শিরোনাম:
●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাঙামাটি, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৭ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল কর্তৃপক্ষের প্রেসব্রিফিং
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল কর্তৃপক্ষের প্রেসব্রিফিং
শুক্রবার ● ২৭ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল কর্তৃপক্ষের প্রেসব্রিফিং

---স্টাফ রিপোর্টার :: সিলেটের বিশ্বনাথে নিজেদের পরিকল্পনা ও কাজের অগ্রগতি তুলে ধরে প্রেসব্রিফিং করেছে ব্রিটিশ রেজিস্টার্ড চ্যারিটি সংস্থা দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল-বিশ্বনাথ কর্তৃপক্ষ। আজ শুক্রবার দুপুরে উপজেলা সদরের পুরান বাজারের এএম কটেজে বিশ্বনাথ প্রেস ক্লাব ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) নেতৃবৃন্দের সাথে তারা এ প্রেসব্রিফিং করে।
দি ওয়ান পাউন্ড হসপিটালের বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারপারসন ও মন্ত্রীপরিষদ বিভাগের সাবেক অতিরিক্ত সচিব মো. মঈন উদ্দিনের সভাপতিত্বে হসপিটালের স্থানীয় কো-অর্ডিনেটর নাজমুল ইসলাম মকবুলের পরিচালনায় মূল বক্তব্য উপস্থাপন করেন দি ওয়ান পাউন্ড হসপিটালের সেক্রেটারী জেনারেল ও ডাইরেক্টর অব ফাইন্যান্স এবং লন্ডন টাওয়ার হেমলেটসের সাবেক স্পিকার ও বর্তমান কাউন্সিলর মোহাম্মদ আয়াস মিয়া। তিনি বলেন, ‘ব্রিটিশ রেজিস্টার্ড চ্যারিটি সংস্থা দি ওয়ান পাউন্ড হসপিটাল বিশ্বনাথে মূলত বিনামূল্যে বা স্বল্পমূল্যে গরীব রোগীদের চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল-বিশ্বনাথ প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করেছে। এ হসপিটালে অন্যান্য চিকিৎসাসেবার পাশাপাশি একটি পূর্ণাঙ্গ মেটারনিটি কিনিক তথা গর্ভকালিন মাতৃসেবার এবং এলার্জি সংক্রান্ত রোগের জন্যে বিশ্বমানের ও অত্যাধুনিক আলাদা দুটি ইউনিট প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে সংস্থাটির। হসপিটালটি প্রতিষ্ঠার জন্য পঞ্চবার্ষিক পরিকল্পনা রয়েছে। যা বাস্তবায়িত হলে বিশ্বনাথের দুই লক্ষাধিক জনসাধারণসহ বৃহত্তর সিলেটের এক কোটি জনসাধারণ উপকৃত হবে। নি¤œ ও স্বল্প আয়ের জনসাধারণের পাশাপাশি ধনী রোগীরাও নির্ধারিত ফি দিয়ে এখান থেকে সেবা ক্রয় করতে পারবেন। তাদের কাছ থেকে অর্জিত আয় ছাড়াও বিভিন্ন খাত থেকে অর্জিত আয়, বিত্তশালীদের অনুদান গরীব রোগীদের বিনামূল্যে বা স্বল্পমূল্যে চিকিৎসা সেবা প্রদানের চালিকাশক্তি হিসেবে কাজ করবে।’
আয়াস মিয়া আরও বলেন, ‘হসপিটালটি বাস্তবায়নে ইতিমধ্যে যুক্তরাজ্যে বসবাসরত হৃদয়বান বিত্তশালীদের কাছ থেকে প্রায় দেড় কোটি টাকার প্রতিশ্রুতি পাওয়া গেছে। দুইজন যুক্তরাজ্য প্রবাসী বিশ্বনাথ সদর ইউনিয়নের বিশ্বনাথ-রশীদপুর সড়কের নিকটে প্রায় একাত্তর ডেসিমেল ভূমি দান করার প্রতিশ্রুতি দিয়েছেন। যারা এককালিন এক হাজার পাউন্ড বা সমপরিমাণ অর্থ হসপিটাল প্রতিষ্ঠায় প্রদান করবেন, একজন ফাউন্ডার মেম্বার হিসেবে তাদের নাম হসপিটালের ‘ওয়াল অব অনার’-এ চিরকাল লেখা থাকবে। যারা এককালিন দশহাজার পাউন্ড প্রদান করবেন, তারা পেট্রন হবার গৌরব অর্জন করবেন। এছাড়াও, প্রতিমাসে মাত্র এক পাউন্ড বা সমপরিমাণ অর্থ ডাইরেক্ট ডেবিট বা স্ট্যান্ডিং অর্ডার করে এ হসপিটালটির প্রতিষ্ঠা ও পরিচালনায় যে কেউ ভূমিকা রাখতে পারেন। যেহেতু এটা একটা বিশাল প্রজেক্ট, তাই এর বাস্তবায়নে দলমত নির্বিশেষে সমাজের বিত্তবানসহ সকল মহল ও সাংবাদিকের সহযোগিতা একান্ত কাম্য।’
এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, দি ওয়ান পাউন্ড হসপিটাল-বিশ্বনাথের স্থানীয় কো-অর্ডিনেটর ও বিশ্বনাথ প্রেস ক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, কোষাধ্যক্ষ পাভেল সামাদ, প্রেস ক্লাব সদস্য নুর উদ্দিন, জামাল মিয়া, আবুল কাশেম ও ব্যবসায়ী আকবর হোসেন কিসমত।





সকল বিভাগ এর আরও খবর

সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ
ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২
করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে  বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত
ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ

আর্কাইভ