সোমবার ● ২ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে সবজি বাজারে ভরপুর
বিশ্বনাথে সবজি বাজারে ভরপুর
ষ্টাফ রিপোর্টার :: সিলেটের বিশ্বনাথে কিছুটা ঠান্ডা আবহাওয়া প্রমান দিচ্ছে শীতের উপস্থিতি। পুরোপুরি শীত না আসলেও বিশ্বনাথ উপজেলার বিভিন্ন বাজারগুলোতে পাওয়া যাচ্ছে বিভিন্নরকম শীতকালিন সবজি। তবে এসব সবজির জন্য চড়া দাম গুনতে হচ্ছে ক্রেতাদের। আজ রবিবার বিকেলে উপজেলা সদরের নতুন বাজার ঘুরে দেখা গেছে, দাম কিছুটা বেশি হলেও বাজারে পাওয়া যাচ্ছে আলু, লাল শাক, বেগুন, মুলা, লাউ, শিম, টমেটো, গাজর, বাঁধাকপি, ফুলকপিসহ বিভিন্ন শীতকালীন সবজি।
বাজারে প্রতি কেজি নতুন আলু বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা, ঢেঁড়স ৩০ থেকে ৪০ টাকা, বেগুন ৩০ থেকে ৪০ টাকা, শসা প্রতি কেজি ৪০-৪৫ টাকা, শিম প্রতি কেজি ৭০-৮০ টাকা, ফুলকপি প্রতি কেজি ৭০-৮০ টাকা, পাতাকপি প্রতি কেজি ৪০-৫০ টাকা, টমেটো প্রতি কেজি ৭০-৮০ টাকা, প্রতি পিস ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।
ব্যবসায়ীরা বলছেন, বাজারে এখন শীতের আগাম সবজির সরবরাহ বেড়েছে। এখন দেশি টমেটোও বাজারে আসতে শুরু করেছে। তবে দেশি টমেটোর দাম এখন একটু চড়া। কিছুদিন পর আলু-টমেটোর দামও কমে যাবে। সপ্তাহ খানিকের মধ্যেই শীত কালিন সবজির দাম কমবে বলে দাবি করেন ব্যবসায়ীরা।





সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত