শিরোনাম:
●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
রাঙামাটি, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩১ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » পাবনা » মথুরাপুর ক্ষুদ্র ব্যবসায়ী কো-অপারেটিভ ক্রেডিট লিঃ এর বার্ষিক সাধারণ সভা
প্রথম পাতা » পাবনা » মথুরাপুর ক্ষুদ্র ব্যবসায়ী কো-অপারেটিভ ক্রেডিট লিঃ এর বার্ষিক সাধারণ সভা
মঙ্গলবার ● ৩১ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মথুরাপুর ক্ষুদ্র ব্যবসায়ী কো-অপারেটিভ ক্রেডিট লিঃ এর বার্ষিক সাধারণ সভা

---পাবনা প্রতিনিধি :: চাটমোহর উপজেলার মথুরাপুর বাজারের খন্দকার মার্কেট চত্ত্বরে আজ ৩১ ডিসেম্বর মঙ্গলবার ‘মথুরাপুর ক্ষুদ্র ব্যবসায়ী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১৪ তম বার্ষিক সাধারণ সভা ও ব্যবস্থাপনা কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

প্রথম অধিবেশনে সংগঠনের সভাপতি মো. শাহ্জাহান আলী’র সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব)-এর মেহেরপুর-রাজশাহী (খ-অঞ্চল) ডিরেক্টর বাবলু রেনাতোস কোড়াইয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, মথুরাপুর ইউপি চেয়ারম্যান সরদার আজিজুল হক, চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সভাপতি সাংবাদিক কে. এম. বেলাল হোসেন স্বপন, কালব পাবনা ও সিরাজগঞ্জ জেলার কর্মসূচী কর্মকর্তা মো. কুরবান আলী, কালব পাবনা ও সিরাজগঞ্জ ক্লাস্টার কমিটির চেয়ারম্যান অধ্যাপক কে. এম. মাহফুজুল হক, মথুরাপুর খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইগ্নাসিউস গমেজ, বে-সরকারী সংস্থা এলডিও’র নির্বাহী পরিচালক জনাব নূর-এ আলম সিদ্দিকী মনজু।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সাহাবুর রহমান চন্দন, ইউপি সদস্য মো. ইয়াছিন আলী, চাটমোহর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শেখ সালাহ উদ্দিন ফিরোজ ও তোরাপ আলী সরকার প্রমূখ।

বক্তগণ, সমবায় আন্দোলনকে বেগবান করতে সমিতিকে বৃহত্তর পরিসরে ছড়িয়ে দেয়ার আহবান এবং সংগঠনকে অধিকতর কার্যকরী করার জন্য সদস্যদের সচেতনতা বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করেন।
দ্বিতীয় অধিবেশনে নির্বাচন কমিশনার মিজানুর রহমান মিলন নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। এবারের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় মথুরাপুর ক্ষুদ্র ব্যবসায়ী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়াম্যান পদে মো. আজিজ সরকার, কো-চেয়ারম্যান পদে আবু বক্কার সিদ্দিকী, সাধারণ সম্পাদক পদে মো. মহসীন আলম এবং ডিরেক্টর পদে আব্দুল গফুর শেখ ও মোছাঃ শিউলী খাতুন নির্বাচিত হয়েছেন।
পরিশেষে সদস্যবৃন্দের মাঝে লাকীকূপন ড্র’ এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান ঘোষণায় ছিলেন সংস্থাটির বিগত সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)