শিরোনাম:
●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
রাঙামাটি, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৫ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » ঢাকা » বাগদাদে ইরানী কমান্ডার হত্যা ট্রাম্প প্রশাসনের চরম সন্ত্রাসী তৎপরতা : সাইফুল হক
প্রথম পাতা » ঢাকা » বাগদাদে ইরানী কমান্ডার হত্যা ট্রাম্প প্রশাসনের চরম সন্ত্রাসী তৎপরতা : সাইফুল হক
রবিবার ● ৫ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাগদাদে ইরানী কমান্ডার হত্যা ট্রাম্প প্রশাসনের চরম সন্ত্রাসী তৎপরতা : সাইফুল হক

---ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ রবিবার ৫ জানুয়ারি এক বিবৃতিতে মার্কিন ক্ষেপনাস্ত্র হামলায় বাগদাদ এয়ারপোর্টে ইরানের সামরিক কমান্ডার কাশেম সোলায়মানিসহ সাত জনকে হত্যা করার ঘটনাকে ‘ট্রাম্প প্রশাসনের চরম অপরাধমূলক সন্ত্রাসী তৎপরতা’ হিসেবে আখ্যায়িত করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং এই ঘটনার নিন্দা জানিয়ে সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে মার্কিন আগ্রাসী তৎপরতা বন্ধে জাতিসংঘকে জরুরী ভিত্তিতে পদক্ষেপ নেবার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, একদিকে মার্কিন অর্থনীতির নানামুখী সংকট, আর অন্যদিকে মার্কিন কংগ্রেস ও সিনেটে ট্রাম্পের বিচার প্রক্রিয়া (ইমপিচন্টে) থেকে দৃষ্টি ফেরাতে ট্রাম্পের নির্বাচনকেন্দ্রীক ব্যক্তিগত লাভালাভের হিসাব থেকেই এই হামলা চালানো হয়েছে। এটা ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের চরম ঔদ্ধ্যত্বপূর্ণ দস্যুবৃত্তি ছাড়া আর কিছুই নয়। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ইতিপূর্বে মার্কিন প্রেসিডেন্ট ওবামাকে ইরানে সম্ভাব্য যে হামলার আয়োজনের ব্যাপারে সমালোচনা করেছিলেন এখন ট্রাম্প নিজেই নির্বাচনী ফায়দা আদায়ে সেই হামলা পরিচালনা করেছে।বিবৃতিতে তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, ২০০১ সালে টুইন টাওয়ারে হামলার পর মার্কিন প্রেসিডেন্ট বুশ আগাম আক্রমন (preemptive action) এর যে উদ্ভট ও বিপজ্জনক তত্ত্ব দিয়ে আফগানিস্তান, ইরাক, লিবিয়াসহ অনেকগুলো দেশে সামরিক আগ্রাসন চালিয়েছে। এখন একই যুক্তি দিয়ে আন্তর্জাতিক যাবতীয় রীতিনীতি লংঘন করে ট্রাম্প প্রশাসন কাশেম সুলায়মানিকে হত্যা করেছে এবং ইরানে আরো সামরিক হামলার পায়তারা করছে।

তিনি বলেন, একই সাথে মার্কিন প্রশাসন মধ্যপ্রাচ্যে মুসলমান দেশগুলোতে শিয়া-সুন্নী বিরোধ আরো উস্কিয়ে দিয়ে আরবের দেশগুলোর মধ্যে বিরোধ বিভক্তি আরো বাড়িয়ে তুলছে এবং গোটা মধ্যপ্রাচ্যে তাদের সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক আধিপত্য জোরদার করার চেষ্টা অব্যাহত রেখেছে। মার্কিনীদের সহযোগি হিসাবে ইসরাইলের পাশাপাশি সউদী আরবকেও এই অশুভ কাজে সামিল করেছে।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, সম্প্রতি বলিভিয়া, ভেনিজুয়েলা ও ব্রাজিলসহ ল্যাটিন দেশগুলোতেও রাজনৈতিক অস্থিরতার পিছনে কাজ করছে ট্রাম্প প্রশাসনের প্রত্যক্ষ ইন্ধন ও হস্তক্ষেপ।

বিবৃতিতে তিনি বাংলাদেশ সরকারকে ইরানী কমান্ডারের হত্যার ঘটনায় নিন্দা জানানোর আহ্বান জানান। তিনি বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে বাংলাদেশের ক্ষোভ ও নিন্দা জানিয়ে মধ্যপ্রাচ্যে মার্কিনীদের সন্ত্রাসী তৎপরতা বন্ধের দাবি জানানোর আহ্বান জানান।

একই সাথে তিনি মার্কিনীদের সাথে স্বাক্ষরিত সামরিক সহযোগিতা সংক্রান্ত চুক্তি স্থগিত রেখে তা থেকে বেরিয়ে আসতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।





ঢাকা এর আরও খবর

তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)