শিরোনাম:
●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৪ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে পিঁয়াজে আগুন কেজি ২০০ টাকা : ক্ষুব্ধ সাধারণ মানুষ
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে পিঁয়াজে আগুন কেজি ২০০ টাকা : ক্ষুব্ধ সাধারণ মানুষ
বৃহস্পতিবার ● ১৪ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে পিঁয়াজে আগুন কেজি ২০০ টাকা : ক্ষুব্ধ সাধারণ মানুষ

---জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহে বেড়েই চলেছে পেঁয়াজের দাম। প্রতিদিন প্রকারভেদে মণ প্রতি গড়ে ১৮০ থেকে ২০০ টাকা বৃদ্ধি পাচ্ছে পেঁয়াজের দাম। ক্রমাগত দাম বৃদ্ধিতে তা ভোক্তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এতে করে ক্ষুব্ধ হয়ে উঠেছেন তারা। সব থেকে বেশি সমস্যায় পড়ছেন নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো। বর্তমানে পাইকারি প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৮০ টাকা আর খুচরা ১৯০ থেকে ২০০ টাকা দরে। জেলা শহরের নতুন হাটখোলা বাজারে পেঁয়াজ কিনতে আসা নাসির উদ্দিন জানান, পেঁয়াজের দাম আমাদের ক্রয় ক্ষমতার বাইরে। সিন্ডিকেট করে বিক্রেতারা দাম বাড়াচ্ছে। সরকার বলছে দাম কমাব কিন্তু কিছুই তো করছে না। যত দুর্ভোগ আমাদের সাধারণ মানুষের। একই অভিযোগ অন্যান্য ক্রেতাদের। তারা বলেন, পাইকারি তো এক দাম আছেই, আবার খুচরা বিক্রেতারা আরও দাম বাড়িয়ে বিক্রি করছে। এ যেন রামরাজত্ব, যে যার ইচ্ছামতো দাম বাড়াচ্ছে। পেঁয়াজ বিক্রেতা সোহাগ কুন্ডু জানান, আমদানিকৃত পেঁয়াজ বাজারে আসছে না। আর চাষিরা বাজারে পেঁয়াজ কম আনছে। ফলে চাহিদার তুলনায় জোগান কম হওয়ায় দাম বাড়ছে। নতুন পেঁয়াজ কিংবা এলসি পেঁয়াজ বাজারে না আসা পর্যন্ত দাম কমার কোনো সম্ভাবনা নেই। জেলা বিপণন কর্মকর্তা গোলাম মারুফ খান জানান, মিসর ও তুরস্ক থেকে পেঁয়াজবাহী বেশ কয়েকটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। কয়েক দিনের ভেতরেই তা খালাস হবে। অন্যদিকে এলসির ওপর ভারত যে নিষেধাজ্ঞা দিয়েছিল তা তুলে নিয়েছে। ফলে ২-৩ তারিখের মধ্যে ব্যবসায়ীরা এলসিপত্র খুলবে। ফলে হিলি, বেনাপোলসহ বিভিন্ন বন্দর দিয়ে পেঁয়াজ বাংলাদেশে পৌঁছাবে। তাই আশা করা যাচ্ছে আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে পেঁয়াজের বাজার স্বাভাবিক হয়ে যাবে। তিনি আরও জানান, কিছু আগাম জাতের পেঁয়াজও কয়েকদিনের ভেতরেই বাজারে আসবে যা দাম কমাতে ভূমিকা রাখবে।

ঝিনাইদহে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা
ঝিনাইদহ :: ঝিনাইদহে প্রগতি প্রি-ক্যাডেট স্কুলের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃত্তির অর্থ ও সনদপত্র বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ প্রি-ক্যাডেট এন্ড কিন্ডার গার্টেন স্কুল ফাউন্ডেশন এ বৃত্তি প্রদান করে। সেসময় প্রগতি প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মুহাম্মদ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোরআন ও আরবি সাহিত্য বিভাগের প্রফেসর ড. মাহবুবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, অত্র প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মোকাদ্দেস হুসাইন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানের শিক্ষক তাছলিমা ইসলাম। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মহেশপুরে পুলিশের গুলিতে মাদক ব্যবসায়ী আহত
ঝিনাইদহ :: ঝিনাইদহের মহেশপুরে ছুরিকাঘাতের চেষ্ঠা কালে পুলিশের গুলিতে মনিরুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ী আহত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর রাতে মহেশপুর উপজেলার যুগিহুদা গ্রামের মাঠ এ ঘটনা ঘটেছে। আহত মাদক ব্যবসায়ী উপজেলার ঘুগরি পান্তাপাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে। ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, তারা গোপন সুত্রে জানাতে পারে মহেশপুর সীমান্ত দিয়ে ফেনসিডিলের একটি চালান বাংলাদেশে ঢুকেছে। গোয়েন্দা পুলিশের একটি দল অভিযানে যায়। রাত দেড়টার দিকে যুগিহুদা গ্রামের মাঠে চোরাচালানীরা তাদের সামনে পড়ে। তাদের ধরতে গেলে মনিরুল পুলিশকে ছুরিকাঘাত করার চেষ্ঠা করে। তখন পুলিশ আতœরক্ষার্থে গুলি ছুঁড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে সে মাটিতে পড়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। তাকে গ্রেফতার করে ঝিনাইদহ সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়। তার বিরুদ্ধে ১০টি মাদক মামলা আছে।

কুপিয়ে আহত করা ঝিনাইদহের সদর এমপির পিএস কামালকে ঢাকায় রেফার্ড
ঝিনাইদহ :: কুপিয়ে আহত করা ঝিনাইদহের সদর এমপির পিএস কামালকে অবশেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেছে। ঝিনাইদহ সদর হাসপাতাল কর্তৃপক্ষ। হামলায় আহত পিএস কামাল দুই দিন ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি ছিলেন। মাথায় প্রচন্ড আঘাতের কারনে সে বার বার বমি করছিলেন, পরে ঝিনাইদহ সদর হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আরো উন্নত চিকিৎসার জন্য গতকাল বুধবার রাতে ঢাকায় রেফার্ড করেন।

উল্লেখ্য, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্যের পিএস কামাল হোসেন তার অফিসে বসে ছিলেন। ওই সময় অফিস থেকে বের হয়ে রাস্তার ওপর আসলে কয়েকজন সন্ত্রাসী তাকে ও তার পাশে থাকা মোটর শ্রমিক পলাশকে কুপিয়ে আহত করে। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শৈলকুপায় অসাদুপায় অবলম্বনের দায়ে জেএসসি পরীক্ষার্থী বহিস্কার

ঝিনাইদহ :: ঝিনাইদহের শৈলকুপা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র হতে অসাদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। কেন্দ্র সচিব মনিরুজ্জামান সাচ্চু খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, চলতি জেএসসি পরীক্ষা চলাকালীন গতকাল বুধবার সাধারন বিজ্ঞান বিষয়ের পরিক্ষা ছিল। কবিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র অনিক হাসান মোবাইল ডিভাইস ব্যবহার করছিল। ম্যাসেঞ্জারের মাধ্যমে প্রশ্ন বাইরে পাঠিয়ে উত্তরপত্র সংগ্রহকালীন ডিউটিরত শিক্ষকের নিকট হাতেনাতে ধরাপড়ে। ক্যাজুয়াল ছাত্র অনিক হাসানের রোল ৭৯৮১৭১ রেজিষ্ট্রেশন ১৮১৩৭৮১৪৭৩, সেশন ২০১৮ সে এ বছর ইংরেজি, গণিত ও বিজ্ঞান পরীক্ষায় অংশ গ্রহন করে। অপ্রাপ্ত বয়স বিবেচনায় তাকে শুধুমাত্র পরীক্ষা থেকে বহিস্কার করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রট ইফতেখার ইউনুস।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)