শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৯ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে প্রতিষ্ঠা করা হচ্ছে তিন ইউনিয়নে স্বাস্থ্য সেবাদান কেন্দ্র
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে প্রতিষ্ঠা করা হচ্ছে তিন ইউনিয়নে স্বাস্থ্য সেবাদান কেন্দ্র
শুক্রবার ● ২৯ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে প্রতিষ্ঠা করা হচ্ছে তিন ইউনিয়নে স্বাস্থ্য সেবাদান কেন্দ্র

---ষ্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের রাউজান উপজেলার তিনটি ইউনিয়নে ভবন নির্মাণ কাজ চলছে তিনটি স্বাস্থ্য সেবাদান কের্ন্দ্রের। স্থাস্থ্য প্রকৌশল বিভাগের অধীনে এসব প্রকল্প কাজ হচ্ছে উপজেলার কদলপুর, বিনাজুরী ও নোয়াজিশপুর ইউনিয়নে। পূর্বগুজরা ইউনিয়নে আরো একটি ভবন নির্মাণ কাজ শুরুর অপেক্ষায় আছে বলে জানাগিয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় কদলপুর ইউনিয়নে হচ্ছে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র। অপর তিনটি ইউনিয়নে হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। প্রতিটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র নির্মাণ কাজে ব্যয় করা হচ্ছে এক কোটি ৬৫ লাখ টাকা করে। কদলপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা পাচ্ছে পাঁচ কোটি টাকা ব্যয়ে। এই কেন্দ্রে থাকছে প্রসুতি মা শিশুর জন্য ১০ শষ্যা।
বিনাজুরী ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কেন্দ্রের নির্মাণাধীন ভবন পরিদর্শন করে দেখা যায়,দ্বিতল ভবনটির নির্মাণ কাজ শেষ করা হয়েছে। এখন ভবনে নিচের অংশের ভিত্তিতে মাটি ভরাট কাজ চলছে। কাজের অগ্রগতি দেখতে আসা ঠিকাদার প্রতিষ্ঠান কাসেম এন্টারপ্রাইজের এর স্বাত্তাধিকারী সারজু মোহাম্মদ নাছের জানিয়েছেন আগামী মাসে নবনির্মিত ভবনটি উদ্বোধন করবেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। নোয়াজিশপুর ইউনিয়নের চেয়ারম্যান লায়ন সরোয়ারদ্দি সিকদার বলেছেন তার ইউনিয়নে নির্মাণাধিন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কাজও প্রায় শেষ পর্যায়ে।  এই প্রকল্প কাজের ঠিকাদার শওকত হোসেন বলেছেন আগামী মাসে যাতে এই ভবনটি উদ্বোধন করা যায় সেই লক্ষ্য নিয়ে তিনি কাজ শেষ করছেন। কদলপুর ইউনিয়নের চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরী বলেছেন তার ইউনিয়নে নির্মাণ করা হচ্ছে ১০ শষ্যার ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র। এটি নির্মাণে ব্যয় করা হচ্ছে পাঁচ কোটি টাকা। পূর্ব গুজরা ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নির্মাণ কাজ অবিলম্বে শুরু করা হবে বলে স্বাস্থ্য প্রকৌশল বিভাগ জানিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেছেন রাউজানে স্বাস্থ্য খাত এখন স্বংসম্পূর্ণ, মানুষ ঘর থেকে বের হয়ে স্বাস্থ্য সেবা নিতে পারবে। বিশেষ করে নারীরা এক্ষেত্রে বেশি উপকৃত হবে। স্থাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমদ আগামী ডিসেম্বর মাসের শেষের দিকে তিন স্বাস্থ্য সেবাদান কেন্দ্রের উদ্বোধন করার চেষ্টা করা হচ্ছে বলে জানান।
রাউজানে গবাদি পশু মধ্যে ছড়িয়ে পড়ছে লাম্পি স্কিন রোগ
রাউজান :: চট্টগ্রামের রাউজানে শত শত গবাদি পশু আক্রান্ত হচ্ছে লাম্পি স্কিন রোগে। এই রোগে উপযুক্ত ভ্যাকসিন না থাকায় উদ্বিগ্ন হয়ে পড়েছে পশু পালনকারীরা। উপজেলার গরু খামারি মো: আবু কদর ও মো: সোহেল জানান, প্রথমে গরুর চামড়ার উপর দিকে টিউমারের মতো কিছু উঠতে দেখা যাচ্ছে। পরে গুটি গুটি হয়ে গরুর বিভিন্ন অংশের মধ্যে ছড়িয়ে পড়ছে। কিছু দিনের মধ্যে এসব গুটি গুলো বড় হয়ে ফেটে গিয়ে ঐ স্থানে ঘা সৃষ্টি হয়ে পড়ছে। এছাড়াও গরুর খাদ্য নালীর বড় একটি গুটা হয়ে ফুলে নিছের দিকে নেমে যাচ্ছে। এলাকার পশু লালন পালন কারীরা বলছেন, এই রোগ আগে তারা দেখেননি। এবিষয়ে উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ড.মিজানুর রহমান জানান, এই রোগটি আফ্রিকার মত দেশের গবাদি পশুতে সংক্রামিত হয়। তবে এটি একটি ভাইরাস রোগ। এই রোগে গবাদি পশু গুলো প্রথমে জ্বরে আক্রান্ত হয়ে পড়ে এতে পা ফুলে যায়, গরুর বিভিন্ন স্থানে গুটি হয়, পরে ঐ ক্ষত স্থানে ঘা সৃষ্টি হয়। তিনি আরো বলেন, এই রোগ এক গরু হতে অন্য গরু মধ্যে ছড়িয়ে পড়ে সহজে, এর কারণ হচ্ছে এডিস মশা ও মাছির মাধ্যমে। তিনি আরোও বলেন, প্রয়োজনে লাম্পি স্কিন রোগে আক্রান্ত পশু গুলোকে মশারি ব্যবহার করতে তিনি বলেন। এছাড়াও গাভী থেকে যদি বাছুর দুধ পান করেন তারও এই রোগে আক্রান্ত হয়ে পড়তে পারে। এই রোগ হলে দ্রুত চিকিৎসার পরামর্শ দেন তিনি, উপজেলা থেকে প্রতিদিন এই রোগে চিকিৎসা দিচ্ছেন তারা।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)