির হামজা, ষ্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের রাউজান উপজেলার ৯ নং পাহাড়তলী ইউনিয়নের খৈয়াখালী ধম্মবিজয়ারাম বৌদ্ধ বিহারে দুই দিনব্যাপী কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার থেকে ধর্মীয় নানা আনুষ্ঠানিতকা মধ্য দিয়ে শুরু হয়ে মঙ্গলবার রাতে শেষ হয় এই বড় ধর্মীয় অনুষ্ঠানতি। এতে রাঙামাটি চাকমারা চরকায় সুতা কেটে তৈরি করা চীবর পররা কাপড় বৌদ্ধ ভিক্ষুদের দান করেন। পরে সব প্রাণীর সুখ ও মঙ্গল কামনায় উৎসর্গ করা হয়। এ ছাড়াও অনুষ্ঠানে চীবর দানের পাশাপাশি অষ্টপরিষ্কার দানসহ নানা দানের কাজ সম্পন্ন করা হয়। সমাপনী অনুষ্ঠানে বান্দরবান পঞঞা পাসসারাম বিহারের প্রতিষ্টাতা সভাপতি ভদন্ত উ পঞঞা জোত মহাথের চীবর দানে আসা হাজার হাজার পুণ্যার্থী নারী পুরুষের উদ্দেশে ধর্মীয় নানা উপদেশ মূলক বাণী দেন।
পরে বিহার মাঠ প্রাঙ্গণে রং বেরং এর কয়েকশত ফানুস উড়ান। চীবর দানের আগের দিন ‘টাটকা চীবর বুনন’ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বান্দরবান রাজ বিহারের উপাধ্যক্ষ উ গুণবদ্ধর্ণা পঞঞা মহাথের।
এ সময় উপস্থিত ছিলেন পঞঞা তিলোকা মহাদোয়, ক্ষান্তি পঞঞা, আলোকা পঞঞা, সুমঙ্গল ভিক্ষু, বান্দরবান পার্বত্য উপজেলার এমপি বীরবাহাদুর এর স্ত্রী ও মেয়র এর সহধর্মিণী ইউপি সদস্য আশুতোষ বড়ুয়া, বিশ্বজিৎ বড়ুয়া, সমীরণ বড়ুয়া, সমভু মিত্র বড়ুয়া, ডেনি বড়ুয়া, জেকসন বড়ুয়া, নিশান চৌধুরী, প্রশান্ত বড়ুয়া, অভি বড়ুয়া, অভিজিৎ বড়ুয়া, রসেল বড়ুয়া, বাবুল বড়ুয়া, বাপন বড়ুয়া , ভূপাল বড়ুয়া, জনি বড়ুয়া, সুপ্রিয় বড়ুয়া, টানজেন বড়ুয়া, তাপস বড়ুয়া ও রাজীব বড়য়া প্রমূখ।





মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের
মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত
জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা