রবিবার ● ১৭ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে স্ত্রী হত্যার দায়ে স্বামী নিজামকে মৃত্যুদন্ড
খাগড়াছড়িতে স্ত্রী হত্যার দায়ে স্বামী নিজামকে মৃত্যুদন্ড
খাগড়াছড়ি :: খাগড়াছড়িতে স্ত্রী হত্যার দায়ে স্বামী নিজাম উদ্দিন (৩১) কে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। আজ রবিবার ১৭ নভেম্বর সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এবং জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসান রায় ঘোষনা করেন। একই সাথে আসামীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় আসামী আদালতে উপস্থিত ছিল।
এদিকে রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাদীপক্ষ।
উল্লেখ্য ২০১৮ সালের ৪ অক্টোবর গভীর রাতে খাগড়াছড়ির শালবন এলাকায় নিজ ঘরে স্ত্রী শিরিন আক্তার (২৪) কে শ্বাসরোধ করে হত্যা করে নিজাম উদ্দিন। ওই দিন শিরিনের বাবা বাদী হয়ে নিজাজকে আসামী করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। চলতি বছরের ২৫ মার্চ নিজামকে আসামী করে পুলিশ চার্জশীট দেয়। আদালত রাষ্ট্রপক্ষের ১০জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে এই রায় প্রদান করেন।
এদিকে রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন নিহত শিরিনের বাবা তাজুল ইসলাম। তবে এটিকে একপেশে রায় দাবী করে আপিল করার কথা জানিয়েছেন আসামী নিজাম উদ্দিন ও তার পক্ষের আইনজীবী।





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩