শিরোনাম:
●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার ●   প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন : দীপেন দেওয়ান ●   প্রভাষক নুরুল আবছার রচিত ইংলিশ বুস্টার বই এর মোড়ক উন্মোচন ●   আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ●   দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে ●   মধ্যপাড়া পাথর খনিতে উত্তোলন বন্ধের শঙ্কা ●   পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ●   ঈশ্বরগঞ্জে ব্রিজ না থাকায় নড়বড়ে সাঁকোই ছয় গ্রামের মানুষের ভরসা ●   আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল ●   নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে ●   অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   চিংম্রংয়ে সাংগ্রাই আয়োজনে উদযাপন কমিটি গঠন ●   বেতবুনিয়ায় পারিবারিক কলহের জেরে বিষপানে যুবকের মৃত্যু ●   ঢাকা- ১২ আসনের ভোটার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা
রাঙামাটি, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৭ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে গ্যাস লাইন বিস্ফোরণে অ্যানি বড়ুয়াসহ ৭ জনের মৃত্যু
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে গ্যাস লাইন বিস্ফোরণে অ্যানি বড়ুয়াসহ ৭ জনের মৃত্যু
রবিবার ● ১৭ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চট্টগ্রামে গ্যাস লাইন বিস্ফোরণে অ্যানি বড়ুয়াসহ ৭ জনের মৃত্যু

---চট্টগ্রাম :: চট্টগ্রামের কোতোয়ালী থানার পাথরঘাটা ব্রিকস ফিল্ড এলাকায় এক বাড়িতে গ্যাস লাইন বিস্ফোরণে সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত সাতজনের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হলেন নুরুল ইসলাম (৩০)। তিনি পেশায় রংমিস্ত্রী। তার গ্রামের বাড়ি কক্সবাজারের উখিয়ায়।
ব্রিকস ফিল্ড এলাকায় জনতা ফার্মেসির পাশে বাদশা মিয়া ভবনের পাশে বরুয়া ভবনের নিচতলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে নিচতলার দুটো দেয়াল ধসে পড়ে। এতে লোকজন চাপা পড়েন।
বাদশা মিয়া ভবনের পাশের বড়ুয়া ভবন আহমদ মনজিলের বাসিন্দা জেসমিন আক্তার মলি গণমাধ্যমকে বলেন, আজ ১৭ নভেম্বর রবিবার সকাল পৌনে ৯টা থেকে ৯টার মধ্যে বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রথমে আমরা বিকট শব্দ শুনতে পাই। শব্দ শুনতে পেয়ে বাইরে বেরিয়ে আসি। নিচে এসে দেখি বড়ুয়া ভবনের নিচতলা বিধ্বস্ত হয়েছে। আশেপাশে ভাঙা আসবাবপত্র ও কাচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে ছিল। সেখানে খোঁজাখুঁজির একপর্যায়ে আমার ভাই আ. হানিফকে দেখতে পাই।’
মলি জানান, তার ভাই আ. হানিফ টেম্পো চালক। রাতে টেম্পো চালিয়ে বাসায় ঢোকার পথে তার ভাই দেয়ালচাপা পড়েন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফয়সাল কবির বলেন, ‘আহতাবস্থায় ২০/২২ জন হাসপাতালে এসেছে বলে নিশ্চিত হয়েছি। আহতদের সংখ্যা আরও বাড়তে পারে।’
নিহতদের বিষয়ে ওই চিকিৎসক বলেন, ‘নিহত সাতজনের অধিকাংশ মাথায় আঘাত পেয়েছেন। এ কারণে তাদের মৃত্যু হয়েছে।’
চট্টগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান জানান, বিস্ফোরণে বাড়িটির একাংশ বিধ্বস্ত হয়েছে ও দেয়াল ধসে গেছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।
এদিকে ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বড়ুয়া ভবনের নিচ দিয়ে গ্যাস লাইন গেছে। গ্যাস লাইন বিস্ফোরণের ফলে হতাহতের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি। তারপরও দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে আমরা কাজ করছি।’
চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপ পরিচালক হাসান শাহারিয়ার কবির মেডিকেল কলেজ পরিদর্শন করে জানিয়েছেন, আহত হয়ে মোট ১৭ জন হাসপাতালে এসেছিলেন। তার মধ্যে মারা গেছেন ৭ জন। মৃতদের মধ্যে ২ নারী, ৪ পুরুষ, ১ কিশোর। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১০ জন। ক্যাজুয়ালিটি বিভাগে পাঁচজন, বার্ন ইউনিটে দুইজন, নিউরোলজিতে একজন, অর্থোপেডিক বিভাগে একজন ও কার্ডিওলজি বিভাগে একজন চিকিৎসাধীন রয়েছেন।
বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অর্পিতা নাথ (১৫) এর অবস্থা সংকটাপন্ন। এ ব্যাপারে চমেক বার্ন ইউনিটের সহকারী রেজিস্ট্রার ডা. নারায়ণ চন্দ্র ধর গণমাধ্যমকে জানান, অর্পিতার শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে। শ্বাসনালীতেও সংক্রমণ হয়েছে। তার অবস্থা গুরুতর।
একই বাড়ির সন্ধ্যা রানী নাথ (৪০) ভর্তি আছেন ক্যাজুয়ালিটি বিভাগে। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) শাহ্ মো. আব্দুর রউফ গণমাধ্যমকে জানান, গ্যাস লাইনে ত্রুটি থাকায় পুরো বাড়িটি গ্যাস চেম্বার হয়ে গিয়েছিল। অথবা ওই বাড়ির গ্যাসের চুলা খোলা ছি। বিস্ফোরক অধিদফতর ও ফায়ার সার্ভিসকে পূর্ণাঙ্গ তদন্ত করতে বলা হয়েছে। তাদের প্রতিবেদনের ভিত্তিতে বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুন লাগার মূল কারণ জানা যাবে।
নিহতদের মধ্যে আরেকজন অ্যানি বড়ুয়া (৪০) তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার উনাইনপুরা গ্রামের বাসিন্দা এবং একই উপজেলার মেহেরআটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।
তার স্বামী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রকৌশলী পলাশ বড়ুয়া গণমাধ্যমকে জানান, বাড়ির নিচতলায় বিস্ফোরণের সময় ঘটনাস্থলের পাশ দিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন অ্যানি। বিস্ফোরণে ধসে পড়ে দেয়ালের একটি অংশ তার শরীরে এসে পড়ে। আহতাবস্থায় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের সামনে বসে আহাজারি করছিলেন অ্যানি বড়ুয়ার স্বামী পলাশ বড়ুয়া। তাদের স্কুল পড়ুয়া দুই সন্তান রয়েছে।





চট্টগ্রাম এর আরও খবর

বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার
রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ
অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স : প্রতিমন্ত্রী মীর হেলাল অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স : প্রতিমন্ত্রী মীর হেলাল
চুয়েট ক্লাব এর ইফতার মাহফিল চুয়েট ক্লাব এর ইফতার মাহফিল
নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল
মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
একুশ মানেই অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান : চুয়েট  ভিসি একুশ মানেই অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান : চুয়েট ভিসি
চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত
মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক
শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)