শিরোনাম:
●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
রাঙামাটি, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৯ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » মা-বাবার কবরের পাশে শায়িত হলেন ইউনুস আলী
প্রথম পাতা » গাইবান্ধা » মা-বাবার কবরের পাশে শায়িত হলেন ইউনুস আলী
রবিবার ● ২৯ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মা-বাবার কবরের পাশে শায়িত হলেন ইউনুস আলী

---গাইবান্ধা :: গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য ডা. মো. ইউনুস আলী সরকারের নিজ গ্রাম গাইবান্ধার সাদুল্লাপুরের ভাতগ্রামে রবিবার বাদ আছর ৪র্থ জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে এমপি ইউনুসের দাফন সম্পন্ন হয়েছে। সেখানে তার আত্মীয়সজন, রাজনৈতিক সহকর্মীরা ও সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। জানাযা নামাজ শেষে তার ডা. ইউনুস আলীর এর আগে মরহুমের কর্মময় জীবন নিয়ে আলোকপাত করা হয় এবং রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
এর আগে রবিবার দুপুরে এমপি ইউনুস আলীর শিক্ষা প্রতিষ্ঠান রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসে তার মরদেহ নেয়া হয়।
তৃতীয় জানাজা রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৭ ডিসেম্বর) ইউনুস আলী সরকার মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৬৬ বছর।
ডা. ইউনুস আলীর মতো সজ্জন রাজনীতিবীদের মৃত্যুতে গাইবান্ধাসহ দেশের রাজনীতিতে শুন্যতা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ দলের জেষ্ঠ নেতারা।

গাইবান্ধায় চেম্বারের সভাপতি নির্বাচিত হলেন মাকছুদার রহমান শাহান
গাইবান্ধা :: গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি নির্বাচিত হয়েছেন মাকছুদার রহমান শাহান। এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে নুরে এ হাবিব টিটন এবং সহ-সভাপদি পদে দিলীপ কুমার সাহা ও শহিদুল ইসলাম শান্ত নির্বাচিত হয়েছেন। রবিবার চেম্বার ভবনে সাধারণ নির্বাচনে নির্বাচিত সদস্যরা এ কর্মকর্তাদের নির্বাচিত করেন।
গত শুক্রবার চেম্বারের দ্বি-বার্ষিক নির্বাচনে সাধারণ গ্রুপে ১২ জন এবং এসোসিয়েট গ্রুপে ৬ জন নির্বাচিত হন। তাদের মধ্যে সংখ্যা গরিষ্ট পদ নিয়ে নির্বাচিত হয়েছেন ডাঃ শহীদুজ্জামান হারুনের প্যানেল থেকে সাধারণ গ্রুপে ৫ জন ও এসোসিয়েট গ্রুপে ৬ জন। অপরদিকে বিদায়ী সভাপতি শাহজাদা আনোয়ারুল কাদিরের প্যানেল থেকে সাধারণ গ্রুপে ৭ জন নির্বাচিত হন। ওই প্যানেলের কেউই এসোসিয়েট গ্রুপ থেকে নির্বাচিত হতে পারেননি।
রোববার চেম্বার ভবনে নতুন কর্মকর্তা নির্বাচনের জন্য এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার আসাদুজ্জামান খান। ওই সভায় চেম্বার সভাপতি ও অপর তিন সহ-সভাপতি সংখ্যা গরিষ্ঠ ভোটে নির্বাচিত হন। এছাড়া সাধারণ নির্বাচনে বিজয়ী অপর নির্বাচিত সদস্যরা চেম্বার কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। ওই নির্বাচিত ১৮ জন ছাড়াও গঠনতন্ত্র মোতাবেক মটর মালিক সমিতির পক্ষ থেকে একজন প্রতিনিধি এই কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)