সোমবার ● ১৮ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » ৩ দিন ধরে শিশুটি রাউজান থানায় : মিলছে না পরিচয়
৩ দিন ধরে শিশুটি রাউজান থানায় : মিলছে না পরিচয়
ষ্টাফ রিপোর্টার :: সুজন নামে আনুমানিক ৫ বছরের একটি শিশু ৩ দিন ধরে চট্টগ্রাম জেলার রাউজান থানায়, মিলছে না তার পরিচয়। শিশুটি শুধু তার বাবার নাম জজ মিয়া, মায়ের নাম চম্পা। বাড়ি সিএমবি! এতটুকুই বলতে পারেন, এরবেশি কিছুই জানেনা এই ছেলেটি। বর্তমানে শিশুটি রাউজান থানা হেফাজতে রয়েছে। জানা গেছে, গত শুক্রবার নোয়াপাড়া পথের হাট জান্নাত হোটেলে শিশুটিকে পাওয়া যায়। সেখান থেকে স্থানীয়রা নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদশক শেখ জাবেদ মিয়ার হেফাজতে দেন। পরে তিনি রাউজান থানা হেফাজতে পাঠিয়ে দেন। বর্তমানে শিশুটি রাউজান থানার নারী পুলিশ সদস্যদের সাথে রয়েছেন। তারা নতুন জামাও কিনে দিয়েছেন। রাউজান থানায় গিয়ে দেখা যায়, শিশুটি পুলিশ সদস্যদের সাথে খুব আনন্দে আছে। এই বিষয়ে রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) কেপায়েত উল্লাহ বলেন, ‘৩দিন ধরে শিশুটি থানা হেফজতে আছে, এখনো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। শিশুটিকে কেউ চিনে থাকলে রাউজান থানায় যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন তিনি। তবে শিশুটির প্রকৃত বাবা-মা ছাড়া কারো নিকট হস্তান্তর করবে না বলেও জানিয়েছেন তিনি।





বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ
রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩
হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ
চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল