বৃহস্পতিবার ● ২৮ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » “নো হেলমেট নো বাইক” বাস্তবায়নে বিভিন্ন উদ্যোগ
“নো হেলমেট নো বাইক” বাস্তবায়নে বিভিন্ন উদ্যোগ
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসক নওগাঁর উদ্যোগে উপজেলা প্রশাসন আত্রাই এর বাস্তবায়নে ‘নো হেলমেট নো বাইক’ বিষয়ক আলোচনা , লিফলেট বিতরণ, বিভিন্ন যানবাহন হতে তীর্যক আলোর এলইডি বাল্বের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার রেল স্টেসন, সাহেবগঞ্জ বাজার, বিহারীপুর বাজার, আহসানগঞ্জ বাজার,বেলি ব্রিজের মোড়সহ বিভিন্ন স্ট্যান্ডে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম। এসময় দুইশতাধীক মটর বাইক,চার্জার গাড়ী, ভ্যান গাড়ী,শ্যালো ভটভটি হতে এলইডি লাইট ভেঙ্গেফেলা হয়। সেইসাথে সতর্ক করা হয় হেলমেট বিহীন মটর বাইক এবং আগামী ৩০ নভেম্বরের পর যানবাহনে এলইডি লাইট দেখতে পেলে আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযান কালে ‘নো হেলমেট নো বাইক’ লিখা স্টিকার বিভিন্ন যানবাহনে লাগিয়ে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অফিসার মো.ফজলুল হক, মহিলা বিষয়ক অফিসার মো. মোয়াজ্জেম হোসেন, ইনিসটাকটর কবি ফররুখ আহম্মেদ, আত্রাই প্রেসক্লাব সভাপতি মো. রুহুল আমীন, আত্রাই থানা পুলিশ সদস্য ও স্কাউটস সদস্যবৃন্দ প্রমুখ।





আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা
আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী