শিরোনাম:
●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম
রাঙামাটি, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১২ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে গুচ্ছ গ্রামের ২৭টি ঘর লন্ডভন্ড
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে গুচ্ছ গ্রামের ২৭টি ঘর লন্ডভন্ড
মঙ্গলবার ● ১২ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠিতে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে গুচ্ছ গ্রামের ২৭টি ঘর লন্ডভন্ড

---ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের বিষখালি নদীর তীরের চরে অবস্থিত চর পালট গুচ্ছ গ্রামের নির্মানাধীন ১৭টি ঘর পুরো বিধ্বস্তসহ ২৭টি ঘর প্রলংয়কারী ঘুর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্থ হয়েছে এবং পানি বৃদ্ধ ও বৃষ্টির পানিতে বালু ও মাটি ধূয়ে সব মিলিয়ে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে চর পালট গচ্ছগ্রাম বাস্তবায়ন কমিটির দাবি করেছেন। এতে যথা সময়ে এ ঘরগুলো ভুক্তভোগীদের মাঝে হস্তান্তর নিয়ে চরম শঙ্কা দেখা দিয়েছে। তাদের দাবি সরকার এ বিষয়ে দ্রুত নজর দিবে এবং ক্ষতি পুষিয়ে যাতে ঘরগুলো পুনরায় নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বড়ইয়া ইউনিয়নের বিষখালি নদীর তীরের চর ভরাট করে চর পালট গুচ্ছগ্রামে ৭০টি ঘর, টিউভওয়েল ও লেট্রিন নির্মানের জন্য গুচ্ছগ্রাম সিবিআরপি-২ প্রকল্পের আওতায় ১ কোটি ৫ লাখ টাকা বরাদ্দ দেয় সরকার। সে অনুয়ায়ী গত সেপ্টেম্বর মাসে চরে বালু ফেলে উচু করে ঘর নির্মান ও লেট্রিনসহ যাবতীয় কাজ শুরু করা হয় এবং নভেম্বরের শেষের দিকে কাজ সম্পন্ন করে হস্তান্তর করার কথা ছিল। চর পালট গুচ্ছ গ্রামের নির্মান কাজে নিয়োজিত মিস্ত্রী এবং শ্রমিক ফরহাদ হোসেন, জামাল হোসেন ও মোঃ রফিক জানান, ঘুর্ণিঝড় বুলবুলের আঘাতে নির্মান করা ঘরগুলো একের পর এক মাটিতে ভেঙে পড়ে লন্ডভন্ড হয়ে তছনছ হয়ে গেছে। এতে ঘরগুলোর টিন, পিলার ও লোহার পাত ভেঙে ও নষ্ট হয়ে গেছে। লেট্রিনের মালামাল, চিউভওয়েলের মালপত্রও ক্ষতিগ্রস্থ হয়ে গেছে। পানিতে তলিয়ে ঝড়ো বাতাসে নিরুপায় হয়ে জীবন বাচাতে নৌকায় ওইখান থেকে চলে যায়। মাটি ও বালু পানিতে ধুয়ে নেমে গেছে। চর পালট গুচ্ছগ্রাম প্রকল্প বাস্তাবায়ন কমিটির সম্পাদক আব্দুল মালেক জানান, ঘরনির্মান ও অণ্য মালামাল ঝড়ে ও পানিতে তলিয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। ১৭টি ঘর বিধ্বস্ত হয়েছে এবং ১০টি ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে এবং পানিতে প্রায় ১ ফুট মাটি ও বালু ধূয়ে নেমে গেছে। চর পালট গুচ্ছগ্রাম প্রকল্প বাস্তাবায়ন কমিটির সভাপতি ইউপি সদস্য আহসান কবির জানান, চর পালট গুচ্ছগ্রামে ৭০টি ঘর, টিউভওয়েল ও লেট্রিন নির্মানের জন্য গুচ্ছগ্রাম সিবিআরপি-২ প্রকল্পের আওতায় ১ কোটি ৫ লাখ টাকা বরাদ্দ দেয় সরকার। সে মর্মে কাজ শুরু করে ৩৫টি ঘরের কাজ সম্পন্ন করা হয়েছে, এমতাবস্থায় ঝড়ে ১৭টি ঘর বিধ্বস্ত হয়েছে এবং ১০টি ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। সবমিলিয়ে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। সরকার যদি এ ক্ষতির বিষয়ে যদি সরকার নজর না দেয়, তাহলে কোনভাবেই এক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব নয় এবং সঠিকভাবে সময়ে এ ঘর তৈরি ও সঠিকভাবে কাজ শেষ করা সম্ভব নয় এবং যথা সময়ে উপকারভোগীদের মাঝে ঘর হস্তান্তর করা সম্ভব হবে না। রাজাপুরের ইউএনও মোঃ সোহাগ হাওলাদার জানান, চর পালট গুচ্ছ গ্রামটি বড়ইয়া ইউনিয়নের বিষখালি নদীর তীরে অবস্থিত হওয়ায় ঘুর্ণিঝড় বুলবুলের আঘাতে নির্মান কাজ ক্ষতিগ্রস্থ হয়েছে। সংশ্লিষ্ট দফতরে ক্ষয়ক্ষতির বিষয়ে প্রতিবেদন পাঠিয়ে দেয়া হয়েছে। সরকারের তরফ থেকে এ ক্ষতির বিষয়ে কোন সহায়তা বা বরাদ্দ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আগামী ২৬ নভেম্বর বড়ইয়া ইউনিয়ন পরিষদে যাচাই বাছাই শেষে ঘরের ত্রুত বা সমস্যা সেরেই প্রকৃত উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হব। রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান জানান, বিষখালি নদীর চরে খোলা স্থানে হওয়ায় ঘুর্ণিঝড় বুলবুলের আঘাতে গুচ্ছগ্রামের নির্মাানধীন ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। বিষয়ে জরুরি ভিত্তিতে সরকারসহ সংশ্লিষ্টদের নজর দেয়া জরুরি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে দ্রুত কাজ নির্মান সম্পন্ন করা প্রয়োজন।
‘উপকূল দিবস’ চান ঝালকাঠির মানুষ, মানববন্ধন
ঝালকাঠি :: উপকূলবাসী অগ্রগতি ও সুরক্ষার তাগিদে ‘ভয়াল ১২ নভেম্বরকে উপকূল দিবস’ ঘোষণার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় স্থানীয় প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঝালকাঠি প্রেস ক্লাব, কালের কণ্ঠ শুভসংঘ, সূর্যালোক ট্রাস্ট ও দুরন্ত ফাউন্ডেশন যৌথভাবে এ কর্মসূচি পালন করে। এতে মুক্তিযোদ্ধা, রাজনৈতক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। ঝালকাঠি প্রেস ক্লাবের সহসভাপতি আক্কাস সিকদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি হেমায়েত উদ্দিন হিমু, সাধারণ সম্পাদক দুলাল সাহা, জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিবুর রহমান হাবিল, টিআইবির এরিয়া ম্যানেজার মো. রোকনুজ্জমান, সমাজকর্মী জাহাঙ্গীর হোসেন, কালের কণ্ঠ শুভসংঘের পক্ষ থেকে সাঈদ জুবায়ের, প্রথম আলো বন্ধু সভার পক্ষ থেকে শাকিল রনি ও দুরন্ত ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জান্নাতুল নাঈম অন্তু। সমাবেশে বক্তারা ঘূর্ণিঝড়সহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সুন্দরবনকে একটি রক্ষাকবচ উল্লেখ করে সেটি সুরক্ষার দাবি জানান। ১৯৭০ সালের ভয়াল ঘূর্ণিঝড়ে নিহতদের আত্মার শান্তি কামনা করা হয় সমাবেশ থেকে।

পিতার মাথায় রড ঢুকিয়ে হত্যার ঘটনায় ঘাতক ছেলে গ্রেফতার
ঝালকাঠি :: ঝালকাঠির রাজাপুরের ছোট কৈবর্তখালি গ্রামের ফকির হাট এলাকায় পিতা দেলোয়ার হোসেন খানের মাথায় লোহার রড ঢুকিয়ে হত্যার ঘটনায় ঘাতক ছেলে তরিকুল ইসলাম হৃদয় (২০) আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। সোমবার রাত ৯ টার উপজলোর বড় কর্বৈতখালি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গত ৮ নভম্বের রাতে হাত খরচের টাকা না দেয়ায় বাকবিতন্ডার এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে লোহার রড মাথায় ঢুকিয়ে দিলে বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন গভীর রাতে মারা যান দেলোয়ার খান (৪২)। এ ঘটনায় স্ত্রী ফাতিমা ওরফে আল্লাদী বাদী হয়ে ছেলে আসামী করে ১১ নভেম্বর রাজাপুর থানায় মামলা (নং৮) দায়রে করেন। রাজাপুর থানার ওসি জাহদি হোসনে জানান, হৃদয়কে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশের কাছে হত্যার ঘটনা স্বীকার করেছে বলেও জানান তিনি।





ঝালকাঠি এর আরও খবর

ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত
নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা
ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার
ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি
প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা
ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে  মানববন্ধন ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন
পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ
ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন

আর্কাইভ