শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৫ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উদযাপন
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উদযাপন
বুধবার ● ২৫ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উদযাপন

---বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন ক্রিসমাস উদযাপন করা হয়েছে। আজ বুধবার ২৫ ডিসেম্বর সকাল থেকে বান্দরবান শহরের ব্যাপটিস্ট গির্জা ও ফাতেমা রানী গির্জাসহ বিভিন্ন পাড়ার গির্জাগুলোতে খ্রিস্টান ধর্মাবলম্বীরা প্রার্থনার উৎসবের মাধ্যমে বড়দিনের অনুষ্ঠান পালন করেন।
জানা যায়, খ্রিষ্টধর্মাবলম্বীরা বিশ্বাস করেন ফিলিস্তিনের পশ্চিম তীরের বেথলেহেমের এক গোয়ালঘরে যিশুখ্রিষ্টের জন্ম হয়। তাদের বিশ্বাস সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করার জন্য যিশু জন্ম নিয়েছিলেন। এই উপলক্ষে সারাদেশের মতো বান্দরবানের খ্রিস্টান ধর্ম অবলম্বী বম ও ত্রিপুরা সাম্প্রদায়ও আনন্দ উৎসবের মাঝে বড়দিনপালন করেন।
এর আগে গত মঙ্গলবার রাত থেকেই বিভিন্ন গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে। বড়দিনের উৎসব ঘিরে খ্রিষ্টান সম্প্রদায়ের পরিবারে কেক তৈরিসহ বিশেষ খাবারের আয়োজন করেন। পাহাড়ের বাউল সম্প্রদায় ত্রিপুরা সম্প্রদায় তাদের নিজ নিজ ভাষায় কীর্তনের পাশাপাশি ধর্মীয় গানের আসর আয়োজন করেন। এছাড়াও তারা আত্মীয়স্বজনের বাসায় ঘুরে বেড়াচ্ছেন।
এদিকে, বড়দিন উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি পাহাড়ের খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রতিটি গির্জায় বড়দিনের কেক প্রধান করন এবং বিভিন্ন পাড়ায় গির্জায় পরিদর্শন করে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিনের শুভেচ্ছা জানান।
অন্যদিকে, বড়দিন উপলক্ষে বান্দরবান শহরের বিভিন্ন বান্দরবান জেলা পুলিশের পক্ষ হতে গির্জায় কড়া নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)