শিরোনাম:
●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩১ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে কৃষক সহায়তাকারীদের প্রশিক্ষণ সমাপণী
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে কৃষক সহায়তাকারীদের প্রশিক্ষণ সমাপণী
মঙ্গলবার ● ৩১ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে কৃষক সহায়তাকারীদের প্রশিক্ষণ সমাপণী

---রাঙামাটি :: রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের স্ট্রেনদেনিং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন সিএইচটি(এসআইডি-সিএইচটি)-ইউএনডিপি’র বাস্তবাায়নে এবং ড্যানিডা’র অর্থায়নে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় সমন্বিত খামার ব্যবস্থাপনা-কৃষক মাঠ স্কুল বিষয়ে কৃষক সহায়তাকারীদের ৩৬দিন মৌসুমব্যাপী প্রশিক্ষনের সমাপণী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার ৩১ ডিসেম্বর সকালে জেলা প্রাণীসম্পদ প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষনের সমাপণী অনুষ্ঠানে কৃষি বিভাগের দায়িত্বপ্রাপ্ত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মৎস্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত জেলা পরিষদ সদস্য সাধন মনি চাকমা, বিশেষ অতিথি হিসেবে কৃষি সম্প্রসারন বিভাগের উপ-পরিচালক পবন কুমার চাকমা, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ ছরওয়ার জাহাঙ্গীর, জেলা প্রাণীসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. দেবরাজ চাকমা, এসআইডি-সিএইচটি-ইউএনডিপি’র এফএফএস এক্সপার্ট একেএম আজাদ বক্তব্য দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের জেলা কর্মকর্তা সুকিরন চাকমা।
অনুষ্ঠানে বক্তরা বলেন, কৃষিক্ষেত্রে বিভিন্ন খাতে যে সাফল্য অর্জিত হয়েছে তা বর্তমান সরকারের কৃষি ভাবনার এক বাস্তব প্রতিফলন। কারণ বর্তমান সরকার একটি কৃষি বান্ধব সরকার। বক্তরা বলেন, পূর্বে সনাতনী পদ্ধতিতে চাষাবাদ করে কৃষকরা তেমন সাফল্যের মুখ না দেখলেও বর্তমান সরকার কৃষিখাতকে গুরুত্ব দিয়ে ভূতুর্কিতে আধুনিক যন্ত্রপাতি, সার, কৃষি Ĺণ বিতরণসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় দেশ আজ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। আর এ সাফল্য অর্জন হয়েছে আদর্শ কৃষকদের কারনে।
বক্তরা প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে বলেন, এই প্রশিক্ষনে মৎস্য, প্রাণী ও কৃষির উন্নয়নে তোমাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ হতে লব্দ জ্ঞানগুলো অর্জন করে নিজেরা দক্ষতা অর্জনের পাশাপাশি নিজ নিজ গ্রামে প্রয়োগ করতে হবে। তবেই এ প্রশিক্ষনের সফলতা বয়ে আসবে। কারণ অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগের কৌশলই হচ্ছে মাঠকর্ম প্রশিক্ষণ।
শেষে প্রশিক্ষণ কোর্সে জেলার ১০টি উপজেলার ৩১জন অংশগ্রহণকারী কৃষক সহায়তাকারীদের মাঝে সনদ ও কৃষি সরঞ্জমাদি বিতরণ করেন অতিথিবৃন্দরা।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)