শিরোনাম:
●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাঙামাটি, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৭ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য ইউনুস আলী সরকার আর নেই
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য ইউনুস আলী সরকার আর নেই
শুক্রবার ● ২৭ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য ইউনুস আলী সরকার আর নেই

---গাইবান্ধা :: গাইবান্ধা-৩ সাদুল্লাপুর-পলাশবাড়ী আসনের সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকার মারা গেছেন। আজ শুক্রবার ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাদুল্লাপুর উপজেলা পরিষদর চেয়ারম্যান শাহারিয়া খাঁন বিপ্লব বলেন, ডা. ইউনুস আলী সরকার দীর্ঘদিন ধরে ক্যান্সারসহ শারীরিক বিভিন্ন রোগে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ডা. ইউনুস আলী সরকার ক্ষমতাসীন আওয়ামী লীগের গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের টানা দুইবারের এমপি। তিনি সাদুল্লাপুর উপজেলা আ’লীগের সভাপতি ছিলেন। দশম জাতীয় সংসদ নির্বাচনেও জাসদের প্রার্থী এসএম খাদেমুল ইসলাম খুদিকে বিপুল ভোটে পরাজিত করে এমপি নির্বাচিত হন তিনি। ডা. মো. ইউনুস আলী সরকার ১৯৫৩ সালের ১৫ই জুন জন্মগ্রহন করেন। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম এলাকায়। পেশায় চিকিৎসক ডা. ইউনুস আলী ঢাকার মেট্রোপলিটন মেডিকেল সেন্টারে এনেসথিওলজিল্ট হিসেবে খন্ডকালীন কর্মরত ছিলেন।
এদিকে, মরহুম ইউনুস আলী সরকারের মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের সংসদ সদস্য ফজলে রাব্বি মিয়া, জাতীয় সংসদের হুইপ, গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সৈয়দ শামস্-উল আলম হিরু, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, গাইবান্ধা পৌরসভার মেয়র এ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)