রবিবার ● ২৯ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে শীতার্তদের পাশে ইউএনও
আত্রাইয়ে শীতার্তদের পাশে ইউএনও
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে শীতার্ত ছিন্নমূল, অসহায়, গরীব ও খেটে খাওয়া মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ছানাউল ইসলাম। আত্রাইয়ে শৈত প্রবাহের শুরু থেকে আজ পর্যন্ত তাপমাত্রা ৭-১১ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অবস্থান করছে।
লাগাতার প্রবাহিত এই মৃদু শৈতপ্রবাহের কবলে পড়ে মানবেতর জীবন-যাপন করছে ছিন্নমূল, গরীব, অসহায় খেটে খাওয়া মানুষরা। তবে গত দু’দিন যাবত তীব্র শীতের সঙ্গে হিমেল হাওয়া বয়ে যাওয়ায় শীতের তীব্রতা নতুন মাত্রা যোগ করেছে। হিমেল হাওয়া আর এই শীতের তীব্রতায় জবুথবু হয়ে পড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষরা। গরম কাপড়ের অভাবে শীত নিবারন করা তাদের কাছে খুবই কষ্টকর হয়ে পড়েছে।
সরকারি ভাবে যে শীতবস্ত্রগুলো বিতরন করা হচ্ছে তা প্রয়োজনের তুলনায় খুবই নগন্য। এই সব ছিন্নমূল, গরীব, অসহায়, খেটে খাওয়া মানুষ ও এতিমখানার এতিম শিক্ষার্থীদের যেন এই তীব্র শীত স্পর্শ না করে সেই লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ছানাউল ইসলাম প্রতিনিয়ত শীতবস্ত্র (কম্বল) বিতরন করেছেন। তিনি তার কর্যালয়ের পাশেই তৈরি করেছেন ‘মানবতার সেবা কর্ণার’ এতিমখানা, দাতব্য প্রতিষ্ঠানে, ভবঘুরে, ছিন্নমূল, গরীব, অসহায় ও খেটে-খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলকে আহব্বান জানিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ছানাউল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, শীতের প্রকোপ দিন দিন বাড়ছে। শৈতপ্রবাহের কারণে শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব ও কর্তব্য। সমাজের বিত্তবান ও মানবিক বোধসম্পন্ন ব্যক্তিরা যদি দুর্দশাগ্রস্ত শীতার্ত ছিন্নমূল, অসহায়, গরীব ও খেটে খাওয়া মানুষের পাশে না দাঁড়ায় তাহলে তাদের দুর্ভোগ বাড়বে। তিনি আরো বলেন, জাতি-ধর্ম-বর্ণ দলমত নির্বিশেষে বিত্তবানদের শীতার্ত বস্ত্রহীন মানুষের পাশে অবশ্যই দাঁড়ানো উচিত। শীতার্ত মানুষের জস্য আমার দুয়ার সব সময় খোলা আছে।





আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা
আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী