বৃহস্পতিবার ● ২৮ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » খেলা » চাটমোহরে হাডুডু প্রতিযোগিতার ফাইনাল
চাটমোহরে হাডুডু প্রতিযোগিতার ফাইনাল
পাবনা প্রতিনিধি :: পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের পৈলানপুর গ্রামে বাংলার ঐতিহ্যবাহি হা-ডু-ডু প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শহীদ সামসুদ্দীন স্মৃতি সংঘের আয়োজনে ও বেসরকারি এনজিও পিসিডি এর সহযোগিতায় গতকাল ২৭ নভেম্বর বুধবার বিকেল সাড়ে ৩টায় এ হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় জাবরকোল হাডুডু একাডেমি ১০৯-৫৭ পয়েন্ট নিয়ে নুরনগর হাডুডু একাডেমি’কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এ খেলায় ৮ টি দল অংশ গ্রহণ করেছিল।
শহীদ সামসুদ্দীন স্মৃতি সংঘের সভাপতি মিজানুর রহমান রতনের সভাপতিত্বে ফাইনাল খেলা উদ্বোধন করেন, গুনাইগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ জোয়াদ্দার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ শেখ নাসীর উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইছাহক আলী মানিক।
এ সময় গুনাইগাছা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইউনুস আলী। মন্ডতোষ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মামুনুর রশীদ মামুন, গুনাইগাছা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল হাই, গুনাইগাছা ইউনিয়ন সাবেক চেয়ারম্যান গোলাম মওলা, আওয়ামীলীগ নেতা নুর ইসলাম মিন্টুসহ গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ