শিরোনাম:
●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
রাঙামাটি, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১২ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » পাবনা » ঈশ্বরদীতে বাংলা টিভি দর্শক ফোরাম গঠিত
প্রথম পাতা » পাবনা » ঈশ্বরদীতে বাংলা টিভি দর্শক ফোরাম গঠিত
মঙ্গলবার ● ১২ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরদীতে বাংলা টিভি দর্শক ফোরাম গঠিত

---ঈশ্বরদী প্রতিনিধি :: ঈশ্বরদীতে বাংলা টিভি দর্শক ফোরাম গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে স্থানীয় সাপ্তাহিক বিজয়দীপ্ত কার্যালয়ের হল রুমে বাংলা টিভি দর্শক ফোরাম গঠন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনষ্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.কুয়াশা মাহমুদ। প্রধান বক্তা ও প্রধান আকর্ষণ হিসেবে বক্তব্য দেন,চলচ্চিত্র অভিনেতা মাসুম পারভেজ রুবেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,ইউনিলিভার কোম্পানীর ব্যবস্থাপক এসএ এম সুমন,মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জমসেদ আলী ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম। জাতীয় সাংবাদিক সোসাইটি ঈশ্বরদী সাংগঠণিক জেলার সভাপতি ও সিনিয়র সাংবাদিক তৌহিদ আক্তার পান্নার সভাপতিত্বে প্রধান শিক্ষক গোলাম রসুল,সাংবাদিক এএ আজাদ হান্নান,অধ্যক্ষ সিরাজুল ইসলাম,সহকারী প্রধান শিক্ষক আইরুল ইসলাম, ,মোস্তাফিজুর রহমান, শিক্ষক হাবিবুর রহমান,ব্যবসায়ী আব্দুল ওহাব রানা,যুবলীগ নেতা মাহবুল ইসলাম,রাসেল মন্ডলসহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য দেন। প্রধান অতিথির বক্তব্যে ড.কুয়াশা মাহমুদ বলেন,দর্শক ফোরাম ভাল কাজের মধ্যে দিয়ে বাংলা টিভির মান বৃদ্ধি করতে পারবে যদি সকল সদস্যরা আন্তরিক হয়ে সঠিক সময়ে সঠিকভাবে কাজ করা অব্যাহত রাখেন। প্রধান বক্তা রুবেল বলেন,দেশকে ভাল বাসি,আপনারাও দেশকে ভাল বাসবেন। শেকে ভালভাবে চালানোর জন্য মিডিয়ার ভাইদের নিরপেক্ষভাবে কাজ করতে হবে। সত্যকে সত্য বলতে হবে। উন্নয়নের ধারাবাহিকতা ঠিক রাখতে পারলে দেশ উন্নত হবে ,মানুষের জীবন যাত্রার মানও ভাল হবে। তিনি আরও বলেন,ঈশ্বরদী অনেক বিখ্যাত উপজেলা। এখানে ভাল জিনিস প্রতিষ্ঠা করতে হলে অনেক প্রতিকুলতার সম্মুখিন হওয়া লাগতে পারে। তার জন্য আমরা দমে থাকবোনা। পর্যায়ক্রমে ভাল কাজের মান সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারলেই ঈশ্বরদীর মানও বিখ্যাত হয়ে পড়বে। অনুষ্ঠানে প্রধান শিক্ষক গোলাম রসুলকে সভাপতি,অধ্যক্ষ সিরাজুল ইসলামকে সাধারণ সম্পাদক ও নিলয়কে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সপ্তকের শিল্পী ছোট মনি,বড় মনি ও নৃত্য শিক্ষক বাপ্পি খানের নৃত্য পরিবেশনে অতিথিরা মুগ্ধ হন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)